রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আওয়ামী লীগ নেতা নুরুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

এস এম ফারুক হোসেন, (কলারোয়া): কলারোয়ায় বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিক, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার বিকেলে কাদপুর বায়তুল আমান জামে মসজিদ চত্বরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মরহুমের শ্বশুরালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আজিজ আহম্মেদ।

দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দীদার বখ্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাতক্ষীরা সরকারি সিটি কলেজের প্রফেসর ইউনুস আলি, নাভারন ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রউফ, প্রফেসর সাজাহান কবির।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুজ্জামান মুন্না, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, শিক্ষক সাজাহান কবির, মজনুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পরিবারের সদস্যবৃন্দ ও মুসল্লীগণ।

মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত