Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম, ৯বম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা ১২টায় বিদ্যালয়ের হলরুমে রুমে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারি ক্লাব অফ অ্যালট্রুইস ঢাকা চ্যাটার্ড প্রেসিডেন্ট ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্ণর ৩২৮১ নাজনীন আরা নাজু। অভিভাবক সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
আপনার দুচোখ খোলা রাখবেন, বাকি কাজ পুলিশ করবে: ডিআইজি মঈনুল হক

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আপনার দুচোখ খোলা রাখবেন, বাকি কাজ পুলিশ করবে। পুলিশ জানে কিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। হাজার চেষ্টা করলেও সাতক্ষীরায় ২০১৩ সালের পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব না বলে জানিয়েছেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক। সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক(বিবিএম বার, পিপিএম)। পুলিশ লাইন্স ড্রিলসেডে আয়োজিত মতবিনিময় সভায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সবজি চাষ উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে কমিউনিটিভিত্তিক সবজি চাষে ব্যবসায় উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে। বে-সরকারি উন্নয়ন সেভ দ্য চিলড্রেন’র সহায়তায় “ইয়াং উইমেন ইকোনোমিক ইম্পার্মেন্ট” প্রকল্পের মাধ্যমে সোমবার সকালে (২৪ জুলাই) বিটিএস এর হলরুমে ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ উদ্যক্তাদের মাঝে বিনামূল্যে ১৫০ জনের মাঝে এসিআই লাউ, ঝিঙা ও বরবটির বীজ বিতরণ করা হয়েছে। বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। এসময় উপস্থিত ছিলেন, সেভবিস্তারিত পড়ুন
সরকারের মন্ত্রীরা সন্ত্রাসী ভাষায় হুমকি দিচ্ছে বিএনপিকে: ফখরুল

সরকারের মন্ত্রীরা ‘সন্ত্রাসী ভাষায়’ বিএনপিকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কয়েক দিন ধরে সরকারের মন্ত্রীরা হুমকি দিচ্ছেন। তারা এমন কথাও বলছেন, ছেঁকে ছেঁকে তোলা হবে। তাদের যে ভাষা, তা সন্ত্রাসী ভাষা। সরকারের বিশেষ বিশেষ ব্যক্তি উসকানিমূলক কথা বলছেন, একই সঙ্গে তারা উসকানিমূলক কাজওবিস্তারিত পড়ুন
নুরুল হকের সাথে কুকি চিনের যোগাযোগ আছে কি খতিয়ে দেখছে র্যাব

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে র্যাব। সোমবার রাজধানীর কাওরানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। জঙ্গি দল জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নেতা মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করেন র্যাবের পরিচালক মঈন। সেখানে নুরের প্রসঙ্গবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ ও উৎক্ষেপণে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে এয়ারবাস

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ ও উৎক্ষেপণে বাংলাদেশকে সহযোগিতা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্সের আন্তর্জাতিক মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান এয়ারবাস। রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে এয়ারবাস’র তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানায়। খবর: বাসস। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন গিয়োম অধ্রা দ্যো কোরধ্রেরে। তিনি ডিজিটাল প্রযুক্তির বিকাশে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। এসময় তারা বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ তৈরি, উৎক্ষেপণ ও অরবিটালবিস্তারিত পড়ুন
বদলে যাওয়া বাংলাদেশ দেখে বিস্মিত জাপানের মন্ত্রী-নিশিমুরা ইয়াসুতোশি

বদলে যাওয়া বাংলাদেশ দেখে বিস্মিত জাপানের মন্ত্রী প্রায় ১৩ বছর পর বাংলাদেশে এসে বদলে যাওয়া ঢাকা দেখে নিজের মুগ্ধতার কথা জানালেন জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি। পররাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে রাজধানীর মেট্রোরেল ও বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ঘুরে দেখে তিনি সাংবাদিকদের বলেন, টেকসই উন্নয়নে সামনের দিনগুলোতেও পাশে থাকতে চায় জাপান। সোমবার (২৪ জুলাই) বিকেলে জাপান-বাংলাদেশের অন্যতম মৈত্রী স্মারক জাইকার সহায়তায় নির্মিত দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন সিক্স দেখতে যানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ১ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ও বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সাতক্ষীরা জেলাব্যাপী একদিনে একযোগে এক লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ জুলাই) বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী বের হয়। এরপর কালেক্টরেট ইকো পার্কে জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবির এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম মঈন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সিভিল সার্জন মো: সবিজুর রহমানবিস্তারিত পড়ুন
বল্ডফিল্ড বয়েজ চ্যাম্পিয়ান
কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে ৪ দলীয় ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত

আজ শনিবার (২২ জুলাই) বিকাল চারটায় কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে আবদুল বারিক সরদার ও মাষ্টার হাবিবুল্লাহ, সুমন কুমার দাস সহ বন্ধু মহল আয়োজিত ৪ দলীয় ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী,পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, ফ্রেন্ডস্ স্পোর্টিংক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউলবিস্তারিত পড়ুন
বিএনপি ও জামায়াতের রাজনীতিতে কোনো বাধা নেই, সন্ত্রাস করলে কঠোর সাজা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ও জামায়াতের রাজনীতিতে কোনো বাধা দেওয়া হবে না, কিন্তু অতীতের মতো কোনো ধ্বংস ও সন্ত্রাস করলে কঠোর সাজা নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গণভবনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এদিন আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ নির্মাণ এবং বর্তমান রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের আওতায় নবনির্মিত ৭২ কিলোমিটার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘জনগণকে বলব, সন্ত্রাসী বিএনপি জামায়াতের হাত থেকেবিস্তারিত পড়ুন

