বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে মা ফোন কেড়ে নেওয়ায় অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

যশোরের মণিরামপুরে মায়ের উপর অভিমান করে কীটনাশক (গ্যাস ট্যাবলেট) খেয়ে আম্বিয়া খাতুন (১৬) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

শুক্রবার (৭ অক্টোবর-২০২২) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আম্বিয়া উপজেলার খেদাপাড়া খড়িঞ্চি উত্তর পাড়ার হাফিজুর রহমানের মেয়ে। সে জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সমেন বিশ্বাস বলেন- শুক্রবার সন্ধ্যায় বই রেখে মোবাইল দেখছিলো আম্বিয়া। এটা দেখে মা জোহরা খাতুন মেয়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বকাঝকা করেন। এতে অভিমান করে রাত সাড়ে ৭টার দিকে বাড়িতে রাখা গ্যাস ট্যাবলেট খায় আম্বিয়া। টের পেয়ে স্বজনরা তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন চিকিৎসক। খুলনায় নেওয়ার পথে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মারা যায় আম্বিয়া।

এসআই সমেন বলেন- এ ঘটনায় শনিবার (৮ অক্টোবর) সকালে মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক