বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পটুয়াখালীতে বিদ্যুৎ না থাকায় টর্চ ও মোবাইলের আলোয় অপারেশন

বিদ্যুৎ না থাকায় টর্চ ও মোবাইলের আলোয় অপারেশন
পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ না থাকায় জরুরিভাবে টর্চ লাইট ও মোবাইল ফোনের আলো ব্যবহার করে এক রোগীর জরায়ুতে সফল অস্ত্রোপচার করা হয়েছে। অপারেশনের পরে ছবি সোশ্যাল মিডিয়ায় দিলে তা প্রশংসিত হয়।

সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের একদল চিকিৎসক গাইনি ওয়ার্ডের অপারেশন থিয়েটারে ওই অস্ত্রোপচার করেন।

জানা যায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার দুপুরে পটুয়াখালীতে বিদ্যুৎ ছিল না। এছাড়া পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের জেনারেটরটিও বিকল। এমন সময় সেখানে ডা. জাকিয়া সুলতানা, ডা. তানিয়া আফরোজ, ডা. হাবিবুর রহমানসহ ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের উপস্থিতে এক প্রসূতির জরায়ুর জটিল অস্ত্রোপচার করা হয়।

এ বিষয়ে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা বলেন, ওই নারীর গর্ভনালী ফেটে পেটের ভেতরে রক্ত ক্ষরণ হচ্ছিলো। তিনি শকে চলে গিয়েছিলেন। এ কারণেই দ্রুত অপারেশন করা।

বিদ্যুৎ না থাকার পরেও কেন অপারেশন এমন প্রশ্নে তিনি বলেন, বাস্তবতা হচ্ছে জীবন বাঁচাতে কোনো সঙ্কটই বাধা হতে পারে না। আমরা প্রতিনিয়ত এভাবেই কাজ করে যাচ্ছি। আর তাৎক্ষণিক ওই রোগী অপারেশন করা না হলে তার বেঁচে থাকা কঠিন হতো।

অস্ত্রোপচার দলের আরেক সদস্য ডা. হাবিবুর রহমান বলেন, রোগীকে বাঁচাতে আমাদের হাতে বিকল্প কিছু ছিল না, তাই ঝুঁকি নেওয়া। মোবাইল আর টর্চের আলোতে আমাদের টিমের সবার সহযোগিতায় সফল অপারেশন সম্পূর্ণ করা হয়েছে।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মতিন বলেন, আমরা নানা সঙ্কটের মধ্যেও হাসপাতালে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা থাকি। হাসপাতালের জন্য জেনারেটর চেয়ে আবেদন করা হয়েছে। এ বিষয়ে চিঠি চালাচালি চলছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক