শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলনে অনুষ্ঠিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক
দূর্যোগ-দুর্বিপাকে দেশের দক্ষিনাঞ্চল’র মানুষ এখনও অরক্ষিত ও নিরাপত্তাহীন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, সরকার ও সরকারি দল
বিরোধী রাজনৈতিক দলসমূহকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। বিরোধীদের শান্তিপূর্ণ সভা সমাবেশ পন্ড করতে গণপরিবহন বন্ধ করে গণদূর্ভোগ সৃষ্টিকারি অপকৌশল গ্রহণ করেছে; তাদেরকে দমন-নিপীড়ন, হত্যা-সন্ত্রাসের পথ অবলম্বন করতে হয়েছে। মানুষের ভোটের অধিকার হরণ করায় আওয়ামীলীগের রাজনৈতিক পরাজয় ঘটেছে। তিনি বলেন, জবরদস্তি করে ক্ষমতা টিকিয়ে রাখতে যেয়ে সরকার কার্যতঃ দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি সরকারি দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের জন্য যা খেলা দেশের মানুষের জন্য তা চরম কষ্ট আর দূর্ভোগের কারণ।

আপনাদের রাজনৈতিক খেলাধুলায় দেশের মানুষের জীবন ওষ্ঠাগত। তিনি আরও বলেন, এবার আন্দোলনে জিততে না পারলে ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ-কোনটাই রক্ষা করা যাবে না। তিনি অধিকার ও অর্থনৈতিক মুক্তি অর্জনে রাজপথে গণসংগ্রাম জোরদার করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। এছাড়াও তিনি বলেন, প্রাকৃতিক দূর্যোগ-দুর্বিপাকে দেশের দক্ষিণাঞ্চল’র মানুষ এখনও অরক্ষিত ও নিরাপত্তাহীন।

সোমবার (২৪ অক্টোবর ২০২২) সকালে মুনজিতপুরস্থ ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা কমিটির সম্মেলনের উদ্ধোধনী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক উপরিউক্ত কথাগুলো বলেন। সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এটিএম রইফ উদ্দিন সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আহমেদ।

বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ডা. মো. মুনসুর রহমান, পৌর কমিটির আহবায়ক মো. বায়েজিদ হাসান। এছাড়াও সংহতি জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী, জেএসডির সাতক্ষীরা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবদুল জব্বার, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আব্দুস সেলিম, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আবদুস সাত্তার ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সদস্য রমিজউদ্দিন সরদার প্রমুখ। সমগ্র সভা পরিচালনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পৌর কমিটির সদস্য সচিব মো. আলাউদ্দিন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস