বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বহিষ্কার

দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক-৩ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রোববার (২৫ জুন) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশের জন্য অনুরোধ জানিয়েছেন। এর আগে গত ২৩ জুন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম স্বাক্ষরিত এক চিঠিতে দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাইফুলকেবিস্তারিত পড়ুন

তালায় আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

সাতক্ষীরার তালা উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ ও ২০২৩-২৪ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ জুন) সকালে তালা শিল্পকলা একাডেমী হলরুমে উপজেলা কৃষি পুর্নবাসন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ১৩০০ কৃষকদের মাঝে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জে কাঁচা মরিচে আগুন

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম। হঠাৎ কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ার ব্যাপারে দোকানদাররা কিছুই বলছেন না। সোমবার (২৬ জুন) রাজগঞ্জ খুচরা বাজারে কাঁচা মরিচ প্রতিকেজি ৩২০ টাকা দরে বিক্রি হয়েছে। এদিন রাজগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে- ব্যবসায়ীরা এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ বিক্রি করছেন ৮০ টাকা। আর এক কেজি কিনলে দাম রাখা হচ্ছে ৩২০ থেকে। হঠাৎ কাঁচা মরিচের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় রাজগঞ্জ বাজারজুড়ে এনিয়ে আলোচনা-সমালোচনাবিস্তারিত পড়ুন

ঢাকা-১৭ উপনির্বাচন: প্রার্থীতা ফিরে পেলেন তারিকুল

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে বাতিল হওয়া তারিকুল ইসলাম ভূঁইয়া তারেকের মনোয়ন বৈধ ঘোষণা করেছেন আদালত। ফলে এই নির্বাচনে লড়তে আর কোনো বাধা থাকলো না তারেকের। সোমবার (২৬ জুন) বেলা ১২টার দিকে এই আদেশ দেন সুপ্রীম কোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জমান ও বিচারপতি রবিউল হাসানের আদালত। এর আগে গতকাল রোববার তারিকুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা কেন অবৈধ হবে না জানতে চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেন সুপ্রীমবিস্তারিত পড়ুন

এবার ‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলচ্চিত্রে রোজ মল্লিক

‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলচ্চিত্রে অভিনয় করছেন গায়িকা ও অভিনেত্রী রোজ মল্লিক। সম্প্রতি চলচ্চিত্রটিতে তিনি যুক্ত হলেন। গোয়েন্দাগিরি খ্যাত চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিক পরিচালিত ও আম্মাজান ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রটি ইতিমধ্যে বৈচিত্র্যময় কাস্টিং এর জন্য আলোচিত হয়েছে। রোজ জানান,’ যতটুকু জানতে পেরেছি পরিচালক নাসিম সাহনিক ভাইয়া মাল্টিকাস্টিং চলচ্চিত্র নির্মাণ করতে পছন্দ করেন। তার নির্মিত চলচ্চিত্রে গল্পই সবচেয়ে বেশি ফোকাসিং থাকে। এই চলচ্চিত্রটিও সেরকম। কো-আর্টিস্ট কারা এমন প্রশ্নের জবাবে রোজ জানান, এ বিষয়টিবিস্তারিত পড়ুন

আশাশুনির চাম্পাখালী ক্লাস্টারের প্রধান শিক্ষক ও শিক্ষা অফিসারের এপিএ স্বাক্ষর

আশাশুনি উপজেলার চাম্পাখালী ক্লাস্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। রবিবার (২৫ জুন) সকালে বড়দল ইউনিয়নের জামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় এ চুক্তি সম্পাদন করা হয়। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর নির্দেশনা মোতাবেক আশাশুনি উপজেলার চাম্পাখালী ক্লাস্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে কাপসন্ডা ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদনবিস্তারিত পড়ুন

নড়াইলে শেখ কামাল গেমসের স্বর্ন ,রৌপ্য ও ব্রোঞ্চ পদক প্রাপ্ত খেলোয়ারদের সংবর্ধনা প্রদান

নড়াইলে শেখ কামাল ২য় বাংলাদেশ গেমস-২০২৩ এর স্বর্ন, রৌপ্য ও ব্রোঞ্চ পদক প্রাপ্ত খেলোয়ারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (২৫ জুন) বিকালে নড়াইল জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল জেলা থেকে ২৮টি স্বর্ন, ১৮ টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্চ পদক বিজয়ী খেলোয়ারদের ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।বিস্তারিত পড়ুন

টানা তৃতীয়বারের মতো সিআইপি মর্যাদা পেলেন ড. কাজী এরতেজা হাসান

দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২১ সালের জন্য ১৮০ ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি হিসেবে নির্বাচিত করে তাদের কার্ড দেওয়া হয়েছে। রোববার (২৫ জুন) রাজধানীর প্যান প্যা‌সি‌ফিক সোনারগাঁও হো‌টে‌লে অনুষ্ঠানিকভা‌বে তাদের হাতে এই কার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এতে সিআইপি ও সিআইপিদের ম‌নো‌নিত প্র‌তি‌নি‌ধি‌রা কার্ড গ্রহণ ক‌রেন। অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপ‌তি‌ত্বে এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন, রপ্তা‌নি উন্নয়ন ব্যু‌রো (ই‌পি‌বি)বিস্তারিত পড়ুন

কলরোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে সখিপুর কে হারিয়ে স্বাগতিকরা ফাইনালে

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে স্বাগতিক কেঁড়াগাছি। রবিবার (২৫শে জুন) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে সোনামাটি যুবসংঘ আয়োজিত, আট দলীয় ফুটবল টুর্নামেন্টে দেবহাটার সখিপুর বনাম কেঁড়াগাছি ফুটবল একাদশের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা শুরুর ২২ মিনিটে সখিপুর একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়। বিরতির পর সখিপুর আরো একটি গোল করে ব্যবধান বাড়ায়। এরপরই কেঁড়াগাছি ফুটবল একাদশের খেলোয়াড়রা বাকি সময়ের মধ্যে ৩টি গোল করে জয় নিশ্চিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

নেতা নয়, সেবক হতে চান দয়াল বড়ুয়া

নেতা নয় সেবক হয়ে ঢাকা-১৮ আসনের জনসাধারণের পাশে থাকার প্রত্যাশা জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) এর জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি দয়াল কুমার বড়ুয়া। আজ রোববার (২৫ জুন) সকাল ১০টায় রাজধানী উত্তরাস্থ উত্তরা পাবলিক লাইব্রেরি হলরুমে ‘মোবাইল আসক্তি রক্ষায় তরুণ প্রজন্মকে সৃজনশীল গ্রন্থ পাঠে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দয়াল কুমার বড়ুয়া বলেন, আমি দেশ এবং বিদেশে উচ্চ শিক্ষাগ্রহণ করে দেশেরবিস্তারিত পড়ুন