মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার দেবনগর গ্রামের ভূমি দস্যুসহ একাধিক মামলার আসামীর হামলায় আহত ২ জন

সাতক্ষীরার দেবনগরের ভূমি দস্যু ও নারী নির্যাতন সহ একাধিক মামলার আসামী আবু বক্কারের অত‍্যাচারে ৯ টি পরিবার গ্রাম ছাড়া। প্রতিপক্ষদের ঘায়েল করতে আবারও মিথ্যা মামলা দেওয়ার জন্য সুকৌশলে হাসপাতালে ভর্তি, আবু বক্কারের কৌশল হাসপাতাল কতৃপক্ষ বুঝতে পেরে ছাড় পত্র দিয়ে বিতাড়িত করায় হাসপাতালের নার্সদের দেখে নেওয়ার হুমকি।

সূত্রে জানাযায় সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন দেবনগর গ্রামের মৃত আকবর আলীর সন্ত্রাসী বড়ো পুত্র আবু বকর পৌতৃক ভিটা বাড়ির জাল দলিল করে জবর দখল করার চেষ্টা করে আসছে দীর্ঘদিন ধরে। একই ভিটায় তার পাচ সহোদর ভায়ের বসত বাড়ি আছে এতে করে অন‍্যান‍্য ভাই বাধা দিলে ভাড়াটিয়া সন্ত্রাসী দারা হত‍্যার জন্য পূর্ব পরিকল্পনা করে আবু বকর।

একপর্যায়ে মিথ্যা মামলা দিয়ে ছোট ভাইদের জেল হাজতে পাঠায় এবং তাদের উপর জুলুম নির্যাতন অব‍্যাহত রাখে। পূনরায় ৭ জুলাই শুক্রবার দুপুরে ভূমি দস্যু আবু বকর জোর পূর্বক ঐ জমি দখলে নিতে গেলে আবু বকরের ছোট পাচ বাধা দেয়। ঘটনা ভিন্ন ক্ষ‍্যাতে নেওয়ার জন্য চতুর আবু বকর ঐ দিন সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালে বউসহ মিথ্যা অভিনয় করে ভর্তি হয়।

এ বিষয়ে ঐ হাসপাতালের সেবিকাদের সাথে কথা বলে জানাযায় আবু বকর অতি চালক, সে পূর্বেও কয়েক বার আমাদের সাথে মিথ্যা অসুস্থতার ভান ধরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়। এবারও আবু বকর ঐ ধরনের চেষ্টা করে তবে আমরা এবার ভুল করিনি শুধু তাই নয় সে সুস্থ মানুষ তাকে শনিবার সকালে হাসপাতাল কতৃপক্ষ ছাড়পত্র দিলে আমাদের উপর চড়াও হয় আবু বকর। আমরা তাকে হাসপাতাল ত‍্যাগ করার জন্য অনুরোধ করলেও সে জোর পূর্বক এই হাসপাতালে আছে এবং আমরা আবু বকরকে কোনো চিকিৎসা দিচ্ছি না।

এবিষয়ে এ প্রতিবেদক কে ঐ হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক ব‍্যাক্তি বলেন আবু বকর নার্সদেরও অশ্লীল ভাষা ব‍্যাবহার করেছে।

ভূক্তভোগী আনোয়ারা খাতুন বলেন আমার শশুর এর পৌতৃক ভিটা বাড়ির থেকে ঘর ভেঙ্গে উচ্ছেদের জন্য প্রাই আমাদের মেরে আহত করে আবু বকর ও তার বউ মনোয়ারাহ ভাড়াটিয়া সন্ত্রাসীগং। আবু বকর এর ভাই আবু রাহান বলেন আমার স্ত্রী সহ আমাকে শুক্রবার আবু বকর ও তার বউ হত‍্যার জন্য দা রড নিয়ে হামলা করে হাড়ভাঙ্গা গুরতর জখম সহ আমার মুখের দাত ফেলে দেয় বর্তমানে আমি ও আমার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। আমরা কয়েকটি মামলা করেছি আবু বকরসহ তার স্ত্রী মনোয়ারার নামে ঐ মামলা তুলে নেওয়ার জন্য প্রতিদিন হুমকি দের তারা।

একই রকম সংবাদ সমূহ

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগতবিস্তারিত পড়ুন

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী

সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছেবিস্তারিত পড়ুন

  • পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • পোশাকশ্রমিকদের আন্দোলন ‘ছিনতাইয়ের’ অপচেষ্টা নিয়ে মাহদী আমিনের সতর্কবার্তা
  • গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি
  • এনসিপির জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানা গেল
  • শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি