Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যানকে পলাশপোল আদর্শ বিদ্যালয় ম্যানেজিং কমিটির ফুলের শুভেচ্ছা

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে পুনরায় নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সাতক্ষীরা পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও স্কুলের শিক্ষকবৃন্দ। বুধবার (২৬ অক্টোবর) সকালে সুলতানপুরস্থ জেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনে গিয়ে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করেন নেতৃবৃন্দ। পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জমি দাতা আব্দুল মোকাদ্দেস খানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সদর উপজেলা রাইচ মিল মালিক ফুলের শুভেচ্ছা

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে পুনরায় নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেছে সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার (২৬ অক্টোবর) সকালে সুলতানপুরস্থ জেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনে গিয়ে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল গফ্ফার, সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির নব-গঠিত কমিটির সভাপতিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির ফুলের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সাথে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করেছে সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার (২৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল গফ্ফার, সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির নব-গঠিত কমিটির সভাপতি আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী (মিন্টু চৌধুরী)। সিনিয়র সহ-সভাপতি শেখ কামরুজ্জামান, আজিজবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কীটনাশক পানে দুই সন্তানের জননীর আত্মহত্যা! সচেতন মহল উদ্বিগ্ন

কলারোয়াঃ কলারোয়ায় কীটনাশক পানে দুই সন্তানের জননী এক গৃহবধু আত্মহত্যা করেছে। আত্মহননকারী সাজেদা খাতুন (৩২) জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামের কৃষক ইয়াছিন সরদারের স্ত্রী। সে ১৪ বছরের ছেলে আবিদুর রহমান ও ৭ বছরের কন্যা সন্তান জেসমিনের ‘মা। স্থানীয়রা জানায়, বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে ইয়াছিন সরদারের স্ত্রী সাজেদা খাতুনের সাথে পারিবারিক অশান্তি শুরু হয়। অশান্তির এক পর্যায়ে স্ত্রী সাজেদা খাতুন অভিমান করে ঘরে রাখা কীটনাশক পান করে। বিষয়টি পরিবারেরবিস্তারিত পড়ুন
পরীক্ষার কথা বিবেচনা করে বিএনপির কর্মসূচি বদলের আহবান শিক্ষামন্ত্রীর

আসন্ন এইচএসসি পরীক্ষাকে গুরুত্ব দিয়ে বিএনপি’র আন্দোলন কর্মসূচির দিনক্ষণ পরিবর্তনের আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে যশোর সরকারি এমএম কলেজ পরিদর্শন শেষে তিনি এ আহবান জানান। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় পুরো একটা রূপান্তর ঘটানোর চেষ্টা করছি। যে গতিতে বিশ্ব পরিবর্তন হচ্ছে সেখানে ছোটখাটো পরিবর্তন বা সংস্কার যথেষ্ট নয়। সেজন্য কারিকুলাম যুগোপযোগীকরণ থেকে শুরু করে মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, আইসিটির ব্যবহার সবকিছুর দিকে আমরা নজরবিস্তারিত পড়ুন
পটুয়াখালীতে বিদ্যুৎ না থাকায় টর্চ ও মোবাইলের আলোয় অপারেশন

বিদ্যুৎ না থাকায় টর্চ ও মোবাইলের আলোয় অপারেশন পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ না থাকায় জরুরিভাবে টর্চ লাইট ও মোবাইল ফোনের আলো ব্যবহার করে এক রোগীর জরায়ুতে সফল অস্ত্রোপচার করা হয়েছে। অপারেশনের পরে ছবি সোশ্যাল মিডিয়ায় দিলে তা প্রশংসিত হয়। সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের একদল চিকিৎসক গাইনি ওয়ার্ডের অপারেশন থিয়েটারে ওই অস্ত্রোপচার করেন। জানা যায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার দুপুরে পটুয়াখালীতে বিদ্যুৎ ছিল না। এছাড়া পটুয়াখালী মেডিক্যালবিস্তারিত পড়ুন
কেশবপুর মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শেষ কর্ম দিবস অনুষ্ঠিত

কেশবপুরের মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মকবুল হোসেনের শেষ কর্ম দিবস মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড় ভাই এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোশারফ হোসেনের সঞ্চালনায় বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুফলাকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ। বিশেষ অতিথির ভক্ত রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি সৈয়দ আকমল আলী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সমাজ সেবক দবিরবিস্তারিত পড়ুন
কেশবপুর পল্লীতে সীমানা প্রাচীর ভেঙ্গে ৫০ হাজার টাকার ক্ষতি

কেশবপুর পল্লীতে সীমানা প্রাচীর ভেঙ্গে ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগি মাসুদুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার রাজনগর বাঁকাবর্শী (নতুনহাট বাজার) গ্রামের আব্দুল মান্নান বিশ্বাসের পূত্র মাসুদুর রহমান তার ক্রয়কৃত ১১৭৩ নং খতিয়ানের সাবেক ৪১০ ও হাল ৪৪৫ নং দাগের ২.৪০ শতাংশ ডাঙ্গা জমি সীমানা প্রাচীর দিয়ে শান্তিপূর্ণভাবে ভোগ-দখল করে আসছেন। বাজারে নৈশ প্রহরী থাকা সত্তেও ২০ অক্টোবর গভীর রাতেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ী আত্মহত্যা

সাতক্ষীরার কলারোয়ায় রশিতে ফাঁস লাগিয়ে ঝন্টু (২২) নামের এক ব্যবসায়ী আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে-সোমবার সন্ধ্যায় নিজ বাড়ীতে। নিহত ঝন্টু উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের আকবর আলীর ছেলে। সে পেশায় একজন তেল ও হলুদ মিলের ব্যবসায়ী। বাড়ীর সদস্যরা জানায়-ঝন্টু প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধ্যায় কলারোয়া বাজার থেকে ব্যবসার কাজ শেষ করে বাড়িতে এসে নিজের ঘরে যায়। এক পর্যায়ে বাড়ির সদস্যরা রাত ৮ টার দিকে খাওয়ার খেতে ডাকলে ঝন্টুর কোন সাড়া না পেয়েবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শনে আসলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শনের আসলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী। মঙ্গলবার (২৫অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আসেন। এসময় তার সাথে ছিলেন-জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন খোজ খবর নেন এবং অফিসের সকল কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষাবিস্তারিত পড়ুন

