Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জের কৃষ্ণনগরে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন

সাতক্ষীরা কালিগঞ্জের কৃষ্ণনগরে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষ্যে এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয়। সোমবার (১০ অক্টোবর) বিকাল ৩ টার সময় বালিয়াডাঙ্গা খাইরিয়া আজিজিয়া ফাউন্ডেশন এর আয়োজনে এবং বালিয়াডাঙ্গা সুন্নী যুব ফোরামের পরিচালনায় কিষাণ মজদুর ইউনাইটেড হাইস্কুল মাঠ হতে র্যালী শুরু হয়ে রামনগর, কালিকাপুর, রঘুনাথপুর সহ ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালিয়াডাঙ্গা মাহমুদীয়া দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ক্বারী সোহরাব হোসেন এরবিস্তারিত পড়ুন
মনিরামপুরে মা ফোন কেড়ে নেওয়ায় অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

যশোরের মণিরামপুরে মায়ের উপর অভিমান করে কীটনাশক (গ্যাস ট্যাবলেট) খেয়ে আম্বিয়া খাতুন (১৬) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার (৭ অক্টোবর-২০২২) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আম্বিয়া উপজেলার খেদাপাড়া খড়িঞ্চি উত্তর পাড়ার হাফিজুর রহমানের মেয়ে। সে জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সমেন বিশ্বাস বলেন- শুক্রবার সন্ধ্যায় বই রেখে মোবাইল দেখছিলো আম্বিয়া। এটা দেখে মা জোহরা খাতুন মেয়ের হাতবিস্তারিত পড়ুন
মনিরামপুরে সাবেক স্ত্রীকে না পাওয়ার ক্ষোভে হত্যা, স্বামীর স্বীকারোক্তি

যশোরের মণিরামপুরে গৃহবধূ হীরা বেগম (২৮) হত্যার ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন দ্বিতীয় স্বামী ইউপি সদস্য ইসলাম গাজী। হীরা বেগমকে না পাওয়ার ক্ষোভ থেকে তাঁকে হত্যা করেছেন বলে আদালতে স্বীকার করেছেন ইসলাম গাজী। শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে যশোর নিম্ন আদালতের বিচারক আরমান হোসেনের আদালতে তিনি ১৬৪ ধারায় এ স্বীকারোক্তি দেন। এরপর আদালত তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে শুক্রবার সকালে ইসলাম গাজীর স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃতবিস্তারিত পড়ুন
মণিরামপুরে দরিদ্র শিক্ষার্থীর হার্ট অপারেশনের জন্য সহযোগিতা কামনা করেছেন পরিবার

সপ্তম শ্রেণির শিক্ষার্থী হিমা খাতুন (১৩)। যশোর জেলার মণিরামপুর উপজেলার সদর ইউনিয়নের শোলাকুড় গ্রামের দরিদ্র শ্রমিক হেলাল গাজীর সন্তান। সে হার্ট ছিদ্র রোগে আক্রান্ত হয়েছে। দরিদ্র পিতা নিজ সহায় সম্বল বিক্রি, ধারদেনা ও মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে তার যথাসাধ্য চিকিৎসা করিয়েছেন। কিন্তু রোগ নিরাময়ের কোন লক্ষন দেখা যায়নি। এ পর্যন্ত ব্যয় হয়েছে অনেক টাকা। মেয়ের চিকিৎসা খরচ জোগাতে নিজের সহায় সম্পদ প্রায় নিঃশেষ। মেয়ের চিকিৎসার জন্য এখন সমাজের বিত্তবাণদের দ্বারস্থ্য হয়েছেন।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় এমপি রবি ফুটবল টুর্নামেন্টের ৩য় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাঁকজমকপূর্ণ তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ অক্টোবর) বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের কোমরপুর ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক ব্যবস্থাপনায় তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এমপিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সনাতনীদের কোজাগরী লক্ষ্মীপুজা অনুষ্ঠিত

‘কোজাগরী’ কথাটির অর্থ, কে জেগে আছো? হিন্দু পুরাণ মতে, আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন, তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী। আজ সেই লক্ষ্মীপুজা। তাই ধনদেবীর আরাধনায় কলারোয়ার সনাতনীদের গৃহে চলছে আয়োজন। বাঙালি সনাতনীদের ঘরে ঘরে এ এক চিরন্তন প্রার্থনা। এদিন প্রতিটি সনাতন বাঙালির ঘরেই দেবী লক্ষ্মী আরাধ্যা হয়ে থাকেন।
সাতক্ষীরা মেডিকেলের লিফটে মিললো মুক্তিযোদ্ধার মরদেহ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নষ্ট হয়ে যাওয়া লিফটের ভেতর থেকে সৈয়দ আলী (৮৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯অক্টোবর) দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা। তিনি বিগত ৫দিন ধরে নিখোঁজ ছিলেন। সৈয়দ আলীর ভাইপো লোকমান হোসেন জানান, গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। এর আগে গত মঙ্গলবার তিনি বাড়ি থেকে বের হয়ে চিকিৎসার জন্য সদর হাসপাতালে যান। সেখান থেকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কালিয়ানি সীমান্তে বিএসএফের গুলিতে তরুণের মৃত্যুর অভিযোগ

সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (৯ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে কালিয়ানি সীমান্তের বিপরীতে ভারতের বসিরহাট মহকুমার দুবলী ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে তিনি নিহত হন। তবে বিএসএফ গুলি করার কথা অস্বীকার করায় বিজিবি পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, নিহত তরুণ, আবু হাসান (২৫) সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কুশখালি গ্রামের হায়দার আলীর শেখের ছেলে। তারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জেলা মৎস্যজীবী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা মৎস্য ভবনে জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মীর আজহার আলী শাহীন’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ তৌহিদ হাসানের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মমতাজ খানম। বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে গাছ কাটতে উঠে বিদ্যুৎ স্পর্শে কৃষকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে গাছ কাটার সময় বিদ্যুৎ স্পর্শে খলিলুর রহমান (৫৫) নামের এক বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ অক্টোবর) দুপুরে হরিহরনগর ইউনিয়নের রুপোসপুর গ্রামে ঘটনাটি ঘটে। খলিলুর রহমান ওই গ্রামের অজেদ আলীর ছেলে। ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সামনুর মোল্লা সোহান বলেন- শনিবার দুপুরে বাড়ির পাশে নিজের জমিতে গাছের ঢাল কাটতে ওঠেন খলিল। তাঁর জমির পাশের জমির উপর দিয়ে মালিক শরিফুল ইসলাম বাড়ি থেকে তার টেনে ঘেরেবিস্তারিত পড়ুন

