রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত বাংলাদেশ যৌথ আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা): “আমরা দুটি বন্ধু রাষ্ট্র ভারত ও বাংলাদেশ সুখ দুঃখের এপার ওপার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভারতের স্বাধীনতার ৭৬তম বর্ষপূর্তি এবং বাঙালী জাতির গর্বের পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম আত্ম বলিদান দিবস স্মরণে ভারত বাংলাদেশ যৌথ
আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) ভারতীয় সময় বিকাল সাড়ে ৫টায় কোলকাতা রাম মোহন হলে আহ্নিক ফাউন্ডেশনের
আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কোলকাতার মাননীয় মহানাগরিক ফিরহাদ (ববি) হাকিম, বীর স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্র চন্দ্র মৈত্র, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. পবিত্র সরকার, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার।

হরিজন সেবক সংঘের সভাপতি ড. শঙ্কর কুমার স্যানাল, আন্দামান নির্বাসিত রাজনৈতিক বন্দী মৈত্রী চক্রের সভাপতি অশোক চক্রবর্তী, দেশ বন্ধু
চিত্তরঞ্জন দাসের প্রপৌত্র রঞ্জন প্রসাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও একুশে পদক প্রাপ্ত চিত্র শিল্পী ফরিদা জামান, বীর মুক্তিযোদ্ধা আবু নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক বুলবান ওসমান, আহ্নিক
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পূবালী দেব, প্রাণ গোপাল চক্রবর্তী ও বাংলাদেশের শামসুল হুদা প্রমুখ।

ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের মাসটিতে
ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জ্ঞাপন ও বঙ্গবন্ধুর আত্মদান দিবস স্মরণে ভারত-বাংলাদেশ যৌথ আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে মহান স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও
সংবর্ধনা প্রদান করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিশ্বভারতী শান্তিনিকেতন ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের ছাত্রছাত্রীরা। দশরুপ ভারত, অগ্নিবীণা
কোলকাতা, রবি কিরণ চন্দনপুর এবং বেশ ক’জন বিশিষ্ট সংগীত ও বাচিক শিল্পী।

একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
  • সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী