মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ওয়াস এসডিজি প্রকল্পের উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস উদযাপন

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় ওয়াস এসডিজি প্রকল্পের উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস ২০২৩ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা ওয়াস এসডিজি প্রকল্পের অধীনে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) ও প্র্যাকটিক্যাল এ্যাকশনের আয়োজনে বিশ্ব টয়লেট দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রগতি নাট্য সংস্থার সদস্যরা উন্নত ওয়াস চর্চা বিষয়ক নাটিকা এবং উন্নত টয়লেট সামগ্রী প্রদশর্ণী করা হয়। বিশ্ব টয়লেট দিবস উৎযাপনের তাৎপর্য বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন নন্দিতা রানী দত্ত।

অনুষ্ঠানে আশা’র শাখা ব্যবস্থাপক আমিনুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর নূরজাহান বেগম, অনিমা রানী মন্ডল ও পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ফারুক রহমান ও আসাদুজ্জামান আসাদ।

অনুষ্ঠানে বক্তারা এসডিজি ৬নং লক্ষ্য মাত্রা অর্জন ও মানুষের মাঝে উন্নত স্যানিটেশন সচেতনতা সৃষ্টির গুরুত্ব বিষয়ক আলোকপাত করেন।

কমিউনিটি পর্যায়ে স্যানিটেশন চাহিদা সৃষ্টির ক্ষেত্রে উদ্যোক্তাদের ভূমিকা বিষয়ক বক্তব্য রাখেন রবিউল ইসলাম ও জেসমিন আরা এবং কনজুমার গ্রুপ সদস্য পিংকী রানী দাস। কমিউনিটি পর্যায়ে স্যানিটেশন ব্যবকারীদের মধ্যে বক্তব্য রাখেন ফতেমা খাতুন ও তহমিনা খাতুন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল সরকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে এসডিজি ৬ নং লক্ষ্য মাত্রা অর্জনের জন্য আমাদের অনেক কাজ করতে হবে। যারা ওয়াস উদ্যোক্তা আছেন তাদেরকে সকল শ্রেণীর মানুষের উপযোগী পণ্য উৎপাদন করতে হবে। মানব বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। মানব বর্জ্য সুস্থ ব্যবস্থাপনা করার জন্য সরকারী ও বেসরকারী পর্যায়সহ সিভিল সোসাইটি মেম্বার, সাংবাদিক ও কমিউনিটির সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। উল্লেখ্য ওয়াস এসডিজি প্রকল্প কমিউনিটি পর্যায়ে মানুষের সচেতনতা বৃদ্ধি, ওয়াস উদ্যোক্তাদের দক্ততা বৃদ্ধি ও ওয়াস সেবার ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার জন্য সাতক্ষীরা পৌরসভার সাথে কাজ করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক