শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, ভারতীয় স্বামী-স্ত্রী নিহত

আবুল কাসেম ও সেলিম হায়দার: সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী দুই ভারতীয় নাগরিক নিহত ও একজন আহত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে তালতলাস্থ বিজিবি হেডকোয়ার্টারের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভারতীয় নাগরিক ওয়াসিম কুমার বিশ্বাস (৫৫) ও তার স্ত্রী ছবি বিশ্বাস (৪৮)।

ওয়াসিম কুমার বিশ্বাস খুলনা-মোংলা রোড রেল লাইন প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার (সিভিল/ট্রাক) হিসাবে কর্মরত ছিলেন। ভারতীয় রেলওয়ে মন্ত্রণালয়ের অধীনে ইরকোন ইন্টারন্যাশনাল লিমিটেডের একজন ষ্টাফ তিনি। তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি জেলার করিমপুর এলাকায়।
ছুটিতে সস্ত্রীক তিনি দেশে যাচ্ছিলেন।

আহত প্রাইভেটকার চালক খুলনার খানজাহান আলী থানা এলাকার সজীব (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভারতীয় নাগরিক ওয়াসিম কুমার বিশ্বাস ছুটিতে সস্ত্রীক সড়ক পথে ভারতে যাওয়ার জন্য শনিবার সকালে খুলনা থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১৩-৩৫১৪) ভাড়া নিয়ে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলাস্থ ৩৩ বিজিবি হেডকোয়ার্টারের সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে খুলনাগামী তেলের খালি ড্রাম ভর্তি একটা ট্রাকের (খুলনা মেট্রো-ট-২০-৮৭৭০) সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে প্রাইভেটকারের যাত্রী দুই ভারতীয় নাগরিক ওয়াসিম কুমার বিশ্বাস ও তার স্ত্রী ছবি বিশ্বাস ঘটনাস্থলেই নিহত হয়।

এসময় তাদের বহনকারি প্রাইভেটকারটির সামনের অংশ ট্রাকের তলায় চলে যায়।

এ ঘটনায় গুরুতর আহত হয় প্রাইভেটকারের চালক সজীব।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

এসময় গাড়ির সামনের দরজা ভেঙ্গে চালক সজীবকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার উপ পরিদর্শক গংগা রানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় নাগরিক ওয়াসিম কুমার বিশ্বাস খুলনা-মোংলা এলাকায় চলমান রেল লাইন নির্মাণ প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। ছুটিতে স্ত্রীকে নিয়ে সড়ক পথে দেশে যাওয়ার জন্য তিনি খুলনা থেকে ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের দিকে যাচ্ছিলেন। তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি জেলার করিমপুর এলাকায়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। ময়না তদন্ত শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।
তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর