বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কেঁড়াগাছিতে এড. কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বোয়ালিয়া কে হারিয়েছে চন্দনপুর

কলারোয়ার কেঁড়াগাছিতে এড. কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলায় ২–১ গোলে বোয়ালিয়াকে হারিয়ে চন্দনপুর আরএন স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে। শুক্রবার (১৮ই নভেম্বর) বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে, কেঁড়াগাছি সোনামাটি যুবসংঘ আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউণ্ডের চতুর্থ খেলায় চন্দনপুর বনাম আসাদুল এন্টারপ্রাইজ বোয়ালিয়া অংশগ্রহণ করে, খেলা শুরুর ১০ মিনিটে চন্দনপুর ফুটবল একাদশের ৭ নম্বর জার্সিধারী খেলোয়ার সুমন একটি গোল করে দলকে এগিয়ে নেন, ২৫ মিনিটে চন্দনপুরের ১১ নম্বরবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নারী ও যুববান্ধব বাজেটের অন্তরায়

আমাদের দেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশে প্রায় অর্ধেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। গ্রামের মানুষ আরো অধিক সংখ্যক দরিদ্র। তাদের দারিদ্র্যের গভীরতা ও স্থায়িত্ব অধিক। তবে সবচেয়ে অধিক সংখ্যক ও অধিক মাত্রার দরিদ্র গ্রামীণ নারী সমাজ। এদেশের গ্রামীণ নারী সমাজকে বুঝতে হলে দারিদ্র্যের জেন্ডার দিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। কারণ এর ওপর ভিত্তি করে জীবনের অন্যান্য ক্ষেত্রে অসমতা এবং বৈষম্যের উৎপত্তি ও বিকাশ ঘটে। বাস্তবে পারিবারিক সামাজিক রাজনৈতিক ও ধর্মীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কাদপুরে ‘বায়তুল আমান জামে মসজিদের শুভ উদ্বোধন

কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামে কাদপুর “বায়তুল আমান জামে মসজিদের”শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর রোজ শুক্রবার সকাল ১০ টার সময় কাদপুর বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় , হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আলহাজ্ব হাসান আজিজ আহম্মেদ সাবেক চেয়ারম্যান ৭ নং চন্দনপুর ইউনিয়ন পরিষদ, কুরআন তেলওয়াত করেন হাফেজ ইয়াসির আরাফাত, বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আসাশুনিতে পিকআপ ও ভ‍্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১- আহত-১

সাতক্ষীরার আশাশুনিতে ভালুকা চাঁদপুর কলেজ মোড়ে পিকআপের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভালুকা চাঁদপুর কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন সরদার (৫৫) সে কুল্যা গ্রামের মৃত আমিনউদ্দীন সরদারের পুত্র। মারাত্বক আহত ভ্যান চালক হারুন হোসেন সদরের ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামের বাসিন্দ। স্থানীয় সূত্রে জানাগেছে কুল্যা গ্রামের আলাউদ্দিন সরদার ভ্যান যোগে ভালুকা চাঁদপুর থেকে বাড়িতে ফিরছিলেন। ঘটনার সময় কলেজ মোড়ে পৌঁছালে বুধহাটা থেকেবিস্তারিত পড়ুন

স্কুল মাঠে প্যান্ডেল করে সভাপতির ছেলের বউভাতের আয়োজন, স্কুল ছুটি দিলেন প্রধান শিক্ষক

স্কুলের সভাপতির ছেলের বউভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্কুলের মাঠে বড় প্যান্ডেলে। নিমন্ত্রিত অতিথিদের জন্য শ্রেণিকক্ষে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা এবং প্যান্ডেলে করা হয়েছে খাওয়ার আয়োজন। কয়েকটি শ্রেণিকক্ষে রাখা রান্না করা খাবার। এই অনুষ্ঠান করতে স্কুল বন্ধ ঘোষণা করেছেন প্রধান শিক্ষক। গতকাল বুধবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২ নম্বর যুগীখালী ইউনিয়নের ‘মমতাজ আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ে’ এ ঘটনা ঘটে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা এরশাদ আলীর ছেলের বউভাত আয়োজনের জন্যই স্কুলবিস্তারিত পড়ুন

সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল-তেল-চিনি সহ অনেক পণ্যের দাম

সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল-তেল-চিনি সহ অনেক পণ্যের দাম। শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে চাল, ডাল, আটা, ময়দা, তেল, চিনি ও ছোলার দাম বেড়েছে। কমেছে পেঁয়াজ, রসুন, আদা, ডিম ও ব্রয়লার মুরগির দাম। বাজারে মোটা চাল কেজিতে ২ থেকে ৩ টাকা করে বেড়েছে। মাঝারি মানের চাল ৭০ থেকে ৭৫ টাকা এবং ভালো মানের সরু চাল বিক্রি হচ্ছে ৮০ টাকার ওপরে। প্যাকেটজাত আটা ৪ টাকা বেড়ে প্রতিবিস্তারিত পড়ুন

ইসলামের মর্মবাণী হৃদয়ে ধারণের আহ্বান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির ধর্ম ইসলামের মর্মবাণীতে উদ্বুদ্ধ হয়ে সমাজ থেকে অন্ধকার, অশিক্ষা, বিভেদ, সহিংসতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি ইসলামের অপব্যাখ্যাকারী অপশক্তিকে প্রতিহত করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘আসুন আমরা সবাই ইসলামের বাণীকে হৃদয়ে ধারণ করি এবং সমাজ থেকে অন্ধকার, অশিক্ষা, বিভেদ, সহিংসতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করি। যে অপশক্তি ইসলামের অপব্যাখ্যা করছে তাদের প্রতিহত করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) হজবিস্তারিত পড়ুন

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিৎ লক্ষে পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠন

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষক। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের জানানো হয়েছে। সার্কুলারে বলা হয়, ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্যদ্রব্যের মূল্য অস্বাভাবিক বেড়েছে। এতে বিশ্বে খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশেরবিস্তারিত পড়ুন

পুলিশকে জড়িয়ে জাপানি রাষ্ট্রদূতের বক্তব্যে পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

বাংলাদেশের জাতীয় নির্বাচনে পুলিশকে জড়িয়ে জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকির যে বক্তব্য এসেছে, তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। পুলিশ কর্মকর্তাদের এই সংগঠনটি বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে বলেছে, একজন রাষ্ট্রদূতের এমন বক্তব্য তাদের ‘হতবাক’ করেছে। ‘ভিত্তিহীন’ ওই বক্তব্য প্রত্যাহার করে ফের এমন বক্তব্য না দিতে রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার ঢাকায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে ইতো নাওকির বক্তব্য নিয়ে এই প্রতিবাদবিস্তারিত পড়ুন

আবারও আরেক দফা দাম বাড়লো সয়াবিন তেল ও চিনির

দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা ও প্যাকেটজাত চিনির দাম কেজিতে ১৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯০ টাকা ও প্রতি কেজি চিনির দাম ১০৮ টাকা দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়কে দাম বৃদ্ধির সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। বৃহস্পতিবার থেকেই নতুন এই দামবিস্তারিত পড়ুন