শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা পরলোক গমন করেছেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন শুক্রবার (৩০ ডিসেম্বর) দেশটির আহমেদাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। পিটিআই’র খবরে বলা হয়, হীরাবেন প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ মোদির সাথে গান্ধীনগরের কাছে রায়সান গ্রামে থাকতেন। গুজরাটে অধিকাংশ সফর চলাকালে মোদি নিয়মিতভাবে তার মায়ের সাথে সময় কাটাতে রায়সানে যেতেন। হীরাবেন ১৯২৩ সালের ১৮ জুন গুজরাটের মেহসানার ভাদনগরে জন্মগ্রহণ করেন।

ভারতফেরত বাংলাদেশি যুবকের শরীরে করোনা শনাক্ত

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারতফেরত সাদ্দাম শেখ (১৯) নামের এক বাংলাদেশি যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ নয়। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় করোনা আক্রান্ত যুবককে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়। গত (১৩ নভেম্বর) ভ্রমণ ভিসা নিয়ে তিনি ভারতের হায়দারাবাদ গিয়েছিলেন। তিনি খুলনার দৌলতপুর থানার মুনছুব শেখের ছেলে। শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, ঊর্ধ্বতনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেরেলকাতায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনালের ১ম রাউন্ড অনুষ্ঠিত

কলারোয়ার কেরেলকাতায় বলিয়ানপুর ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনালের ১ম রাউন্ড অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় বলিয়ানপুর ফুটবল ময়দানে সমাজ কল্যাণমূলক সংগঠন জনতার সোহাগ, জনতার সোহাগের আয়োজনে ০৮ দলীয় নক আউট বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সেমিফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় একদিকে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনার হাতে গড়া ও তত্ত্বাবধায়নে ওয়ারিয়র স্পোর্টস একাডেমি, সাতক্ষীরা। অপরদিকে জোর প্রতিদ্বন্দ্বিতা করবেন শুভ সকাল ফুটবল একাদশ, কাজিরহাট।বিস্তারিত পড়ুন

মেট্রোরেল চড়তে না পারার আক্ষেপ নিয়ে ফিরলেন হাজারো মানুষ

বাংলাদেশের প্রথম মেট্রোরেল জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে যাত্রী নিয়ে আগারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম মেট্রোরেল। প্রাথমিকভাবে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। প্রথম দিন হওয়ায় আজ ছিল উপচেপড়া ভিড়। এই ট্রেনে চড়ার জন্য সকাল সাড়ে ৬টা থেকে লাইনে দাঁড়ায় সাধারণ মানুষ। দুপুর ১২টা নাগাদ এই লাইন গিয়ে দাঁড়ায় আগারগাঁও পাসপোর্ট অফিস পর্যন্ত। তবে নির্ধারিত সময়ে টিকিট কাটতে না পেরে এবংবিস্তারিত পড়ুন

কলারোয়া চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলপ্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়া চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলপ্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। বুধবার (২৮শে ডিসেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন মন্ডল, কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম এম মাসুদ রানা, চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আনসার আলী,বিস্তারিত পড়ুন

সপ্তাহে একদিন বন্ধ থাকবে মেট্রোরেল

বৃহস্পতিবার থেকে উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও অংশে প্রথমবারের মতো যাত্রী নিয়ে ছুটবে শীতাতপ নিয়ন্ত্রিত মেট্রোরেল। পৌনে ১২ কিলোমিটার উড়াল-রেলপথে মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে উত্তরা থেকে আগারগাঁও চলে আসবে মানুষ। তবে প্রথমদিকে মেট্রোরেল চলবে সীমিত পরিসরে, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। মাঝপথে কোথাও থামবে না। প্রথমদিকে ১০ মিনিট পরপর ট্রেন চলবে। আপাতত প্রতি মঙ্গলবার বন্ধ থাকবে মেট্রোরেল। বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরের মাঠে মেট্রোরেলের উদ্বোধন ফলক উন্মোচনবিস্তারিত পড়ুন

অপেক্ষার পালা শেষ করে অবশেষে কাঙ্খিত গন্তব্যে মেট্রোরেল! মুগ্ধ উদ্বোধন

অপেক্ষার পালা শেষ। প্রমত্ত পদ্মা নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর এবার মেট্রোরেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। সব আয়োজন শেষ। এখন শুধু উদ্বোধন। বুধবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই শুভ কাজটি সারবেন। এরপরই তিনি হবেন মেট্রোরেলের প্রথম যাত্রী। তাকে নিয়ে ছুঁটবে নগরবাসীর দীর্ঘ দিনের চাওয়া আধুনিক মেট্রোরেল। যাত্রীদের অভ্যস্ত করতে আপাতত সকাল ৮টা থেকে পরের ৪ ঘণ্টা পর্যন্ত কেবল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্তবিস্তারিত পড়ুন

মেট্রোরেল উদ্বোধনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব প্রস্তুত থাকবে

মেট্রোরেল উদ্বোধনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব প্রস্তুত থাকবে এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবে র‍্যাবের স্পেশাল ফোর্স, হেলিকপ্টার, ডগ স্কোয়াড, ও বোম্ব ডিসপোজাল ইউনিট। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধনের পর উত্তরা থেকে আগারগাঁও যাবেন। ১০বিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া ইউনিয়নে গরীব,দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতারণ

প্রধানমন্ত্রীর দেয়া কম্বল বিতরন করেছেন কলারোয়া উপজেলার ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল। (২৭শে ডিসেম্বর) সোমবার সোনাবাড়ীয়া ইউনিয়নের (ভাদিয়ালী, রাজপুর, বেলী, চান্দা, রামকৃষ্নপুর, শ্রীরামপুর, বিড়ালী, সোনাবাড়ীয়া ওয়ার্ডের ৪৭০ জন গরীব দুঃস্থ অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়া  ইউনিয়নের চেয়ারম্যান্যান নিজস্ব অর্থায়নে আরো ১৩০ জনের মাঝে কম্বল বিতরন করেন। শীতের গরম পোশাক কম্বল পেয়ে বৃদ্ধ গরীব মানুষেরা হাসি মুখে বাড়ি ফিরে যান। ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নে ৩৭০টি কম্বল সবার মাঝে বন্টনবিস্তারিত পড়ুন

মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে ৫০ টাকার স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেল উদ্বোধনী অনুষ্ঠানে এই স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করবেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দেশের প্রথম উড়াল মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে জাতির গৌরবের প্রতীক ‘পদ্মা সেতু’র উদ্বোধন উপলক্ষেও ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছিল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানায়, বুধবার ৫০ টাকার স্মারক নোটটি অবমুক্তকরণের পরদিন আগামী ২৯বিস্তারিত পড়ুন