বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তত্ত্বাবধায়ক সরকার বহাল, ইভিএম বাতিল, ব্যালটের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে হবে- ব্যারিস্টার মাহবুব উদ্দিন

বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রুপ রেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি কাজী মো. আলাউদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মোঃ শহিদুল আলম,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব, মৃনাল কান্তি রায়, পৌর বিএনপির আহবায়ক মো.শের আলী,সদস্য সচিব ও সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট শাহানা পারভীন বকুল।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম ছিদ্দিকী, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধরন সম্পাদক এইচ আর মুকুল, মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট এবি সেলিম। দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, শ্রমিক দলের জেলা সভাপতি আব্দুস সামাদসহ জেলা, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্তাবয়াক সরকার দিতে হবে। বর্তমান অবৈধ নির্বাচন কমিশন বাতিল করে গ্রহন যোগ্য,স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে।বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, মহাসচব মির্জা ফখরুল ইসলামসহ সকল নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি দিতে হবে। ইভিএম পদ্ধতি বাতিল ও পেপার ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা করতে হবে। এসময় তিনি আরো বলেন, সরকার রিভিউ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে পারবে। না হলে এ দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন