শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রেজিস্ট্রেশনের সময়সীমা ২৫ মে পর্যন্ত

হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমি’র ২য় ব্যাচের নিবন্ধন শুরু

প্রতীক্ষার প্রহর শেষ! আবারও শুরু হল হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমি’র নতুন ব্যাচের নিবন্ধন। রেজিস্ট্রেশন করা যাবে আগামী ২৫ মে পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের ক্লাস বুয়েটের ইসিই বিল্ডিং- এ আগামী ৮ জুন থেকে শুরু হবে। প্রশিক্ষণ শেষে থাকছে হুয়াওয়ে সার্টিফাইড আইসিটি অ্যাসোসিয়েট (এইচসিআইএ) সার্টিফিকেট অর্জন করার সুযোগ।

৪র্থ বর্ষ, স্নাতকোত্তর এবং অন্যান্য প্রকৌশল বিভাগ (ইইই/সিএসই/সিএস/আইসিই/ইসিই/ইটিই/ইইসিই/আইটি) থেকে পাশ করা শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। এই নতুন ব্যাচের শিক্ষার্থীদের জন্য ক্লাউড কম্পিউটিং ও স্টোরেজের উপর সাত সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ থাকবে, যেখানে প্রতি সপ্তাহে চার ঘণ্টা ক্লাস হবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুবই সহজ এবং ঝামেলামুক্ত। শিক্ষার্থীরা https://iict.buet.ac.bd/ অথবা https://eee.buet.ac.bd/ এই লিঙ্কে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের ইমেলের জন্য অপেক্ষা করতে হবে। প্রতিটি কোর্সের জন্য ৩০ জন নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ‘হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমি’র অনুকূলে পে-অর্ডার (পিও)/ডিমান্ড ড্রাফ্টের (ডিডি) মাধ্যমে রেজিস্ট্রেশন ফি দেওয়ার পর একাডেমিতে পিও/ডিডি জমা দিতে হবে। পরবর্তীতে ইমেলে ([email protected]) পিও/ডিডি’র স্ক্যান করা কপি/ফটোকপি পাঠানোর পর নির্বাচিত শিক্ষার্থীরা প্রশিক্ষণ সংক্রান্ত নির্দেশনা সহ একটি কনফার্মেশন মেইল পাবেন।

উল্লেখ্য, হুয়াওয়ের বিশ্বের ৯০টিরও বেশি দেশে ১৫০০ আইসিটি একাডেমি আছে। বাংলাদেশে আইসিটি ইকোসিস্টেম গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে হুয়াওয়ে গত বছরের ২৩ মার্চ বুয়েট আইসিটি একাডেমি চালু করে এবং ১২ জানুয়ারী (২০২৩) থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সম্প্রতি ‘হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমি’র প্রথম ব্যাচের ২৪ জন শিক্ষার্থী প্রশিক্ষণ শেষে সনদ অর্জন করেছে। হুয়াওয়ে অথরাইজড ইনফরমেশন অ্যান্ড নেটওয়ার্ক একাডেমি (এইচএআইএনএ) এই কোর্সটি সমন্বয় এবং সার্টিফিকেশন প্রদান করে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন