Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার কয়লা দাস পাড়ায় কাত্যায়নী পুজার প্রস্তুতি চলছে! আয়োজনে থাকছে ভিন্নতা

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: কলারোয়ার কয়লা দাস পাড়ায় প্রতি বছরের ন্যায় এবছরও কাত্যায়নী পুজা অনুষ্ঠিত হবে, তারি ধারাবাহিকতায় চলছে প্রস্তুতি। পুজায় থাকছে ভিন্ন আয়োজন। (৭ নভেম্বর) মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রতিমা তৈরী ও প্যান্ডেল তৈরীর কাজ চলছে। আসন্ন কাত্যায়নী পুজাকে কেন্দ্র করে প্রতিমা শিল্পি, প্যান্ডেল তৈরীর ও স্থানীয় সনাতনীদের ব্যাস্ততা লক্ষ করা গেছে। আরও দেখাগেছে এ বছর প্যান্ডেলে থাকছে বিশেষ নিদর্শন। প্যান্ডেলটি তৈরী হচ্ছে পুকুরের মাঝখানে ভাসমান, যার চলার পথটি বাংলাদেশেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে ঘের জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে দিনে দুপুরে ঘের জবর দখল চেষ্টার সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় আশাশুনি প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলন করেন শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় গ্রামের ভূমিহীন আবুল কালাম আজাদ। লিখিত সংবাদ সম্মেলনে ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মহিষকুড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে অসহায় ভূমিহীন আবুল কালাম আজাদ বলেন, তিনি একজন অসহায় প্রকৃতির মানুষ। তিনি গাজীপুর মৌজায় ৭৯২/২০০৯-১০ নং বন্দোবস্তকৃত মামলায় ২৬/১০/২০১০ তারিখে ৩৩৩৫ নং রেজিষ্ট্রিবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে কিষাণ মজদুর হাইস্কুলে অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে কিষাণ মজদুর ইউনাইটেড অ্যাকাডেমি হাইস্কুলে দীর্ঘদিন থেকে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরাতে অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে বিদ্যালয়টির হল রুমে প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় নির্মিত তিনটি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১ টা থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজাহার আলী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) এসও শুভেন্দু হালদার, উপজেলা ভূমি অফিসের নাজির সরোয়ার হোসেন প্রমুখ। কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আজাহারবিস্তারিত পড়ুন
নড়াইলে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে। আগামি ১৩ নভেম্বর খুলনার জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আ’লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নড়াইলে সভা করেছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। জানাগেছে, ‘আগামী ১৩ নভেম্বর খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন। সে জনসভা সফল করার লক্ষ্যে নড়াইল জেলা আওয়ামী লীগের আয়োজনেবিস্তারিত পড়ুন
ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করলেন- এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা): বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ১০৬ সাতক্ষীরা-২ এর ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “ঐচ্ছিক তহবিলের অনূকুলে আমরাবিস্তারিত পড়ুন
তালার শাহাপুর সিরাজউদ্দীন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় চারতলা ভবনের উদ্বোধন

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরার তালায় শাহাপুর সিরাজউদ্দীন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে নির্বাচিত বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয় সমুহের উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এ ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আজিজুর রহমান। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সিটি স্যানিটেশন প্ল্যানের কৌশলগত পরিকল্পনা বিষয়ক কর্মশালা

জুলফিকার আলী, কলারোয়া: কলারোয়ায় সিটি স্যানিটেশন প্ল্যানের কৌশলগত পরিকল্পনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) দিনব্যাপি কলারোয়া পৌরসভার হলরুমে ওই কর্মশালার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। তিনি বক্তব্যে বলেন -কলারোয়া পৌরসভা একটি ছোট পৌরসভা, এখানে বিভিন্ন ধরনের সমস্যা অনেকদিন ধরেই আছে। বিশেষ করে বাসা বাড়ির যে বর্জ্য এবং পয়ঃবর্জ্য । কিন্তু প্র্যাকটিক্যাল এ্যাকশন বিভিন্নভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছে, ফলে জনসাধারণবিস্তারিত পড়ুন
গাজা এখন শিশুদের কবরস্থান: জাতিসংঘ প্রধান

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার সতর্ক করে বলেছেন, ব্যাপক বোমাবর্ষণের কারণে গাজা উপত্যকা এখন ‘শিশুদের কবরস্থান’এ পরিণত হয়েছে। সেখানে এমন পরিস্থিতির কারণে তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র। নিউইউর্কে জাতিসংঘ সদরদপ্তরে তিনি সাংবাদিকদের বলেন, ‘এমন বিপর্যস্ত পরিস্থিতির কারণে প্রতি ঘণ্টায় মানবিক যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা আরো জরুরি হয়ে পড়েছে।’ তিনি বলেন, ‘সংঘাতে জড়িত পক্ষগুলোর পাশাপাশি আন্তর্জাতিক মহলকে এই অমানবিক ভোগান্তি বন্ধ করতে এবং গাজায় দ্রুত মানবিক সহায়তা বাড়াতেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আ’লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশ
দীপক শেঠ, কলারোয়া: দেশব্যাপি বিএনপি’র ডাকা ২ দিনের অবরোধের শেষ দিনে কলারোয়ায় আ’লীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা অবধি অবরোধের সমার্থনে বিএনপি’র কোন নেতা- কর্মীকে মাঠে দেখা যায়নি। পৌর সদরে আ’লীগ নেতা- কর্মীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। যশোর- সাতক্ষীরা মহা সড়ক সহ অভ্যন্তরীণ সড়কে যানবাহন ছিলো নিত্যদিনের ন্যায়। অফিস- আদালত, দোকান-পাঠে ও পথচারীদের চলাচলে ছিলো সরব উপস্থিতি। কোথাও-কোন অবরোধ সমার্থকদের উপস্থিতি টের পাওয়া যায়নি।বিস্তারিত পড়ুন

