সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির চিলেডাঙ্গা সড়কে তালের বীজ রোপন উদ্বোধন

জি এম আল ফারুক,(আশাশুনি): আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে চিলেডাঙ্গা সড়কে তালের বীজ রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বেলা ১১ টায় বীজ রোপন কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। বাংলাদেশ স্কাউটস আশাশুনি উপজেলার উদ্যোগে আশাশুনি বুধহাটা সড়কের চিলেডাঙ্গা যাত্রী ছাউনির কাছ থেকে চিলেডাঙ্গা গ্রাম পর্যন্ত পাকা সড়কের দু’পাশে তালের বীজ রোপন কর্যক্রম হাতে নেওয়া হয়েছে।

৫ শতাধিক তালের বীজ রোপনের লক্ষ্য নির্ধারন করে উদ্বোধনী দিনে ২ শতাধিক তাল বীজ রোপন করা হয়। নিজে হাতে বীজ রোপন করে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, স্কাউটস আশাশুনির কমিশনার প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রকিব, উপজেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক ড. আবুল হাসান, কোষাধ্যক্ষ জুলহাজ উদ্দিন, স্কাউটস শিক্ষক ও সদ্য এ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেইনার কোস সম্পন্নকারী সেলিনা আক্তার, প্রধান শিক্ষক সুনীল কুমার মন্ডল, প্রধান শিক্ষক আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটস সদস্যরা এসময় উপস্থিত ছিলেন ও রোপন কাজে সহযোগিতা করেন।

ক্যাপশান: আশাশুনি উপজেলার চিলেডাঙ্গা সড়কে তালের বীজ রোপন কার্যক্রম উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী

মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তেবিস্তারিত পড়ুন

  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা
  • এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়