সাতক্ষীরায় বাসের ধাক্কায় যুবক নিহত


মোঃ হাবিবুর রহমান সোহাগ, (নিজস্ব প্রতিনিধি):সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রাবাহী বাস ইমাদ পরিবহনের ধাক্কায় মাহমুদুল ইসলাম (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। শুক্রবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল ইসলাম সাতক্ষীরার তালা উপজেলা সদরের মাঝিয়াড়া গ্রামের আবু জাফর মোড়লের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে মাহমুদুল ইসলাম মোটরসাইকেল যোগে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ত্রিশমাইল এলাকায় পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি ইমাদ পরিবহনের সঙ্গে ধাক্কা লাগে মাহমুদুল ইসলামের মোটরসাইকেলের। এ সময় তার মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তাছাড়া এ বিষয়ে এখনো কেউ থানাতে অভিযোগ দেয়নি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। রোববারবিস্তারিত পড়ুন

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রারবিস্তারিত পড়ুন

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তাবিস্তারিত পড়ুন


