মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার লাবসা ইউনিয়নের নলকুড়ায় নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিক পরিদর্শণে এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা): সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের নলকুড়ায় নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিক পরিদর্শণ করেছেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের নলকুড়ায় যান এবং নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিক পরিদর্শণ করে নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং সেখানে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথে কুশল বিনিময় করে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবার খোঁজ খবর নেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন,“জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবা মানুষের দোর গোড়ায় পৌছে দিতে গ্রামাঞ্চলে আপনাদের জন্য কমিউনিটি ক্লিনিক তৈরী করে দিয়েছেন। সেই সাথে প্রায় ৪০ প্রকারের বিভিন্ন
রোগের ঔষধ ফ্রিতে দিচ্ছেন। গ্রাম হবে শহর সেই লক্ষ্যে শহরের সেবা গ্রামের মানুষের মাঝে পৌছে দিতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিয়ে অবদান রাখায় জননেত্রী শেখ হাসিনা বিশেষ পুরস্কার পেয়েছেন।”

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার আয়োজনে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি কাজী আবু হেলাল, আরটিভি, বাংলাভিশন, চ্যানেল আইয়ের ইসলামী আলোচক হাফেজ মাওলানা মো. মনোয়ার হোসেন মোমীন, থানাঘাটা জামে মসজিদের ইমাম
মাওলানা মো. শহিদুল ইসলাম, নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি ইলিয়াছ খান,

জেলা কৃষকলীগের সদস্য খন্দকার আনিছুর রহমান তাজু, ভূমিহীন নেতা শেখ রিয়াজুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শেখ রিজভী আহমেদ, কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার পরিচালনা কমিটির সদস্য মীর তুহিন হাসান, শেখ আবিদ হাসান রিপন, আব্দুল আলিম প্রমুখ।

এসময় দলীয় নেতৃবৃন্দ, নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা