Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যশোরের শার্শা সীমান্তে পাঁচ কেজি স্বর্ণ উদ্ধার

যশোরের শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকা থেকে পাঁচ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার সময় ২১ বিজিবির অগ্রভূলাট বিওপির সদস্যরা স্বর্ণের এ চালান আটক করেন। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এসময় পাচারকারী স্বর্ণ ফেলে কৌশলে পালিয়ে যায়। তবে তাদের মধ্যে শার্শা উপজেলার পাঁচভূলাট এলাকার মিজানের ছেলে আব্দুল্লাহ ও একই এলাকার আব্দুল গফুরের ছেলে রিপনকে চিহ্নিত করা গেছে বলেবিস্তারিত পড়ুন
শ্যামনগরে জমি নিয়ে বিরোধে একজন নিহত, আটক দুই

সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধে একজন নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৫ অক্টোবর) সকাল ৭ টার দিকে উপজেলার ভরুলিয়া ইউনিয়নে হাটতলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, নিহত আব্দুর রাজ্জাক গাজী (৬০) ওই গ্রামের বাসিন্দা। আটককৃত আয়জুল ইসলাম ও তার ভগ্নীপতি ইয়াকুব আলীও একই গ্রামের। শ্যামনগর উপজেলার ভরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাফরুল্লাহ জানান, ৩০ কাঠা জমি নিয়ে আব্দুল রাজ্জাক গাজী, তার ভাই শাহাদাৎ গাজীবিস্তারিত পড়ুন
কলারোয়া ক্রীড়া সংস্থার আয়োজনে কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের খেলার সামগ্রী বিতরণ

কলারোয়া ক্রীড়া সংস্থার আয়োজনে কয়লা মাধ্যমিক বিদ্যালয়ে চলমান ফুটবল প্রশিক্ষণে খেলোয়াড়দের খেলার সামগ্রী বিতরণ করা হয়। কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলারোয়া পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান বুলবুল পক্ষ থেকে বুট ও গোলকিপারের সামগ্রী প্রদান করা হয়। শনিবার (১৫ অক্টোবর) কলারোয়া পৌরসভার মেয়রের পক্ষে কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আঃ রউফ খেলোয়াড়দের মাঝে এ সমস্ত সামগ্রী বিতরণ করেন। সাথে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন
শকুনের দোয়ায় গরু মরে না: ওবায়দুল কাদের

অপরিণামদর্শী বিএনপি নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করেই গলার জোরে কথা বলছেন এবং জনগণের কষ্ট পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৪ অক্টোবর) দেয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ভিত্তিহীন, আজগুবি ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির নেতারা সব সময় সরকারের পতন কামনা করেন। কিন্তু শকুনের দোয়ায়বিস্তারিত পড়ুন
সাফ জয়ে বাংলাদেশের মেয়েদের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক

সাফ জয়ে বাংলাদেশের মেয়েদের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। এই সুখবরটি দিয়েছে ফিফা। ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ফিফা র্যাংকিংয়ে সাত ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। বৃহস্পতিবার ফিফা সর্বশেষ র্যাংকিং ঘোষণায় বলা হয়, সাবিনা-কৃষ্ণারা আছে ১৪০তম স্থানে। সাফের আগে ফিফা র্যাংকিংয়ে ১৪৭ নম্বরে ছিল দলটি। টুর্নামেন্টের আগে তাদের পয়েন্ট ছিল ১০১৭ দশমিক ১৬। আর অপরাজিত থেকে সাফ চ্যাম্পিয়ন হয়ে এখন সেটা বেড়ে ১০৫৪ দশমিকে ৫৫-তে দাঁড়িয়েছে। এদিকে সাফেরবিস্তারিত পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জোড়া পরিবর্তন আনলো বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জোড়া পরিবর্তন আনলো বাংলাদেশ। হার্ডহিটিং ব্যাটার সাব্বির রহমান ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বাদ পড়লেন। তাদের জায়গায় রিজার্ভ থেকে মূল দলে ঢুকে গেলেন টপঅর্ডার সৌম্য সরকার ও পেসার শরিফুল ইসলাম। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই জোড়া পরিবর্তন আনার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল আগেই। বিশেষ করে সাব্বিরের টানা ব্যর্থতা আর ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে সাইফউদ্দিনের গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ড্রপ আর লাগামহীন বোলিংয়ের পর আন্দাজ করাইবিস্তারিত পড়ুন
‘ইয়ুথ ফর কেয়ার’র উদ্যোগে বাংলাদেশের জন্য ‘ক্লিন এয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি’ বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত

দ্য আর্থ সোসাইটি’র উদ্যোগে গঠিত ন্যাশনাল ইয়ুথ প্লাটফর্ম ‘ইয়ুথ ফর কেয়ার’ প্লাটফর্মের আয়োজনে বাংলাদেশ এর জন্য ক্লিন এয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি বিষয়ক দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এনার্জিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জির সহযোগী অধ্যাপক ও প্রশিক্ষণের প্রধান সমন্বয়কারী ড. এস.এম. নাসিফ শামস এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সদস্য ও সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডোবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে চারদলীয় ফুটবল টুর্নামেন্টে পিডিকে মিতালী সংঘের জয়

কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পারুলগাছা ফুটবল মাঠে চারদলীয় ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। পারুলগাছা প্রগতি সংঘ আয়োজিত চারদলীয় নকআউট টুর্নামেন্টের প্রথম খেলায় কালিগঞ্জের পিডিকে মিতালী সংঘ ৩-০ গোলের ব্যবধানে আশাশুনি উপজেলার আনুলিয়া ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। প্রথমার্ধে ২ টি গোল করেন ১২ নং জার্সিধারী খেলোয়াড় জাহিদ ও শেষ বাশি বাজার আগে ১ টি গোল করেন ১৩ নং জার্সিধারী খেলোয়াড়বিস্তারিত পড়ুন
পাটকেলঘাটার কাটাখালি ধানদিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শনে সহকারি প্রকল্প পরিচালক

পাটকেলঘাটার কাটাখালি ধানদিয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবন পরিদর্শন করেন সহকারি প্রকল্প পরিচালক মোঃ শাহাজান শিরাজ। (১৪ অক্টোবর) শুক্রবার সকাল ১০ টায় কাটাখালি ধানদিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে উপস্থিত হয়ে, নব নির্মিত ভবন পরিদর্শন করেন সহকারি প্রকল্প পরিচালক মোঃ শাহাজান শিরাজ। তিনি ভবন পরিদর্শন শেষে বলেন, এ ভবনের কাজ গুলো ঠিকাদারি প্রতিষ্ঠান মোটামুটি ভালো করেছেন। আংশিক ত্রুটি থাকলেও দ্রুত সমাধানের প্রত্যাশা করেন তিনি। এছাড়াও তিনি বলেন, ভবনটির প্রতি প্রতিষ্ঠান কতৃপক্ষের যত্নশীল হতে হবেবিস্তারিত পড়ুন
তালার নগরঘাটায় ঘরে ঘরে চোখ উঠা রোগ দেখা দিয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামেই এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পরিবারের কোন সদস্য চোখ ওঠা রোগে আক্রান্ত হলে পরদিন অন্য সদস্যারাও আক্রান্ত হচ্ছেন। তাই চোখের এই ছোঁয়াচে রোগ নিয়ে মানুষ ভীড় করছে হাসপাতাল সহ চোখের চিকিৎসা কেন্দ্র ও গ্রাম্য চিকিৎসকদের কাছে। জানা যায়, চোখের ড্রপের সাথে সাথে চাহিদা বেড়েছে কালো চশমার। কারন কোন ব্যক্তি চোখ ওঠা ব্যক্তির চোখের দিকে তাকালেই তিনিও আক্রান্ত হচ্ছেন এই ছোঁয়াচে রোগে। পোড়ার বাজারেরবিস্তারিত পড়ুন

