রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

উন্নয়ন না দেখতে পেলে চোখের ডাক্তার দেখান- প্রধানমন্ত্রী

সরকারের উন্নয়ন না দেখলে চোখের ডাক্তার দেখাতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার (২৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের কর্ণফুলি নদীর তলদেশে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’র দক্ষিণ টিউবের পূর্ত কাজের সমাপ্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, ‘আমাদের উন্নয়ন অনেকের চোখে পড়ে না। তাদের হয় চোখ নষ্ট। যদি চোখ নষ্ট হয় চোখের ডাক্তার দেখাতে পারে।বিস্তারিত পড়ুন

গুজব শুনে ব্যাংকের টাকা ঘরে রাখলে চোর তো সুযোগ নেবেই: প্রধানমন্ত্রী

চায়ের দোকানেও এখন রিজার্ভ নিয়ে গবেষণা হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুজব শুনে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে ঘরে রাখলে চোরদেরই সুবিধা করে দেওয়া হবে। তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনে তত্বাবধায়ক সরকারের মাধ্যমে আওয়ামী লীগ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নজির তৈরি করেছিল। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ষড়ঋতুর দেশে হাওয়া বদলের মতোবিস্তারিত পড়ুন

নেইমারের পর ইনজুরিতে পড়েছেন দানিলো! ভক্তরা চরম হতাশায়

গোড়ালির চোটে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন তারকা ব্রাজিল ফরোয়ার্ড নেইমার ও দানিলো লুইজ দা সিলভা। ব্রাজিল জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে যেনো এক আস্থার প্রতীক দানিলো। নেইমারের পাশাপাশি তারও ছিটকে যাওয়া ব্রাজিলিয়ান ভক্তদের জন্য এক হৃদয়বিদারক ঘটনাই বটে। ঘনিষ্ঠ একটি সূত্রে বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সার্বিয়ার বিপক্ষের ম্যাচে গোড়ালিতে লিগামেন্টে আঘাত পেয়েছেন নেইমার ও দানিলো। তাদের এমআরআইয়ে এ চিত্র ধরা পড়েছে। রয়টার্সের ওইবিস্তারিত পড়ুন

গাজীপুরের টঙ্গীতে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র গায়েব, দুই পরিদর্শক বরখাস্ত

গাজীপুরের টঙ্গীতে এইচএসসি পরীক্ষার কেন্দ্র থেকে শিক্ষার্থীর উত্তরপত্র খোয়া যাওয়ার ঘটনায় দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ওই পরীক্ষা কেন্দ্র থেকে একটি উত্তরপত্র খোয়া যায়। কেন্দ্র সূত্রে জানা যায়, টঙ্গী সাহাজ উদ্দিন সরকার স্কুল এণ্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ইমন। বৃহস্পতিবার তার রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে উত্তরপত্র গণনায় একটি কম পাওয়া যায়। পরে সেটি খুঁজে না পেয়ে ওই উত্তরপত্রের পরীক্ষার্থীকেবিস্তারিত পড়ুন

সর্বশেষ ১০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জেতার রেকর্ড ব্রাজিলের

বিশ্বকাপের প্রথম ম্যাচ মানেই যেনো একটু ভিন্ন কিছু। বড় আর কঠিন অভিযানের শুরু হয় এখান থেকেই। কিন্তু মজার ব্যাপার হলো ১৯৮২ থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত মোট ১০ বিশ্বকাপের কোনটিতেই নিজেদের প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল। ১৯৮২, স্পেন বিশ্বকাপ সেভিয়াতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল জিতেছিল ২-১ গোলে। ৭৫ মিনিটে সক্রেটিস আর ৮৮ মিনিটে এদের ব্রাজিলের হয়ে গোল দুটি করেছিলেন। ইতালির বিপক্ষে ৩-১ গোলে হেরে ১৯৮২ বিশ্বকাপে সেকেন্ড গ্রুপ স্টেজ থেকেবিস্তারিত পড়ুন

জলবায়ু পরিবর্তনে প্রভাবে উপকুলীয় ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকার লস অ্যান্ড ড্যামেজের ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে একই দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বৃহস্পতিবার সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নাগরিক নেতা আবুল কালাম আজাদ, সাতক্ষীরা সাংবাদিক ঐক্যেরবিস্তারিত পড়ুন

যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে সাতক্ষীরা থেকে এমপি রবি

যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নেতৃত্বে সাতক্ষীরা থেকে হাজার হাজার নেতা-কর্মী নিয়ে জনসভায় অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে যশোরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে নেতা-কর্মীদের সাথে নিয়ে সাতক্ষীরা ত্যাগ করেন।

পরিক্ষিত নেতাকর্মীদের দিয়ে জাতীয় পাটির কমিটি গঠন করতে হবে নেত্রী সাফিয়া

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা জাতীয় পাটি আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ শে নভেম্বর সাতক্ষীরা জেলা জাতীয় পাটির ত্রি-বার্ষিক সম্মেলনে অংশগ্রহনের লক্ষে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পাটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান। প্রধান অতিথি ছিলেন মহিলা জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও কৃষ্ণনগর ইউপির জনপ্রিয় চেয়ারম্যান সাফিয়া পারভীন তিনি তার বক্তব্যে বলেন জাতীয় পাটির নেতাকর্মীবৃন্দ ভদ্র, মার্জিত ও সমাজে প্রতিনিধিত্ববিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ: এমপি রবি

সাতক্ষীরায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে ইউনিট চত্বরে সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ নগদ অর্থ বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র,বিস্তারিত পড়ুন

নড়াইলে পাখির ডাক ডাউনলোড করে ফাঁদ পেতে অতিথি পাখি শিকার

নড়াইলে পাখির ডাক ডাউনলোড করে ফাঁদ পেতে অতিথি পাখি শিকার। প্রতিবছরের মতো এবারও শীতের শুরুতে সুদূর হিমালয় ও সাইবেরিয়াসহ শীতপ্রধান অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা নড়াইলের খাল-বিল ও জলাশয়ে আসতে শুরু করেছে। আর এই অতিথি পাখির আগমনের কারণেই স্থানীয় চোরা শিকারিরা আইনের প্রতি বৃদ্ধাঙ্গলি দেখিয়ে মেতে উঠেছে পাখি নিধনের মহোৎসবে। সর্বত্র অতিথি পাখি শিকার যেন উৎসবে পরিণত হয়েছে। এ ব্যাপারে প্রশাসনওবিস্তারিত পড়ুন