বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

খুলনায় হরিণের মাংস ও বিষ দিয়ে ধরা চিংড়ি জব্দ, আটক ১

খুলনার কয়রায় পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫৩ কেজি হরিণের মাংস ও সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে ধরা ৩১০ কেজি চিংড়িসহ বিনান্দ কুমার বৈদ্য নামে একজনকে অভিযান চালিয়ে আটক করেছে কয়রা থানা পুলিশ। পুলিশ জানায়, বুধবার (১৯ জুলাই) ভোর রাতে থানার ওসি এবিএমএস দোহা (বিপিএম) এর নেতৃত্বে পুলিশের পৃথক অভিযানে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাশিরহাট এলাকা থেকে বিষ দেয়া চিংড়িসহ একজনকে আটক করে অন্যদিকে কয়রা সদর ইউনিয়নে ৪ নংবিস্তারিত পড়ুন

শিক্ষার মানোন্নয়নে সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে মতবিনিময় সভা

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টায় শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সম শহিদুল ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী চান দেশের উন্নয়ন টেকসই করতে শিক্ষিত জগগোষ্টির দরকার। এজন্য সরকার আপনাদের সহযোগিতা দিচ্ছে। নতুন কারিকুলাম বাস্তবায়ন করছে সরকার। তিনি আরোবিস্তারিত পড়ুন

তালায় বাল্যবিবাহের দায়ে মেয়ের বাবাকে কারাদন্ড

সাতক্ষীরার তালায় ৯ম শ্রেণির ছাত্রীকে বিবাহ দেয়ার দায়ে বাবা অরুপ কাশ্যপীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। অরুপ কাশ্যপী তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের তপন কাশ্যপীর ছেলে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন উক্ত রায় ঘোষণা করেন। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, সোমবার রাতে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ুয়া কন্যার সাথে বিয়ে হয় একই গ্রামেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পলাশপোলে গণতন্ত্র মঞ্চের আলোচনা সভা

সংসদ বিলুপ্ত, অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবীতে শহরের পলাশপোলে গণতন্ত্র মঞ্চের এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৫ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. মোঃ মোসলেম এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ মুনসুর রহমান, জেএসডি সাধারণ সম্পাদক মীরবিস্তারিত পড়ুন

এমপি রবিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছে সাতক্ষীরা জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ। সোমবার (১৭ জুলাই) রাতে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে ফুলের শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদের মহিলা সদস্য মিসেস মাহফুজা সুলতানা রুবি, সহ-সভাপতি এ্যাড. আল-মাহমুদ পলাশ, সেলিম রেজা মুকুল, ধর্ম বিষয়ক সম্পাদক মাষ্টার আব্দুল খালেক, নির্বাহী সদস্যবিস্তারিত পড়ুন

এমপি রবির সাথে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময়

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে মতবিনিময় করেছে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সোমবার (১৭ জুলাই) রাতে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সেলিম, পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বুধবার

কলারোয়ায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার(১৯ জুলাই) সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত কলারোয়া ব্র্যাক অফিসে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে। জেলা চক্ষু সেবা প্রকল্পের আওতায় ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল(শিরোমনি)’ বাস্তবায়নে ও সাইটসেভার্স’ র অর্থায়নে বিনামূল্যে ওই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্প অর্গানাইজার ব্র্যাক কর্মকর্তা মাহবুবর রহমান জানান, অনুষ্ঠিতব্য সেবা ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু চিকিৎসকদের পরামর্শে সকল রোগীর চক্ষু পরীক্ষা ও প্রাথমিকবিস্তারিত পড়ুন

আশাশুনিতে গ্রেফতার-৪

আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানার ২ আসামীসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে। সোমবার (১৭ জুলাই) আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে এসআই বিজন কুমার সরকার, মুহিতুর রহমান, এএসআই সোহান হোসেন অভিযান চালিয়ে নিয়মিত মামলা ১৭(০৭)২৩ এর আসামী রাধারআটি গ্রামের আঃ গনি মিস্ত্রীর ছেলে আলতাফ হোসেন সাদ্দাম। নিয়মিত মামলা ১৭(০৬)২৩ এর আসামী শ্বেতপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে ফারুক হোসেন, নাঃশিঃ পরোয়ানা-বিস্তারিত পড়ুন

আশাশুনির আনুলিয়ায় ডেঙ্গু বিষয়ক উঠান বৈঠক

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ডেঙ্গু বিষয়ক সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে এলাকার মানুষকে রক্ষার জন্য তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্দেশনা মোতাবেক এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এলাকার মহিলাদের অংশ গ্রহনে উঠান বৈঠকে ডেংগু বিষয়ক জনসচেতনতা মূলক আলোচনা রাখেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ মইনুল ইসলাম ও স্বাস্থ্য সহকারী সাইফুল্লাহ হাসান।

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব পুনর্গঠন

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব পুনর্গঠন ও নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে স্কুল হল রুমে অনুষ্ঠিত জরুরী সভায় এ ক্লাব পুনর্গঠন ও নতুন কমিটি গঠন করা হয়। শিক্ষক বিধান চন্দ্র কুন্ডর সভাপতিত্বে সভায় সহকারি শিক্ষক মৈত্রেয় সুন্দর রায় ও মো. মফিজুল ইসলাম আলোচনা রাখেন। সভায় বিজ্ঞান ক্লাব পুনর্গঠনের সিদ্ধান্ত গ্রহনের পর নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে দশম শ্রেণির ছাত্রী শ্যাবন্তী পাল, সেক্রেটারী ইমামবিস্তারিত পড়ুন