Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জে আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মৌতলা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার নির্বাচন

বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা ও আদেশ কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অর্ধ কোটি টাকার নিয়োগ বাণিজ্য সফল করতে সভাপতি এবং সুপারেনটেনটের জোকসাযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির পাতানো নির্বাচন সম্পন্ন হয়েছে। তফসিল গোপন করা ভোটার তালিকায় নানাবিধ অনিয়মের মধ্যে দিয়ে গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আদালত সূত্রে এবং বৃহস্পতিবার সরেজমিনে অত্র মাদ্রাসায় গেলে মৌতলা গ্রামের অভিভাবক সদস্য রহিম, শামসুরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা বাইপাস বায়তুন নুর জামে মসজিদের ৪তলা ভিত্তি প্রস্তরের ঢালাই উদ্বোধন

সাতক্ষীরার কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদের ৪তলা ভিত্তি প্রস্তরের ঢালাই উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে কাশেমপুর বাইপাস সড়ক সংলগ্ন বাইপাস বায়তুন নুর জামে মসজিদের ভিত্তি প্রস্তরের ঢালাই উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির সভাপতি মাও আব্দুল করিম। কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ নির্মাণ কাজের তত্বাবধান কমিটির সভাপতি সাংবাদিক সেলিম হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উক্ত মসজিদের ৪তলা ভিত্তিবিস্তারিত পড়ুন
তালার ইসলামকাটি সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গনশুনানী

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে সরকারি খরচে আইনগত সহায়তা (লিগ্যাল এইড) প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদ হলরুমে ‘প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা’ এ্যাকটিভিটি’র আওতায় সাতক্ষীরা জেলা আইন সহায়তা প্রদান কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার আয়োজিত এ প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) মনিরুল ইসলাম। গনশুনানী অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অধিদপ্তরের উদ্যোগে বালিকাদের ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

যুব ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া অধিদপ্তরের উদ্যোগে বালিকাদের ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ফুটবল মাঠে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর’র সভাপতিত্বে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আকতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং শ্যামনগর সদর ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু ও নকিপুর এইচ.সিবিস্তারিত পড়ুন
মণিরামপুরে স্বপ্লমূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি গরীব মানুষ, বিক্রি চালু রাখার দাবি

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ও মশ্বিমনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে টিসিবির তেল, ডাল ও চিনি পেয়ে খুব খুশি সাধারণ গরীব মানুষ। ঝাঁপা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা তোহামী ইসলাম সোহাগ জানিয়েছেন- ঝাঁপা ইউনিয়নে ১ হাজার ২৪৯ এবং মশ্বিমনগর ইউনিয়নে ১ হাজার ৪০৩ পরিবারের মধ্যে এসব পণ্য বিক্রি করা হয়। চলতি বছরের মার্চ মাস থেকে যশোরের মণিরামপুর উপজেলা ব্যাপী ৪০৫ টাকা মূল্যে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ২ কেজিবিস্তারিত পড়ুন
মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মাদক রাখার দায়ে হোমিও চিকিৎসকসহ ২ জনের সাজা

যশোরের মণিরামপুরে ভ্রাম্যামাণ আদালত মাদক রাখার অপরাধে হোমিও চিকিৎসকসহ দুইজনকে জরিমানাসহ সাজা দিয়েছেন। জানাগেছে- রফিকুল ইসলাম (৪৩) নামের এক হোমিও চিকিৎসককে এলকোহল রাখার অভিযোগে ১ মাসের সাজা ও এক হাজার টাকা এবং গাঁজা রাখার অপরাধে শাওন (১৯) নামের এক কিশোরকে এক মাসের সাজা ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে ও সন্ধ্যায় মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান পৃথক অভিযান চালিয়ে তাদেরকে এ দণ্ড দেন। রফিকুলবিস্তারিত পড়ুন
নড়াইল জেলা পরিষদ নির্বাচনে জয়ী আ.লীগ প্রার্থীর কাছে স্বচ্ছতা ও সততার আশা এমপি মাশরাফির
নড়াইল জেলা পরিষদ নির্বাচন জয়ী আ.লীগ প্রার্থীর কাছে স্বচ্ছতা ও সততার আশা এমপি মাশরাফির। নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোসের কাছে স্বচ্ছতা ও সততার আশা করেছেন নড়াইল-২ আসনের (লোহাগড়া ও সদরের একাংশ) সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মুর্তজা। সোমবার রাত পৌনে আটটার দিকে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নির্বাচনে আওয়ামী লীগ মনোনীতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী রোটারী ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সদস্যদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র নেতৃবৃন্দ। গত (১৭ অক্টোবর) সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সদস্য রোটাঃ পিপি আলহাজ্ব মো. নজরুল ইসলাম, মহিলা সদস্য রোটাঃ এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি ও মহিলা সদস্য রোটাঃ মাহফুজা সুলতানা রুবি নির্বাচিত হওয়ায় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র পক্ষ থেকে বিজয়ীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের জেলা নাগরিক অধিকার কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আলহাজ¦ মো. নজরুল ইসলাম চেয়ারম্যান পদে আবারও নির্বাচিত হওয়ায় জেলা পরিষদের চেয়ারম্যানসহ নির্বাচিত সকল সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। গত (১৭ অক্টোবর) সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি এম নুরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা স্টেডিয়ামে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সার্বিক ব্যবস্থাপনায় এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা। আগামী শুক্রবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্ট কমিটির আহবায়ক মীর তানজীর আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলার উদ্বোধন করবেন এবং বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলেরবিস্তারিত পড়ুন

