সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-১: কলারোয়ায় মনোনয়নপত্র কিনলেন উপজেলা চেয়ারম্যান লাল্টু

দেলোয়ার হোসেন, কলারোয়া (সাতক্ষীরা): বিএনপি ও সমমনা দলগুলোর সরকারবিরোধী অবস্থানের মধ্যেই গত শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক ছাত্রলীগ সভাপতি, যুবলীগ সভাপতি, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক দুই বারের ভাইস-চেয়ারম্যান, বর্তমানে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়ের কাছ থেকে তার কার্যালয়ে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান তার ভাই আমিনুল ইসলাম লাল্টুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ইউএনও কৃষ্ণা রায় জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১০৫, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) থেকে আমিনুল ইসলাম লাল্টু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি, চেয়ারম্যান স.ম মোর্শেদ আলী ভিপি, উপজেলা যুবলীগ সভাপতি, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কাজী শাহাজাদা, চেয়ারম্যান আবুল কালাম, চেয়ারম্যান ডালিম হোসেন, সাবেক চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবি মল্লিক, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক পরিদক্ষিণ করে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল