Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সরকারের মন্ত্রীরা সন্ত্রাসী ভাষায় হুমকি দিচ্ছে বিএনপিকে: ফখরুল

সরকারের মন্ত্রীরা ‘সন্ত্রাসী ভাষায়’ বিএনপিকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কয়েক দিন ধরে সরকারের মন্ত্রীরা হুমকি দিচ্ছেন। তারা এমন কথাও বলছেন, ছেঁকে ছেঁকে তোলা হবে। তাদের যে ভাষা, তা সন্ত্রাসী ভাষা। সরকারের বিশেষ বিশেষ ব্যক্তি উসকানিমূলক কথা বলছেন, একই সঙ্গে তারা উসকানিমূলক কাজওবিস্তারিত পড়ুন
নুরুল হকের সাথে কুকি চিনের যোগাযোগ আছে কি খতিয়ে দেখছে র্যাব

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে র্যাব। সোমবার রাজধানীর কাওরানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। জঙ্গি দল জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নেতা মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করেন র্যাবের পরিচালক মঈন। সেখানে নুরের প্রসঙ্গবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ ও উৎক্ষেপণে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে এয়ারবাস

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ ও উৎক্ষেপণে বাংলাদেশকে সহযোগিতা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্সের আন্তর্জাতিক মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান এয়ারবাস। রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে এয়ারবাস’র তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানায়। খবর: বাসস। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন গিয়োম অধ্রা দ্যো কোরধ্রেরে। তিনি ডিজিটাল প্রযুক্তির বিকাশে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। এসময় তারা বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ তৈরি, উৎক্ষেপণ ও অরবিটালবিস্তারিত পড়ুন
বদলে যাওয়া বাংলাদেশ দেখে বিস্মিত জাপানের মন্ত্রী-নিশিমুরা ইয়াসুতোশি

বদলে যাওয়া বাংলাদেশ দেখে বিস্মিত জাপানের মন্ত্রী প্রায় ১৩ বছর পর বাংলাদেশে এসে বদলে যাওয়া ঢাকা দেখে নিজের মুগ্ধতার কথা জানালেন জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি। পররাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে রাজধানীর মেট্রোরেল ও বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ঘুরে দেখে তিনি সাংবাদিকদের বলেন, টেকসই উন্নয়নে সামনের দিনগুলোতেও পাশে থাকতে চায় জাপান। সোমবার (২৪ জুলাই) বিকেলে জাপান-বাংলাদেশের অন্যতম মৈত্রী স্মারক জাইকার সহায়তায় নির্মিত দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন সিক্স দেখতে যানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ১ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ও বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সাতক্ষীরা জেলাব্যাপী একদিনে একযোগে এক লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ জুলাই) বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী বের হয়। এরপর কালেক্টরেট ইকো পার্কে জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবির এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম মঈন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সিভিল সার্জন মো: সবিজুর রহমানবিস্তারিত পড়ুন
বল্ডফিল্ড বয়েজ চ্যাম্পিয়ান
কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে ৪ দলীয় ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত

আজ শনিবার (২২ জুলাই) বিকাল চারটায় কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে আবদুল বারিক সরদার ও মাষ্টার হাবিবুল্লাহ, সুমন কুমার দাস সহ বন্ধু মহল আয়োজিত ৪ দলীয় ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী,পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, ফ্রেন্ডস্ স্পোর্টিংক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউলবিস্তারিত পড়ুন
বিএনপি ও জামায়াতের রাজনীতিতে কোনো বাধা নেই, সন্ত্রাস করলে কঠোর সাজা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ও জামায়াতের রাজনীতিতে কোনো বাধা দেওয়া হবে না, কিন্তু অতীতের মতো কোনো ধ্বংস ও সন্ত্রাস করলে কঠোর সাজা নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গণভবনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এদিন আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ নির্মাণ এবং বর্তমান রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের আওতায় নবনির্মিত ৭২ কিলোমিটার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘জনগণকে বলব, সন্ত্রাসী বিএনপি জামায়াতের হাত থেকেবিস্তারিত পড়ুন
আশাশুনি থানা পুলিশের অভিযানে গ্রেফতার-১

আশাশুনি থানা পুলিশের অভিযানে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলায় গ্রেফতার এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে এসআই মিঠুন মন্ডল সহ সঙ্গীয় ফোর্সের সাহয়তায় নিয়মিত মামলা নং-১৮(০৭)২৩ এর আসামী কাদাকাটি ইউনিয়নের ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের মোঃ মোস্তফা সরদারের ছেলে মোঃ ইয়াছিন সরদার ওরফে কামরান (২৭)কে তার নিজ বাড়ী থেকেবিস্তারিত পড়ুন
আশাশুনির প্রতাপনগরে মুজিববর্ষের গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করলেন ইউএনও

আশাশুনিতে মুজিববর্ষের গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। গতকাল বিকালে উপজেলার প্রতাপনগরে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিাবারকে গৃহ প্রদানের লক্ষ্যে নির্মানাধীন গৃহের কাজ সরেজমিন পরিদর্শন করেন তিনি। পরিদর্শন কালে প্রতাপনগরের ১২১ টি বাসগৃহের নির্মান কাজের অগ্রগতি তদরকি করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সোহাগ খান, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

শেখ হাসিনার উপহার ১০টি বাইসাইকেল আশাশুনিতে ক্ষুদ্র নৃ-গোষ্টি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে, উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্টির শিক্ষার্থীদের মাঝে এ বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। বাইসাইকেল বিতরণ কালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে এবং সুশিক্ষায় শিক্ষিত করে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশায় ও লেখাপড়ার মান উন্নয়ন করতে সবাইকে নিয়মিত স্কুলেবিস্তারিত পড়ুন

