Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার চন্দনপুর ইউ পিতে ভি ডব্লিউ বির কার্ড ধারীদের মাঝে চাউল বিতরন

কলারোয়ায় উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নে ভি ডব্লিউ বি’র কর্মসূচির কার্ড ধারীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল ) সকাল ১০ টায় চন্দনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই চাউল বিতরণ করা হয়। শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থ বছরে ভি ডব্লিউবি( ভালনারেবল উইমেন বেনিফিট) কার্যক্রমে তালিকাভূক্ত ২৭৪ জন কার্ডধারী অসহায়- দরিদ্র নারীদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণে প্রধান অতিথি হিসাবেবিস্তারিত পড়ুন
পদ্মা সেতুর উপর দিয়ে চালিত ট্রেনের পরীক্ষামূলক যাত্রা

ফরিদপুরের ভাঙ্গা থেকে যাত্রা শুরু করলো পরীক্ষামূলক ট্রেন। মঙ্গলবার (৪ঠা এপ্রিল) ১টা ২১ মিনিটে ভাঙ্গা স্টেশন থেকে একটি গ্যাংকার ট্রেন এবং সাত বগিবিশিষ্ট যাত্রীবাহী একটি স্পেশাল ট্রেন মাওয়ার উদ্দেশে ছেড়ে দিয়েছে। এর মাধ্যমে মাদারীপুর, শরীয়তপুর ও মুন্সীগঞ্জের মাটিতে প্রথমবারের মতো ট্রেনের যাত্রা শুরু হলো। এর আগে ভাঙ্গা থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত পর্যন্ত গ্যাংকার ট্রেন চললেও এবার গ্যাংকারের পাশাপাশি পাঁচ বগি বিশিষ্ট একটি বিশেষ ট্রেনও পরীক্ষামূলকভাবে চলছে। এ ছাড়া এটি ৪২বিস্তারিত পড়ুন
শার্শায় কলাগাছ কাটলো জমির মালিক, ভয় দেখিয়ে চাঁদা নিলো কথিত ৪ সাংবাদিক!

নিজের জমিতে থাকা কলাগাছ কর্তনের অভিযোগ এনে সাংবাদিক পরিচয় এক ব্যক্তির কাছ থেকে ৩ (তিন) হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের ৮নং ওয়ার্ড় বাগুড়ী গ্রামে। জানা গেছে, উপজেলার বাগুড়ী গ্রামের বাসিন্দা ও বেলতলা বাজারের স্থানীয় আমের আড়ৎদার মোঃ ইজ্জত আলী তার বাসার সামনে ৪ (চার) টি কলাগাছ জায়গা পরিষ্কারের জন্য কেটে দেয়। আর এ কারনে তাকে মামলার ভয় দেখিয়ে ৩ হাজার টাকা নেওয়া হয়।বিস্তারিত পড়ুন
প্রথম আলোর সম্পাদকের আগাম জামিন

ছয় সপ্তাহের আগাম জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক। রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলোর প্রকাশক ও সম্পাদক মতিউর রহমান। রোববার (২ এপ্রিল) বিকেলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনের শুনানি শেষে মঞ্জুর করেন। গত (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে প্রথম আলোর অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনের জেরে গত ৩০ মার্চ মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামলাটি করা হয়।বিস্তারিত পড়ুন
প্রথম আলো আন্তর্জাতিক মহলে অপপ্রচার চালাচ্ছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিথ্যা সংবাদ প্রকাশ করার পরেও ক্ষমা চায়নি প্রথম আলো। অথচ তারা আন্তর্জাতিক মহলে অপপ্রচার চালাচ্ছে। তারা বলছে দ্রব্যমূল্য নিয়ে প্রতিবেদন করায় প্রতিবেদকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রব্যমূল্য নিয়ে লেখার কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি। রোববার (২ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের (বিএসপি) সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এসময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টুও উপস্থিত ছিলেন সেখানে। তথ্যমন্ত্রী বলেন, তারাবিস্তারিত পড়ুন
কলাগাছের সুতা থেকে তৈরি হলো শাড়ি

কলাগাছের তন্তু থেকে সুতা আর সেই সুতা দিয়ে বিভিন্ন ব্যবহারিক পণ্য সামগ্রী তৈরি করা হলেও, এবার সেই কলাগাছের সুতা দিয়ে প্রথমবারের মত শাড়ি তৈরি করেছেন পাহাড়ের নারীরা। ২০২১ সালের অক্টোবর মাসে কলাগাছের তন্তু থেকে সুতা ও বিভিন্ন পণ্য তৈরির উদ্যোগ নেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি। নিজ উদ্যোগে দীর্ঘদিনের চেষ্টায় কারিগরের মাধ্যমে অবশেষে তিনি সফল হয়েছেন কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরিতে। আর সেই শাড়িটি নিজ হাতে তৈরি করেছেন মৌলভীবাজারের কারিগরবিস্তারিত পড়ুন
যশোরে এক তরুণকে গলাকেটে হত্যা

যশোরে এক তরুণকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে যশোর শহরের পূর্ববারান্দী নাথপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। জানা গেছে, নিহত নাহিদ (১৮) সদর উপজেলার শেখহাটি গ্রামের বাচ্চু শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে শহরের পূর্ববারান্দী নাথপাড়া নদীর পাড়ে মাঠের মধ্যে কে বা কারা নাহিদের গলায় ছুরিকাঘাত করে চলে যায়। তার গোঙানির আওয়াজ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরতবিস্তারিত পড়ুন
শার্শায় ৫ দোকানদারকে জরিমানা

যশোরের শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অভিযানে ৫ দোকানদারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। চলছে “পবিত্র রমজান” মাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদীর মূল্য নিয়স্ত্রণে রাখতে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে বাজার নজরদারীর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ম্যাজিস্ট্রেট) নারায়ণ চন্দ্র পাল ভ্রাম্যমাণ অভিযান পরিচালনায় দাম বেশি রাখা, মূল্য তালিকা না টাঙানো, মেয়াদ উত্তীর্ণ মাল দোকানে রাখাসহ অপরিষ্কার ভাবে দোকানের মাল এলোমেলো রাখার দায়ে। ভোক্তাবিস্তারিত পড়ুন
বেনাপোলে উন্নত জাতের শসা চাষে লাভবান হচ্ছে মনজুরুল আহসান

পড়াশোনার পাশাপাশি উন্নত পদ্ধতিতে (মালচিং পদ্ধতি) এগ্রো-১ এর সাবিরা জাতের শসা চাষ করে লাভবান হয়েছেন যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মনজুরুল আহসান। তিনি নিজের প্রচেষ্টায় এই শসা চাষে সফল হয়েছেন। তথ্য চিত্রে রিপোর্ট করেছেন আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ ওসমান গনি। প্যাকেজ: শসা একটি লাভজনক ও অর্থকরী সবজি। বর্তমানে আমাদের দেশে হাইব্রিড জাতের অনেক শসা চাষ হয়ে থাকে। এ জাতের শসার ফলন অনেক বেশি। এটি স্বল্প সময়ের সবজি। জাতভেদে বীজ রপণের ৩৫-৪০বিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জ বালিকা বিদ্যাপীঠে ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে স্কুলগামী ছাত্রীদের নিয়ে, ছাত্রীদের বাল্য বিবাহ রোধ, ইভটিজিং, সামাজিক নিরাপত্তা আইন বিষয়ক কর্মশালা, স্যানেটিশন উপকার বিতরন ও আলোচনা সভা বিদ্যালয় অনুষ্ঠিত হয়েছে। দারিদ্র মহিলাদের কর্মসংস্থান সহায়তা- প্রকল্পের উদ্যোগে অত্র বিদ্যাপীঠের হলরুমে বৃহস্পতিবার (৩০ মার্চ) এ অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে বিদ্যাপীঠেরবিস্তারিত পড়ুন

