বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে ‘অরেঞ্জ’ এলার্ট জারি, শৈত্য প্রবাহ অব্যাহত থাকায়

আইএমডি’র উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, দিল্লী আরেকটি এলাকা আয়া নগরের সর্বনিন্ম তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস, লোদি রোডে সর্বনিন্ম তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস ও পালামে ৫ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ ‘আজ ঘন কুয়াশা ও একটি শৈত্য প্রবাহের কারণে কয়েকটি এলাকায় বিশেষত কিছু বিচ্ছিন্ন স্থানে প্রচ- ঠান্ডা পড়তে পারে’ জানিয়ে ‘অরেঞ্জ’ এলার্ট জারি করেছে।

ভারতের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় মাঝারি শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। এদিকে, দিল্লীর সফদারগঞ্জে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস। ভারতের আবহওয়ার বিভাগ (আইএমডি) আজ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, রোববার সকালে ভারী কুয়াশায় দিল্লী ও এর আশপাশের এলাকা ঢেকে গেছে এবং এ কারণে দৃশ্যমানতা হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় রাজধানী ও এর আশপাশের রাজ্যগুলোতে প্রচ- ঠান্ডা পড়েছে ও ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে।
কুয়াশার কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ট্রেন চলাচল বন্ধ আছে। বিরূপ আবহাওয়া ও অন্যান্য কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১টা পর্যন্ত প্রায় ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত উত্তরাখন্ড, উত্তর রাজস্থান, বিহার, সাব-হিমালয়ান পশ্চিমবঙ্গ এবং সিকিম, আসাম ও ত্রিপুরার কয়েকটি বিচ্ছিন্ন এলাকায় ভারী কুয়াশা অব্যহত থাকার সম্ভাবনা খুবই বেশি।

এতে আরো বলা হয়, ‘জানুয়ারির ৮ ও ৯ তারিখে উত্তর রাজস্থান, মধ্যপ্রদেশের কিছু বিচ্ছিন্ন এলাকায় ভারী কুয়াশা পড়তে পারে। উত্তর রেলওয়ের এক মুখপাত্র বলেন, ভারী কুয়াশার কারণে ৪২টি ট্রেন এক ঘন্টা থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত বিলম্বিত হয়েছে।

আবহাওয়া বিভাগ পূর্বাভাসে জানিয়েছে, সোমবার পর্যন্ত আগামী দুই দিন ভারতের উত্তরপশ্চিমাঞ্চলে শৈত্য প্রবাহ ও প্রচ- ঠান্ডা অব্যহত থাকতে পারে।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ