মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও আলোচনা সভায় এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা): নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার উদ্যোগে
দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার আয়োজনে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি কাজী আবু হেলাল’র
সভাপতিত্বে ও সেক্রেটারী ডা. শেখ রাশিদ আহমেদ’র সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“লাবসা ইউনিয়ন একটি ঐহিত্যবাহী এবং শিক্ষিত মানুষের এলাকা। নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার কার্যক্রম খুবই ভালো। এই এতিম বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এই দুদিনের দুনিয়ায় আমরা যা কিছু করবো মানুষের কল্যাণে করবো।

তাহলে উভয় জগতে মহান আল্লাহ আমাদের ভালো করবেন। তিনি আরো বলেন, আমি আমার সদর নির্বাচনী এলাকায় নিরলস পরিশ্রম করে যে উন্নয়ন করেছি তাতে আমি শতভাগ খুশি হতে পারিনি। আমি ৭০ ভাগ খুশি হয়েছি। আমাদের উন্নয়ন কাজ ধীরগতি হওয়ায় আমার অনেক কাজ অসমাপ্ত আছে। ইনশাল্লাহ আমি আগামীতে দলীয় মনোনয়ন পেয়ে যদি
আবারও নির্বাচিত হতে পারি তাহলে আমার অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করে সাতক্ষীরার চেহারায় পাল্টে দেবো আমি।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান এবং এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।”

দোয়া ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা
সম্পাদক শেখ মাহফুজুর রহমান, আরটিভি, বাংলাভিশন, চ্যানেল আইয়ের ইসলামী আলোচক হাফেজ মাওলানা মো. মনোয়ার হোসেন মোমীন, থানাঘাটা জামে মসজিদের ইমাম মাওলানা মো. শহিদুল ইসলাম, নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার
মুহতামিম হাফেজ মাওলানা মুফতি ইলিয়াছ খান, জেলা কৃষকলীগের সদস্য খন্দকার আনিছুর রহমান তাজু প্রমুখ।

দোয়া ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি বীর
মুক্তিযোদ্ধা এমপি রবি কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার নির্মাণাধীন মসজিদের কাজ পরিদর্শণ করেন এবং মসজিদ নির্মাণে তার পক্ষ থেখে আর্থিক
সহযোগিতার আশ্বাস দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমিহীন নেতা শেখ রিয়াজুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শেখ রিজভী আহমেদ, কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার পরিচালনা কমিটির সদস্য মীর তুহিন হাসান, শেখ আবিদ হাসান রিপন, আব্দুল আলিমসহ নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আরটিভি, বাংলাভিশন, চ্যানেল আইয়ের ইসলামী আলোচক হাফেজ মাওলানা মো. মনোয়ার হোসেন মোমীন।

একই রকম সংবাদ সমূহ

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লার পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন শহরেরবিস্তারিত পড়ুন

  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল