রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির হাড়িভাঙ্গা মৎস্য সেটে পুশ বন্দের দাবীতে ব্যবসায়ী সমাবেশ

আশাশুনি সদরের হাড়িভাঙ্গা মৎস্য সেট (পূর্ব পাশ) চত্বরে চিংড়ীতে পুশ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মৎস্য ব্যবসায়ীদের আহবানে পুশ বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বক্তাগণ বলেন, এ বছরের শুরু থেকে মৎস্য সেটের উভয় পাশের ব্যবসায়ীদের উদ্যোগে সেটের কোন ব্যবসায়ী চিংড়ীতে পুশ হতে দেবেনা মর্মে সিদ্ধান্ত গ্রহন করেন। সিদ্ধান্ত হয়, মৎস্য সম্পদ রক্ষা করতে এবং নিশ্চিন্তে ব্যবসা করতে কোন প্রকার পুশ বা অনিয়ম এই সেটে হতে দেওয়া হবেনা। সেটে যে সব ব্যবসায়ী মাছ ক্রয় করবেন তারা দুপুর ১২ টা পর্যন্ত সেটেই মাছ সংরক্ষণ করবেন। এবং পুশের সুযোগ না দিয়ে মাছ কোম্পানীতে পাঠানোর ব্যবস্থা করবেন। সিদ্ধান্ত মোতাবেক শুরু থেকে ভালভাবেই কাজ চলে আসছিল।

চিংড়ীতে কোন রকম পুশ বা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করা হয়নি। কিন্তু সম্প্রতি কিছু কিছু ব্যবসায়ী মাছ ক্রয় করার পর সকাল ৯ টার মধ্যে চিংড়ী মাছ বাড়িতে নিয়ে যাচ্ছে বা তাদের নির্দিষ্ট স্থানে নিয়ে পুশ করছে। তারা জেলি, ময়দা, ফিটকিরি, পটাশ গলানো পানি পুশ করছে। পরে পুশকৃত মাছ পাশের উজিরপুর বাজারসহ বিভিন্ন মাছের সেট বা বাজারে নিয়ে বিক্রী করছে। গত (৭ জুলাই) ব্যবসায়ী সঞ্জয় ও তপু পুশকৃত মাছ কোম্পানীতে নিয়ে গেলে ধরা খেয়ে শেষ পর্যন্ত প্রতি ক্যারেটে ৩ কেজি করে ছাড় দিয়ে বিক্রয় করতে বাধ্য হয়।

কিছু অসাধুু ব্যবসায়ীর কারণে হাড়িভাঙ্গা সেটের সৎ ব্যবসায়ীরা ক্ষতিরমুখে পড়েছে। এমনকি পুশ মাছ বিক্রয়ের সুযোগ পাওয়ায় অনেকে এই সেটে মাছ আনা থেকে বিরত থাকতে শুরু করেছে। ব্যবসায়ীদের মধ্যে মনিরুল ইসলাম গাজী ও ইসলাম গাজীসহ অন্যরা পুশ কারবারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পুশকারবারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন।

ক্যাপশান: আশাশুনির হাড়িভাঙ্গা মৎস্য সেটে পুশ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখছেন ব্যবসায়ী মনিরুল ইসলাম ও ইসলাম গাজী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন