শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইরিশদের হারিয়ে শুভসূচনায় শ্রীলঙ্কা

আয়ারল্যান্ডের বিপক্ষে হেসেখেলে জিতলো শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আইরিশদের ৯ উইকেটে হারিয়েছে লঙ্কানরা।

রোববার (২৩ অক্টোবর) হোবার্টে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান করে আয়ারল্যান্ড। তবে কুশলের ৪৩ বলে ৬৮ রানের ইনিংসে ৩০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। হোবার্টে কদিন ধরেই বৃষ্টি, উইকেটেও বল কিছুটা ধরে আসছিল। আউটফিল্ড ছিল স্লো।

শ্রীলংকা তাদের গেম প্ল্যান শুরু থেকেই কাজে লাগিয়েছে বেশ। শুরুর দিকে পেস দিয়ে আক্রমণ করেছে আর পরের দিকে চেপে ধরেছেন স্পিনাররা।

দশ ওভার শেষে চার উইকেট হারিয়ে কেবল ৬০ রান তুলতে সমর্থ হয় আইরিশরা। এরপর জর্জ ডকরেলের সঙ্গে ৪১ বলে ৪৭ রানের জুটি গড়েন হ্যারি টেক্টর।

শেষ ১২ বলে কেবল ১১ রান করতে সক্ষম হয় আয়ারল্যান্ড লোয়ার অর্ডার। ১৯তম ওভারে দুটি উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে তারা থামে ৮ উইকেটে ১২৮ রানে।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। দুই ওপেনার কুশাল ও ধনাঞ্জয়া ডি সিলভা খেলতে থাকেন বেশ সাবলীলভাবেই। উদ্বোধনী জুটিতেই ৬৩ রান তুলে ফেলে লঙ্কানরা।

৬৩ রানের উদ্বোধনী জুটির পর ম্যাচের ভাগ্য নিয়ে সংশয় ছিল না। ধনঞ্জয়া ৩১ রান করে আউট হলেও মেন্ডিস অপরাজিত ছিলেন ৪৩ বলে ৬৮ রান করে।

আরেক অপরাজিত ব্যাটসম্যান আসালংকা ২২ বলে ৩১ রান করে মাঠ ছেড়েছেন। লঙ্কানদের একমাত্র উইকেটটি নেন ডিলানি, তিনি ছাড়া বাকি সবাই রান দিয়েছেন প্রতি ওভারে আট।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন