রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসক্লাব- কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস টাইম, রিপোর্টার এস.এম নাসির উদ্দীন ও তার সহধর্মিণী বাংলাদেশ যুব মহিলালীগ, সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আজমিরা সুলতানা পাখি। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সহিত সৌজন্য সাক্ষাৎবিস্তারিত পড়ুন

ফরিদপুর আদালতে সাতক্ষীরার এক আসামির মৃত্যু হয়েছে

ফরিদপুর আদালতে হাজিরা দিতে এসে মাহাবুবুর রহমান গাজী (৩৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম আদালতে এ ঘটনা ঘটে। মাহবুবুর রহমান সাতক্ষীরার আশাশুনি থানার শ্রীউলা গ্রামের মশিউর রহমান গাজীর ছেলে। আদালত সূত্রে জানা যায়, মাহাবুবুর একটি সড়ক দুর্ঘটনা মামলার আসামি ছিলেন। যার কোতোয়ালী থানার মামলা নং-১৪, তাং-০৬/০১/২০২০ ইং। তিনি এ মামলার হাজিরা দিতে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম আদালতের বিচারক মো.বিস্তারিত পড়ুন

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ী চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা-২০২২ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ধারাবাহিক ভাবে প্রতিমাসে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের অদূরে সিটি কলেজে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রধান মন্ত্রীর গাড়ী বহরে হামলা মামলার আমামীরা হাজিরা দিয়েছেন! সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য

২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরার কলারোয়ায় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় ধার্য্য দিনে হাজিরা,১০ ডিসেম্বর সাফাই সাক্ষ্য গ্রহণের দিন ২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরার কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় ধার্য্য দিনে হাজিরা দিয়েছেন আসামীরা। আগামী ১০ ডিসেম্বর সাফাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করা হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপানের জন্য মঙ্গলবার ধার্য্য দিনেবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা শাসক নয়, জনগণের সেবক: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না, মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে, শেখ হাসিনার খাঁটি কর্মী হতে হবে। মঙ্গলবার নোয়াখালী শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার রাজধানীর বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন। তিনি বলেন, শেখ হাসিনা শাসক নয়, তিনি জনগণের সেবক।বিস্তারিত পড়ুন

রাজধানীর আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় সরকার উদ্বিগ্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আমরা এই বিষয়ে উদ্বিগ্ন। এ ব্যাপারে কোথাও কোনো গ্যাপ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে কারো গাফিলতি আছে কিনা তাও পরীক্ষা করে দেখা হচ্ছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৬০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স-২০২২ শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনিবিস্তারিত পড়ুন

হাসপাতালে চোখ দেখালেন ১০ টাকায় টিকেট কেটে প্রধানমন্ত্রী

১০ টাকায় টিকেট কেটে হাসপাতালে চোখ দেখালেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীর মতো টিকেট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল আটটায় তিনি হাসপাতালের বহির্বিভাগে টিকেট কেটে চোখ পরীক্ষা করান। এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা। চোখ পরীক্ষা শেষে প্রধানমন্ত্রী হাসপাতাল ত্যাগ করার সময় বহির্বিভাগের নার্স, ভর্তি রোগি, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদেরবিস্তারিত পড়ুন

বাজারে আসছে নতুন ২ ও ৫ টাকার নতুন নোট

বাজারে আসছে দুই ও পাঁচ টাকার নতুন নোট। সিনিয়র অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের স্বাক্ষর করা নতুন মুদ্রিত নোট মঙ্গলবার (২৯ নভেম্বর) থেকে বাজারে ছাড়া হবে। সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২৯ নভেম্বর প্রথমে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এই নোটগুলো ইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কাউন্টার থেকেও নতুন দুই টাকার নোটবিস্তারিত পড়ুন

এসএস এস সি পরীক্ষার ফলাফলে খুলনা বিভাগে শীর্ষে রয়েছে সাতক্ষীরা

এস এস সি পরীক্ষার ফলাফলে খুলনা বিভাগে শীর্ষে রয়েছে সাতক্ষীরা জেলা। পরিসংখ্যানে দেখা গেছে, এই জেলায় পাসের হার ৯৪.৭৬। এরপর দ্বিতীয় স্থানে খুলনায় পাসের হার ৯৪.৪৯। তৃতীয় অবস্থানে রয়েছে বাগেরহাট। এছাড়া চতুর্থ যশোর, পঞ্চম চুয়াডাঙ্গা, ষষ্ঠ নড়াইল, সপ্তম কুষ্টিয়া, অষ্টম মেহেরপুর, নবম ঝিনাইদহ এবং দশম স্থানে রয়েছে মাগুরা। এসএসসিতে এ বছর পাসের হার বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, বিগত বছরে ইংরেজি, গণিত ও আইসিটিতে পরীক্ষার্থীরাবিস্তারিত পড়ুন

যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৯৩.০৯ ভাগ

যশোর শিক্ষাবোর্ডে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার পাসের হার ৯৩.০৯ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৬১ পরীক্ষার্থী। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ১৪ হাজার ২২৪ জন, মানবিক বিভাগে ১ হাজার ৩৬৯ জন ও বাণিজ্য বিভাগে ৮৬৮ জন রয়েছে। এবারই প্রথম খুলনা বিভাগের ২৫৫টি মাধ্যমিক স্কুল থেকে সবাই পাস করেছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র। প্রফেসর মাধব চন্দ্র রুদ্রবিস্তারিত পড়ুন