শনিবার, আগস্ট ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া পৌরসভা উন্নয়নের রূপকার মেয়র মাস্টার মনিরুজ্জামান

জুলফিকার আলী, (কলারোয়া): কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুলজাম্মান বুলবুলের নেতৃত্বে উন্নয়নের জোয়ারে ভাসছে কলারোয়া পৌররসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। বর্ষা মৌসুম শুরুর আগে থেকে কলারোয়াবাসীকে স্বস্তি দিতে বিভিন্ন মোড় গুলো সংস্কার, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, পৌর এলাকার ড্রেন পরিচ্ছন্নতা ও পানি নিষ্কাশনের উপযোগী করে তোলার কাজ করে যাচ্ছেন। কলারোয়া পৌর সভার মেয়েরের উন্নয়ন এখন সবার মুখে মুখে। পৌরসভার বাসিন্দা আরিফুর রহমান জানান, আমরা পৌর সভার বাসিন্দা হিসেবে বর্ষা মৌসুমে চলাচলের রাস্তায়বিস্তারিত পড়ুন

বড় বোন’ নাটকে অভিনয় করলেন অভিনেত্রী শ্রাবন্তী শেলীনা

মারুফ সরকার, স্টাফ রির্পোটার: মডেল-অভিনেত্রী শ্রাবন্তী শেলীনা। নিয়মিত মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করছেন সম্ভবনাময়ী এই অভিনেত্রী। ২০১৫ সালে একটি একক নাটকে অভিনয় দিয়ে পথচলা শুরু করেন তিনি। এই মডেলের দারাজ, ভিভেল কফি, ফিজি আইস টি, যমুনা ইলেক্ট্রনিকস বিজ্ঞাপনচিত্রগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে। এছাড়াও কয়েকটি একক নাটকের কাজ শেষ করেছেন তিনি। সম্প্রতি তিনি শেষ করলেন ফজলুল সেলিম পরিচালিত ‘বড় বোন’ নাটকে। নাটকটি পুবাইলের বিভিন্ন স্থানে দৃশ্যধারনের কাজ শেষ করেছেনবিস্তারিত পড়ুন

মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

মোংলা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগষ্ট( রাতে বেলাই ব্রিজ ও তেঁতুলিয়া ব্রিজের মাঝে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার শংকরনগরের বাসিন্দা বাশারের ছেলে এনামুল (২৬), বেলাই ব্রিজ এলাকার মোতাচ্ছেরের ছেলে আরিফ (২৭) এবং ফকিরহাট উপজেলার লকপুর এলাকার শুক্কুরের ছেলে সাইদুল (১২)। তারা তিনজন বেলাই এলাকায় একটি চিংড়ি ঘেরের কর্মচারী ছিলেন। মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আরবেজ আলী এবং প্রত্যক্ষদর্শীবিস্তারিত পড়ুন

আরও দু’দিন বৃষ্টি অব্যাহত থাকবে- আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামী আরও দুই দিন বৃষ্টিপাত থাকবে। এরপর থেকে সারা দেশে বৃষ্টিপাত কমে আসবে। শুক্রবার (২৫ আগষ্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বাসস’কে আবহাওয়াবিদ মো.ওমর ফারুক জানান, আজ এবং আগামীকাল আরও দু’দিন বৃষ্টিপাত চলবে। তবে এরপর থেকে সারাবিস্তারিত পড়ুন

নির্বাচনী মামলায় গ্রেপ্তার হয়েছেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৃহস্পতিবার জালিয়াতি ও ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়। একটি ঐতিহাসিক মূখের ছবি নেওয়ার পর ২ লাখ ডলার বন্ডে তাকে মুক্তি দেওয়া হয়। ট্রাম্প দক্ষিণ রাজ্যে ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে উল্টে দেওয়ার জন্য ১৮ জন অন্য আসামীর সাথে যোগসাজশ করার অভিযোগে অভিযুক্ত। মোটর শোভা যাত্রা নিয়ে বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার আগে আটলান্টার ফুলটন কাউন্টি জেলের ভিতরে ৩০ মিনিটেরও কম সময় কাটান। বুকিং প্রক্রিয়া চলাকালীন এখন পর্যন্ত মামলার অন্যান্যবিস্তারিত পড়ুন

প্রবাসী বাংলাদেশিদের কাছে ‘নৌকায়’ ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের অব্যাহত উন্নয়নে বিদেশে কমর্রত প্রবাসী বাংলাদেশিদের কাছে আগামী সাধারণ নির্বাচনে তাঁর দলের নির্বাচনী প্রতীক ‘নৌকা’র পক্ষে ভোট চেয়েছেন। শেখ হাসিনা, কোনো লুটেরা যাতে দেশকে ধ্বংস করার জন্য আবার ক্ষমতায় আসতে না পারে, সেজন্য বাংলাদেশের জনগণকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘দেশকে সমৃৃদ্ধির পথে এগিয়ে নিতে নৌকায় ভোট চাওয়ার পাশাপাশি আমরা আপনাদের সবারবিস্তারিত পড়ুন

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের শানঝি প্রদেশে একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। চীনা রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করা হয়। সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার ৮টা ২৬ মিনিটে ইয়ানান শহরের কাছে অবস্থিত শিনতাই কয়লা খনিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সময় ওই খনিতে প্রায় ৯০ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পর থেকে এখন পর্যন্ত নয়জন নিখোঁজ রয়েছেন। তারা ওই খনির ভেতরে আটকা পড়েছেন। এছাড়াও বিস্ফোরণের ঘটনায়বিস্তারিত পড়ুন

ভারতে পাচারের সময় স্বর্ণ সহ আটক ২

যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার বড় আন্দুলিয়া সীমান্ত থেকে স্বর্ণসহ তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মাগুরার শালিখা উপজেলার রফিকুল ইসলাম ও যশোর সদর উপজেলার এনায়েতপুর উপজেলার শাওন হোসাইন। যশোর ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে যশোর ব্যাটেলিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আহমেদ জামিল জানান, গোয়েন্দা তথ্যেরবিস্তারিত পড়ুন

নাশকতার মামলায় জামায়াত আমিরসহ ৯৬ জনের বিচার শুরু

নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের পাঁচ নভেম্বর জামায়াত-শিবিরের ২০০-৩০০ নেতাকর্মী বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও আটকবিস্তারিত পড়ুন

১৫ তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে জোহানসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট (ইকে-৭৬৫) রাত ৮টা ৩৫ মিনিটে (স্থানীয় সময়) জোহানসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দক্ষিণ আফ্রিকার সমবায় শাসন ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী পার্ক টাউ এবং সেদেশে বাংলাদেশের হাইকমিশনার নূর-ই হেলাল সাইফুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রীকেবিস্তারিত পড়ুন