Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরীর মৃত্যুতে কালিগঞ্জ প্রেসক্লাবের শোক

সাতক্ষীরার প্রথিতযশা প্রবীণ সাংবাদিক জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, এনটিভি’র স্টাফ রিপোর্টার, দৈনিক যুগান্তর’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাতক্ষীরার ডায়েরিখ্যাত সাংবাদিক সুভাষ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সহ-সভাপতি হাফিজুর রহমান, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, কোষাধ্যক্ষ আহাদুজ্জামান আহাদ, দপ্তর সম্পাদক শেখবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

কলারোয়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসব যথাযথ মর্যদা ও শান্তি পূর্ণভাবে পালনের লক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্ব ও পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তার বিষয়ে কথা বলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা। উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তি, কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
শহরের সুলতানপুর সেক্রেটারী হিসাবে আব্দুর রহিম বাবু’র ২ বছর পূর্তিতে শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ

সাতক্ষীরায় মো. আব্দুর রহিম বাবু শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী নির্বাচিত হওয়ার পর সুনামের সাথে তার দায়িত্বকাল ২ বছর পূর্ণ হওয়ায় সমিতির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করে সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করেছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে শহরের সুতানপুর বড় বাজারে শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সদস্যদের মাঝে এ মিষ্টি বিতরণ করেন সংগঠনের সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু। সেক্রেটারী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর সাংগঠনিক কার্যক্রম গতিশীল ওবিস্তারিত পড়ুন
নড়াইলে পুলিশের নিয়মিত অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলার ১২ আসামি গ্রেফতার

নড়াইলে পুলিশের ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ২২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামের তত্বাবধানে এসআই অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহবিস্তারিত পড়ুন
ভোগান্তি এড়াতে স্থায়ী বাস স্টান্ড চায় তালাবাসী

সড়কে জ্যামের ভোগান্তি এড়াতে স্থায়ী বাস স্টান্ডের দাবি তালাবাসীর । কিন্তু সে দাবি আজও পূরণ হয়নি। তালা উপশহরের রিমু কসমেটিক্স মোড়, রফিক ফটোস্টাট মোড়, ডাক বাংলো মোড়, পুরাতন থানা মোড় এবং খেয়াঘাট মোড়ের দিকে তাকালেই বাস, ট্রাক, ইজিবাইক ও মোটর ভ্যানের জটলা চোখে পড়ে। উপশহরে নির্দিষ্ট স্থানে বাস স্টান্ড না থাকায় খুলনা-পাইকগাছা গামী বাসগুলো উপশহরের রিমু কসমেটিক্স মোড়ে থেমে যাত্রী উঠানামা করায়। এতে জটলা দীর্ঘতর হয়। এতো গেলো দিনের বেলার চিত্র।বিস্তারিত পড়ুন
মণিরামপুরে গরম পানিতে প্রতিবন্ধীকে ঝলসে দেওয়ার অভিযোগ

যশোরের মণিরামপুরে কাজের পারিশ্রমিক চাওয়ায় আক্তার হোসেন (৩০) নামের এক প্রতিবন্ধী যুবকের গায়ে গরম পানি ছুড়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চা-দোকানি তরিকুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ। আহত আক্তার মণিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর-২০২২) সকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পাড়দিয়া বাজারে এ ঘটনা ঘটে। আটক তরিকুল ওই বাজারের চা-বিক্রেতা। তিনি পাড়দিয়া গ্রামের মোহাম্মদ সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান- উপজেলার চণ্ডীপুর গ্রামের মুনছুর সরদারের ছেলে আক্তার বুদ্ধিপ্রতিবন্ধী।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরীর মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ

সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক এনটিভি’র স্টাফ রিপোর্টার, দৈনিক যুগান্তরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি, সাতক্ষীরার ডায়রিখ্যাত সাংবাদিক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জ্যেষ্ঠ সাংবাদিক সুভাষ চৌধুরী আর নেই। শ্বাসকষ্টজনিত রোগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি নিজ বাসায় মারা যান। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী শামসুন্নাহারকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দিবাপূর্ব ভোর ৫টার দিকে উপজেলার প্রতাপনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বা মী গোলাম মোস্তফাকে আটক করেছে। ঘাতক গোলাম মোস্তফার ভাই নুরুল ইসলাম জানান, গোলাম মোস্তফা মানসিকভাবে কিছুটা অসুস্থ। রবিবার রাতে স্বামী-স্ত্রী একসাথে ঘুমিয়ে ছিল। ভোর রাতে ঘরের মধ্যে গোঙানির শব্দ শুনে তিনি তাদের ঘরের পাশে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। এসময় গোলামবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর

সাতক্ষীরায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৩২টি মোবাইল ফোন এবং ভুলবশত: অন্যের বিকাশ নাম্বারে চলে যাওয়া ১ লক্ষ ৯১ হাজার টাকার মধ্যে দুই ব্যক্তির কাছ থেকে ৫৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে জেলা পুলিশ। সোমবার দুপুরে সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের আয়োজনে পুলিশ লাইন্সে উদ্ধারকৃত ৩২টি মোবাইল ফোন ও বিভিন্ন সময়ে বিকাশ এজেন্টের মাধ্যমে খোয়া যাওয়া ৫৭ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এসময়বিস্তারিত পড়ুন
আশাশুনি দক্ষিণ-পশ্চিম উপকূলে সমন্বিত পরিকল্পনা গ্রহণের দাবীতে মানববন্ধন

সোমবার (১৯ সেপ্টেম্বর) আশাশুনি উপজেলা রোড চত্ত্বরে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় দক্ষিণ-পশ্চিম উপকূলে দ্রুত সমন্বিত পরিকল্পনা গ্রহণের দাবীতে মানববন্ধন করেছে আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এবং আশাশুনি উপজেলা যুব ফোরাম। মানববন্ধনে সভাপতিত্ব করেন আশাশুনি জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নান। আরও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আশাশুনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আহসান হাবীব, সদর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মারুফা বেগম, ফোরামের কোষাধ্যক্ষ মিনতী রানী সরকারবিস্তারিত পড়ুন

