বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে ট্যাব বিতরণ তালিকায় অনিয়মের অভিযোগ

কলারোয়ার সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি বিধিমালা অমান্য করে ট্যাব বিতরণ তালিকায় অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে।

জানাগেছে, নাবিলা সুলতানা রোল নং(২) নামের নবম শ্রেণী পড়ুয়া ঐ বিদ্যালয়ের ছাত্রী (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ পত্র থেকে জানাগেছে, সরকারি বিধিমালা অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ের ১ম থেকে ৩য় রোল নং ধারী, রেজাল্ট ও হাজিরার উপর নির্ভর করে যাচাইবাছাই কৃত ছাত্র/ছাত্রীদের মধ্যো ট্যাব বিতরণ করা হবে কিন্তু সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটির বিপরিত চিত্র। ৫ম থেকে ১৫ রোল নং ধারী ছাত্র/ছাত্রী দের তালিকা প্রনয়ন করেছেন এবং হাজিরা, রেজাল্ট শিটের উপর গুরত্ব না দিয়ে মন গড়া তালিকা প্রনয়ন করেছেন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি, এমনি অভিযোগ ছাত্রী নাবিলা সুলতানার। আর এমনি অভিযোগের ভিত্তিতে (ইউএনও) বারাবর প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে লিখিত অভিযোগ করা হয়েছে গত ০৮/০৪/২০২৩ তারিখে।

ঘটনাটির বিষয়ে নাবিলা সুলতানার মায়ের কাছ থেকে জানাগেছে, তার মেয়েকে নিয়ম বহিরভূত ভাবে তালিকা থেকে বাদ দেওয়ায় তিনি ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন। তার মেয়ে নাবিলা সুলতানার রোল নং:-২, হাজিরাও শতভাগ তবে কেন সে তালিকা থেকে বাদ পড়বে এমনি প্রশ্ন তার?

ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যা হাসনা হেনা জানিয়েছেন, প্রধান শিক্ষকের সাথে আলাপ চারিতায় সরাসরি জানিয়ে দেন যে ট্যাব দেওয়ার কথা থাকলেও সেটি বন্ধ হয়ে গেছে। সেই আলাপ চারিতার রেকর্ড কলারোয়া নিউজের হাতে এসেছে।

সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল হকের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিদ্যালয় ছুটি থাকায় ট্যাব বিতরণের তালিকার নিতিমালাটি পড়া হয়নি যার কারণে সঠিক ভাবে নিতিমালা অনুসরণ করা হয়নি। তবে বিষয়টি ইউএনও এর সরনাপন্ন হয়ে সঠিক নিতিমালা অনুসরণ করে বিষয়টির সমাধান করা হয়েছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম