বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শেখ হাসিনা শাসক নয়, জনগণের সেবক: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না, মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে, শেখ হাসিনার খাঁটি কর্মী হতে হবে। মঙ্গলবার নোয়াখালী শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার রাজধানীর বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন। তিনি বলেন, শেখ হাসিনা শাসক নয়, তিনি জনগণের সেবক।বিস্তারিত পড়ুন

রাজধানীর আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় সরকার উদ্বিগ্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আমরা এই বিষয়ে উদ্বিগ্ন। এ ব্যাপারে কোথাও কোনো গ্যাপ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে কারো গাফিলতি আছে কিনা তাও পরীক্ষা করে দেখা হচ্ছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৬০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স-২০২২ শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনিবিস্তারিত পড়ুন

হাসপাতালে চোখ দেখালেন ১০ টাকায় টিকেট কেটে প্রধানমন্ত্রী

১০ টাকায় টিকেট কেটে হাসপাতালে চোখ দেখালেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীর মতো টিকেট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল আটটায় তিনি হাসপাতালের বহির্বিভাগে টিকেট কেটে চোখ পরীক্ষা করান। এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা। চোখ পরীক্ষা শেষে প্রধানমন্ত্রী হাসপাতাল ত্যাগ করার সময় বহির্বিভাগের নার্স, ভর্তি রোগি, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদেরবিস্তারিত পড়ুন

বাজারে আসছে নতুন ২ ও ৫ টাকার নতুন নোট

বাজারে আসছে দুই ও পাঁচ টাকার নতুন নোট। সিনিয়র অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের স্বাক্ষর করা নতুন মুদ্রিত নোট মঙ্গলবার (২৯ নভেম্বর) থেকে বাজারে ছাড়া হবে। সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২৯ নভেম্বর প্রথমে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এই নোটগুলো ইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কাউন্টার থেকেও নতুন দুই টাকার নোটবিস্তারিত পড়ুন

এসএস এস সি পরীক্ষার ফলাফলে খুলনা বিভাগে শীর্ষে রয়েছে সাতক্ষীরা

এস এস সি পরীক্ষার ফলাফলে খুলনা বিভাগে শীর্ষে রয়েছে সাতক্ষীরা জেলা। পরিসংখ্যানে দেখা গেছে, এই জেলায় পাসের হার ৯৪.৭৬। এরপর দ্বিতীয় স্থানে খুলনায় পাসের হার ৯৪.৪৯। তৃতীয় অবস্থানে রয়েছে বাগেরহাট। এছাড়া চতুর্থ যশোর, পঞ্চম চুয়াডাঙ্গা, ষষ্ঠ নড়াইল, সপ্তম কুষ্টিয়া, অষ্টম মেহেরপুর, নবম ঝিনাইদহ এবং দশম স্থানে রয়েছে মাগুরা। এসএসসিতে এ বছর পাসের হার বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, বিগত বছরে ইংরেজি, গণিত ও আইসিটিতে পরীক্ষার্থীরাবিস্তারিত পড়ুন

যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৯৩.০৯ ভাগ

যশোর শিক্ষাবোর্ডে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার পাসের হার ৯৩.০৯ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৬১ পরীক্ষার্থী। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ১৪ হাজার ২২৪ জন, মানবিক বিভাগে ১ হাজার ৩৬৯ জন ও বাণিজ্য বিভাগে ৮৬৮ জন রয়েছে। এবারই প্রথম খুলনা বিভাগের ২৫৫টি মাধ্যমিক স্কুল থেকে সবাই পাস করেছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র। প্রফেসর মাধব চন্দ্র রুদ্রবিস্তারিত পড়ুন

এসএসসি’তে ৭ম বারের মতো জেলার শ্রেষ্ঠ নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়

সাতক্ষীরার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়টি অভূতপূর্ব সাফল্য ধরে রেখেছে। এবারেও সাতক্ষীরা জেলার মধ্যে এসএসসি পরীক্ষায় ৭ম বারের মতো নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জেলার বেসরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলোর মধ্যে এ বিদ্যালয়ের ফলাফল শ্রেষ্ঠ। এবার ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১৬ জন। এর মধ্যে একজন শিক্ষার্থী ইন্তেকাল করেছেন ওপর জন পরিক্ষায় অংশ গ্রহণ করেননি। ফলে পাশের হার দাঁড়িয়েছে ৯৯ শতাংশে। জেলার বেসরকারিবিস্তারিত পড়ুন

নড়াইলের কালিয়া ডাকবাংলো উদয়-রবির পৈত্রিক বাড়ি

নড়াইলের কালিয়া ডাকবাংলো উদয়-রবির পৈত্রিক বাড়ি। নড়াইল জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে কালিয়া উপজেলা। উপজেলার উপকণ্ঠে আছে একটি ডাকবাংলো। ‘কালিয়া ডাকবাংলো বলেই সবাই চেনে বাড়িটিকে। সেই ব্রিটিশ আমলের দ্বিতল বাড়ি। বাড়িটির স্থাপত্যশৈলী, দেয়ালের কারুকাজ আর প্রশস্ত পরিসর দেখে অনুমান করা যায় যে এটি এক সময় জমিদার বাড়ি ছিল। বর্তমান প্রজন্মের কেউ বলতে পারে না বাড়িটি কাদের ছিল। এই ডাকবাংলোটি আসলে বিশ্বখ্যাত সেতার বাদক পন্ডিত রবিশঙ্কর এবং তার ভাই নৃত্যশিল্পী উদয়বিস্তারিত পড়ুন

মণিরামপুরে এক স্কুলে কেউ পাশ করেনি

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২ হাজার ৫৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এবার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাশের হার শূন্য। বোর্ডের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি হলো যশোরের মণিরামপুর উপজেলার গলদাহ খড়িঞ্চা বালিকা বিদ্যালয়। বিষয়টি নিশ্চিত করে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন- এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলো। কিন্তু সেই একজনই অনুত্তীর্ণ হয়েছে। ফলে শূন্য পাসের তালিকায় এই প্রতিষ্ঠানের নাম উঠেছে।

তালার ধানদিয়া সাহাপাড়া নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শনে এমপি লুৎফুল্লাহ

তালার ধানদিয়া সাহা পাড়ায় ১৬ প্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। নামযজ্ঞের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন তালা কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ। রবিবার (২৭ নভেম্বর) রাত ১০ ঘটিকায় সাহাপাড়ার নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তালা কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ, তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে যেন অশুভ শক্তি ফিরে না আসে তার জন্য আমাদের সকল ধর্মের মানুষদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনিবিস্তারিত পড়ুন