বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডাবল সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে ইশান কিশান

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ডাবল-সেঞ্চুরি করেছেন ভারতের ইশান কিশান। ১৩১ বলে ২টি বাউন্ডারি ও ১০টি ওভার বাউন্ডারিতে ২১০ রানের ইনিংস খেলেন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ডাবল-সেঞ্চুরি করেই রেকর্ড বইয়ে নাম তুলেছেন কিশান। ১২৬ বলে দ্রুততম ডাবল-সেঞ্চুরি করে বিশ্বরেকর্ডের মালিক হলেন এই বাঁ-হাতি ব্যাটার। দ্রুততম ডাবল-সেঞ্চুরির আগের রেকর্ড ছিলো ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলে ডাবল-সেঞ্চুরি করেছিলেন গেইল। ঐ ম্যাচে ১৪৭ বলে ২১৫ রান করেছিলেন গেইল।

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসটি ডাবল শতকে রুপ দেয়া প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন কিশান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে সর্বোচ্চ রান ছিলো জিম্বাবুয়ের চার্লস কভেন্ট্রির। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে বুলাওয়েতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসে অপরাজিত ১৯৪ রান করেছিলেন কভেন্ট্রি।

সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডাবল-সেঞ্চুরি করেছেন কিশান। আগেরটি ছিলো ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬ বছর ১৮৬ দিনে ডাবল-সেঞ্চুরি করেছিলেন রোহিত। আজ ২৪ বছর ১৪৫ দিনে ডাবল-সেঞ্চুরি করলেন কিশান।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়লেন কিশান। আগেরটি ছিলো জিম্বাবুয়ের কভেন্ট্রির।

বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়লেন কিশান। আগেরটি ছিলো অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের।

ভারতীয় ইনিংসের ৩৫তম ওভারের শেষ বলে ডাবল-সেঞ্চুরির করেন কিশান। ইনিংসে দ্রুত ডাবল-সেঞ্চুরিতে আগেরটি ছিলো বিরেন্দার শেবাগের। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ দশমিক ৩ ওভারে দ্বিশতক করেছিলেন শেবাগ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

কে হবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মালিক-বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন