Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার- ১

নড়াইলে পুলিশের অভিযানে ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার একজন। নড়াইলের লোহাগড়ায় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক কারবারি রমজান মোল্যাকে আটক করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, পুলিশ সুত্রে জানা যায়, রমজান মোল্যা (৩৮) নড়াইলের উপজেলার লোহাগড়া ইউনয়নের কামঠানা গ্রামের নতুন পাড়ার মৃত উলফাত মোল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নড়াইলের লোহাগড়া মাদক ব্যবসায়ীর একটি সিন্ডিকেট নিয়ন্ত্রন করে আসছিল। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইলের পুলিশ সুপারবিস্তারিত পড়ুন
নড়াইলে রোপা আমনের বাম্পার ফলন

নড়াইলে আমনের বাম্পার ফলন। নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার তিনটি উপজেলায় রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ২৫ হেক্টর জমিতে। কৃষি বিভাগের তৎপরতা ও কৃষকদের আগ্রহে আমন চাষাবাদ হয়েছে ৪২ হাজার ৯০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ৬৫ হেক্টর বেশি জমিতে আমনের চাষ হয়েছে। আবাদ হওয়া জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৪ হাজার ৩১৩ টন চাল। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকেবিস্তারিত পড়ুন
নারী ও যুবদের জীবনমান উন্নয়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বাজেট প্রয়োজন

বাংলাদেশের কাঠামোতে স্থানীয় সরকারকে ২ ভাগে ভাগ করা হয়েছে। যার শহর ও গ্রামীন। শহর পর্যায়ে রয়েছে সিটি কর্পোরেশন, পৌরসভা। অপরদিকে গ্রামীন পর্যায়ে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ। শহর ও গ্রামীন এই ২টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রশাসক বা চেয়ারম্যান ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এসব সরকার প্রতিষ্ঠানে প্রতিবছর আয়, ব্যায়ের একটি সম্ভব্য তালিকা প্রস্তাবনা করেন। যা বাজেট হিসাবে গণ্য হয়। এই বাজেটে জনসাধারণের উন্নয়নের জন্য রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ-কালভার্ট ইত্যাদি নির্মান করাবিস্তারিত পড়ুন
টানা দ্বিতীয়বার ঢাবিতে স্বর্ণপদকে ভূষিত কলারোয়ার তুহিন আহমেদ

স্নাতকোত্তরে (এমএসএস) নিজ বিভাগে সর্বোচ্চ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাডভোকেট মো. ইদ্রিস স্মারক স্বর্ণপদক ২০১৮ এ ভূষিত হয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার মানিকনগর গ্রামের মো. তুহিন আহমেদ। শনিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদ এর কাছ থেকে এ স্বর্ণপদক গ্রহন করেন তিনি। এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত ৫২তম সমাবর্তনে তিনি ড. শাহ এম এস কিবরিয়া স্বর্ণপদক ২০১৮ এবং ড. জালালবিস্তারিত পড়ুন
ঢাবিতে স্বর্ণপদকে ভূষিত হলেন সাতক্ষীরা সদরের আলমামুন হোসেন

স্নাতকে (বিএ) অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রিন্সিপাল ইবরাহীম খাঁ – প্রিন্সিপাল খালেদা হাবিব স্বর্ণপদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের উত্তর কুশখালী গ্রামের মো. আলমামুন হোসেন। শনিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদ এর কাছ থেকে এ স্বর্ণপদক গ্রহণ করেন তিনি। অনুভুতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আব্বু ও আম্মুর খুবই ইচ্ছে ছিলো বড় ভাইয়াকে ঢাকা বিশ্ববিদ্যালয়েবিস্তারিত পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদকে ভূষিত আশাশুনির নাছমুছ সাকিব

স্নাতকে (বিবিএ) অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্নেল মালেক স্বর্ণপদক ২০১৮ এ ভূষিত হয়েছেন সাতক্ষীরার আশাশুনির মো. নাছমুছ সাকিব। তিনি আশাশুনি উপজেলার সরাপপুর গ্রামের মো. আব্দুল কাইয়ুম ও আনজুয়ারা খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান। শনিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদ এর কাছ থেকে এ স্বর্ণপদক গ্রহণ করেন নাজমুছ সাকিব। সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হিসেবেও যোগদান করেছেন। নাজমুছ সাকিববিস্তারিত পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদকে ভূষিত সাতক্ষীরা সদরের মাসুদ রানা

স্নাতকে (বিবিএ) অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম স্বর্ণপদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া গ্রামের মো. মাসুদ রানা। শনিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদ এর কাছ থেকে এ স্বর্ণপদক গ্রহন করেন তিনি। সম্প্রতি মো. মাসুদ রানা স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রভাষক হিসেবে যোগদান করেছেন। ইতিপূর্বে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে মণিরামপুরে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে মতবিনিময় সভা

‘চলো চলো যশোর চলো-শেখ হাসিনা’র জনসভা সফল করো’-এ শ্লোগানকে aসামনে রেখে আগামী ২৪শে নভেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র যশোরে আগমণ ও জনসভাকে সফল করার লক্ষ্যে মণিরামপুর খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর-২০২২) বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ মাঠে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)। খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আধুনিক রকমারী ও বাহারী খাবারের সমাহার কোরাইশী ফুড পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আধুনিক রকমারী ও বাহারী খাবারের সমাহার কোরাইশী ফুড পার্ক এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বিকালে শহরের পলাশপোলস্থ গার্লস স্কুল ব্রীজের পশ্চিম পাশ্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কোরাইশী ফুড পার্কের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী সম্পাদক মকসুমুলবিস্তারিত পড়ুন
মণিরামপুরে প্রধানমন্ত্রী’র ছবি সম্বলিত তোরণ ভাংচুর

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ২৪ নভেম্বর যশোরে আগমন উপলক্ষে মণিরামপুরে নির্মাণকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজিব ওয়াজেদ জয়-এর ছবি সম্বলিত তোরণ ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ নভেম্বর-২০২২) রাতের কোনো একসময় মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এই নির্মাণকৃত তোরণ ভাংচুর করা হয়। এ তোরণ ভাংচুরের ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানাযায়- যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর পৌরশহরস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় আওয়ামীবিস্তারিত পড়ুন

