Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

গণহত্যা দিবস উপলক্ষ্যে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮ টায় কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুলের মাঠে অবস্থিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, কলারোয়া পৌরসভার মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, বিদায়ী অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, সহকারি প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবিস্তারিত পড়ুন
সভাপতি গাজী আলাউদ্দিন, বাবলু সাধারণ সম্পাদক
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদিত

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ ও সংস্থা কর্তৃক অনুমোদিত মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার ২০২৩-২৪ মেয়াদের দ্বি-বার্ষিক কমিটি অনুমোদিত হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি বিচারপতি আলহাজ্ব ছিদ্দিকুর রহমান মিয়া ও মহাসচিব আলহাজ¦ অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী স্মাক্ষরিত পত্রে পুনরায় আলহাজ্ব গাজী আলাউদ্দিন আহমদকে সভাপতি ও এম. এ. মান্নান বাবলুকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন রোটাঃ এস এম শাহনওয়াজ আলী, ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পণ্যের মূল্য বেশি নিলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের

শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। সিয়াম-সাধনার এই মাসে অসাধু ব্যবসায়ীদের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধে সাতক্ষীরা বড় বাজার মনিটরিং করেছে পুলিশ। রমজান মাসে কোনো দোকানদার ক্রেতার কাছে সরকার নির্ধারিত বাজারমূল্যের চেয়ে বেশি নিলে এবং তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন অতিরিক্ত পুলিশ সুপার। শুক্রবার (২৪ মার্চ) বিকালে জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার, সাতক্ষীরা সদর সার্কেল মীর আসাদুজ্জামানের নের্তৃত্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলোতে ঘুরে ঘুরে মনিটরিং করেন।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইয়াবা সেবন করে ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণের চেষ্টায় লম্পট গ্রেফতার

কলারোয়ায় ইয়াবা সেবন করে ঘরে ঢুকে এক (১৩) বছর বয়সের মেয়েকে ধর্ষণের চেষ্টায় এক লম্পট গ্রেফতার হয়েছে। ঘটনাটি ঘটেছে-বৃহস্পতিবার (২৩মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের চান্দা গ্রামে। এঘটনায় শুক্রবার কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে,উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের চান্দা গ্রামের জিয়ারুল ইসলাম ও তার বড় মেয়েকে নিয়ে ঘটনার দিন সাতক্ষীরায় ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সে সুবাদে ছোট মেয়ে (১৩) বছর বাসায় ছিলো। বাড়ীর দরজা খোলা থাকায় একই গ্রামের লম্পটবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পবিত্র মাহে রমজানের প্রথম দিনে শহরের বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করলেন এমপি রবি

পবিত্র মাহে রমজানের প্রথম দিনে শহরের বিভিন্ন স্থানে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার (২৪ মার্চ) ১ম রমজান শহরের বিভিন্ন স্থানে গিয়ে রোজাদারদের হাতে ইফতার তুলে দেন এবং রোজাদারদের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। এসময় পথচারী রোজাদাররা বীর মুক্তিযোদ্ধা এমপি রবির হাত থেকে ইফতার পেয়ে বেজায় খুশি হয়ে তাঁর জন্য দোয়া করেন। এসময় বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
কলারোয়ার ফুটপাথগুলো ছোট ছোট হকারদের দখলে, যাতায়াতে চরম বিশৃঙ্খলা

বেদখল হয়ে গেছে কলারোয়া পৌরসভার বেশির ভাগ ফুটপাত, সড়ক। তাতে চরম দুর্ভোগে পথচারীরা। হাঁটতে হচ্ছে সড়ক হয়ে। বিশৃঙ্খল সড়কে যানজটে আছে বখাটেদের উৎপাত। পদে পদে বিড়ম্বনার শিকার পৌরবাসী। সড়ক থেকে ফুটপাত দখলদারের কব্জায় চলে যাওয়ায় ব্যস্ততম পৌরসভার প্রতিটি মোড়েই এখন তীব্র যানজট। চরম বিশৃঙ্খল অবস্থায়ও নির্বিকার স্থানীয় প্রশাসন। সড়ক, ফুটপাত দখল করে ব্যবসা চলছে। চায়ের দোকান, বাস স্টান্ড, ইজিবাইক ষ্টান্ড, মহেন্দ্র ষ্টান্ড আর ক্ষুদে ব্যবসায়ীরা দখলদারির শীর্ষে। বাদ যায়নি সড়কের পাশেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ‘পবিত্র মাহে রমজানের প্রথম দিন

পবিত্র মাহে রমজানের প্রথম দিনে কলারোয়ায় সকাল থেকেই ছিল মিষ্টি রৌদ্র উজ্জ্বল পরিবেশ। শুক্রবার (২৪ মার্চ/১০ চৈত্র) রোজার শুরু থেকেই কলারোয়ার সর্বস্তরের মানুষের জীবনযাত্রার রুটিন বদলে গেছে। রোজার প্রথম দিনটিতে রোজাদার মুসল্লিদের তেমন বৈরী আবহাওয়ায় পড়তে হয়নি। দিনের বেলায় পানাহার বন্ধ। মহান আল্লাহ পাকের অনুগ্রহ লাভের জন্য ধর্মপ্রাণ মুসলমানরা দিনের বেলায় পানাহারে বিরত থেকে শুরু করেছেন সিয়াম সাধনা। ধর্মপ্রাণ মুসুল্লিদের জাগতিক মোহ, সকল লোভ, লালসা দমন করে আত্মশুদ্ধির এই সাধনা চলবেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার নলতায় শুরু হলো বিশ্বের দ্বিতীয় বৃহতর ইফতার মাহফিল

কাবা শরিফের পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সাতক্ষীরায়। জেলার কালীগঞ্জ উপজেলার নলতায় দিন দিন এ ইফতার মাহফিলের পরিধি আরো বাড়ছে। আজ (২৪ মার্চ) শুক্রবার পবিত্র মাহে রমজানের প্রথম দিন, সাতক্ষীরার নলতায় একসঙ্গে ১০ হাজার মানুষের ইফতার শুরু। ১৯৩৫ সালে খান বাহাদুর আহ্ছানউল্লাহ (রাঃ) নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন প্রতিষ্ঠা করার পর থেকে প্রতি বছরই রমজান মাসব্যাপী এ ইফতার মাহফিলের আয়োজন করতেন। পরবর্তীতে তার মৃত্যুর পরও মিশন কর্তৃপক্ষ এ মাহফিলকেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ৪৬ বোতল ফেনসিডিল আটক- ১

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪৬ বোতল ফেনসিডিলসহ আকবর আলী খান (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকৃত মাদক ব্যবসায়ী উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের মৃত ফজর আলী খানের ছেলে। থানা সত্যের জানাজায়, মাদককে না বেঁচে হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৪ টার দিকে উপজেলা নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের মাদক ব্যবসায়ী আকবর আলীর বাঁশ বাগান থেকে একটি ব্যাগে ৪৬ বোতল ফেনসিডিল তাকে হাতেনাতে গ্রেপ্তারবিস্তারিত পড়ুন
ঝিনাইদহের শৈলকুপাতে ৩৪ লাখ টাকা অনুদান পেল ৩৭৯ টি পরিবার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্তৃক বাস্তবায়নাধীন “রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় সহায় সম্বলহীন অতিদরিদ্র পরিবারের মাঝে এককালীন অনুদানের ৩৪ লাখ ১১ হাজার টাকা বিতরণ করা হয়েছে। আজ (২৪ মার্চ) শুক্রবার দুপুরে উপজেলার ০৪ নং ভাটইবাজার ও ০৫ নং কাতলাগাড়ী ক্লাস্টারের অধীনে ০২ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন গোলকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুদানের এই টাকা বিতরণ করা হয়। শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তারবিস্তারিত পড়ুন

