মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ভূমিহীন সমিতি’র উদ্যোগে হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি’র উদ্যোগে অসহায়, দুঃস্থ্য ও হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় ইটাগাছা চিত্তময়রা হোটেল এর সামনে আলোচনা সভা পরবর্তী অসহায়, দুঃস্থ্য ও হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুস সেলিম।

তিনি বলেন, ঈদ মানে আনন্দ। তবে আনন্দের ছোঁয়া অসহায়, দুঃস্থ্য ও হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে এখন খুবই কম দেখা যায়। কারণ ওই পরিবারের সদস্যরা গচ্ছিত অর্থ দিয়ে ঈদ সামগী কিনতে হিমশিম খাচ্ছেন। সেই বিষয়টি অনুভব করে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি’র সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কমিটি’র সদস্য সচিব হোসেন মাহমুদ ক্যাপ্টেন তাদের ঈদ সমাগ্রী দিয়েছেন।

শুধু ক্যাপ্টেন নহে, সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে তাদের ঈদ আনন্দ আরও ভালো কাটবে। এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি’র সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, যুব মহিলালীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ভূমিহীন নেত্রী খুকুমণি, ওয়ার্ড আ’লীগ নেতা আসাদুজ্জামান লাভলু, মোহাম্মাদ আলী, আলহাজ্জ্ব আব্দুর রাজ্জাক, ভূমিহীন নেতা হায়জাল, ভূমিহীন নেত্রী সাহিদা আক্তার ময়না, ৬ নং ওয়ার্ড ভূমিহীন নেত্রী মঞ্জুয়ারা খাতুন প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল

সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল করার বিরুদ্ধে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের লক্ষ্যে গ্রাহকদের উদ্বুদ্ধকরণ ও সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক একবিস্তারিত পড়ুন

  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক