Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জের কৃষ্ণনগর ভায়া খানপুরের কার্পেটিং সড়কের বেহাল দশা: ব্যবসায়ীদের উদ্যোগে সংষ্কার

কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বৃহৎ একটি বাজার কৃষ্ণনগর। এটি অনেকের কাছে বালিয়াডাংগা বাজার নামেও সর্বাধিক পরিচিত। বাজারটিতে ছোট বড় মিলিয়ে ৫ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং প্রতিদিন প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটে ঐতিহ্যবাহী এই লম্ফসল বাজারটিতে। উপজেলার বিষ্ণুপুর, দক্ষিন শ্রীপুর, মৌতলার আংশিক এবং পাশ্ববর্তী শ্যামনগর উপজেলার কাশিমাড়ি, আটুলিয়া সহ আশাশুনি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের ব্যবসায়ী সহ সাধারণ মানুষের ব্যবসায়ীক ও নিত্যপণ্য ক্রয়-বিক্রয়ের অন্যতম বাজার এটা। তাজা শাক-সবজির জন্য প্রদিদ্ধ বাজারটি হতেবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের (স্বেচ্ছাসেবী সংগঠন) দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর-২০২২) বিকালে রাজগঞ্জ বাজারের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে কেক কেটে ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে এ অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল লতিফ, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, ঐক্য বন্ধনের প্রতিষ্ঠাতা মাহমুদ হাসান,বিস্তারিত পড়ুন
জনতার কথা রাখলেন- এমপি রবি

আগামী এক মাসের মধ্যেই আপনাদের এলাকার এই সরু রাস্তা প্রশস্ত করে চলাচলের উপযোগি করা হবে। সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার এলাহী বকস এর বাড়ির সড়কের রাস্তাটি প্রশস্ত করা জরুরি ছিল। সাধারণ মানুষের চলাচলের ভোগান্তী লাঘবে তাৎক্ষণিক অর্থ বরাদ্দ দিয়ে সরু রাস্তা প্রশস্ত করতে রাস্তার পাশের ড্রেণের উপর স্লাব বসিয়ে রাস্তাটি প্রশস্ত করতে তাৎক্ষণিক সংশ্লিষ্টদের দ্রুত কাজ করার নির্দেশনা দেন। গত (২০ আগস্ট) জনতাকে দেয়া সেই কথা রাখলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডোবিস্তারিত পড়ুন
ভুটানকে আট গোল দিয়ে ফাইনালে বাংলাদেশের নারী ফুটবলাররা

নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে পাত্তাই দিল না বাংলাদেশ। ভুটানের জালে একে একে ৮টি গোল জমা করেছে বাঘিণীরা। বিপরীতে একটিও শোধ করতে পারেনি ভুটান। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) নেপালের কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বিরতির আগে-পরে চারটি করে গোল করে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর একই ভেন্যুতে শিরোপা নির্ধারণী ম্যাচে তারা খেলতে নামবে। তাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক নেপাল ও আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মধ্যকার আরেক সেমিফাইনালের বিজয়ী দল। আজ গোল করে হ্যাটট্রিকের স্বাদ নেনবিস্তারিত পড়ুন
আজ ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী! লন্ডন ও নিউইয়র্কের উদ্দেশ্যে

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে লন্ডন ও নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের একটি ভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার কথা রয়েছে। লন্ডনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাদিয়া মুনা তাসনিম। এরপর ১৬ সেপ্টেম্বর লন্ডনে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আরও সাক্ষাৎ করবেন যুক্তরাজ্যের দক্ষিণবিস্তারিত পড়ুন
গ্রীষ্মকালীন টমেটো চাষে সাফল্যোর আশায় সাতক্ষীরার কৃষকরা

সাতক্ষীরার কলারোয়ার বাটরা গ্রামের একটি ফসলের মাঠে ৮ বছর আগে স্বল্প পরিসরে গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো চাষ শুরু করেন কয়েকজন কৃষক। অনুকূল পরিবেশ থাকায় প্রথম বছর থেকেই টমেটোর ভালো ফলন পাচ্ছেন তারা। বর্তমানে এই এলাকায় প্রায় ৫০০ বিঘা জমিতে ১৫০ জনের বেশি কৃষক একসঙ্গে গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো চাষ করেছেন। সবাই মিলে গড়ে তুলেছেন টমেটো চাষি সমবায় সমিতি। এতে সাবলম্বী হয়েছেন এখানকার কৃষক। অন্যদিকে কর্মসংস্থান হয়েছে প্রায় দেড় হাজার শ্রমিকের। বাটরা গ্রামের মতোইবিস্তারিত পড়ুন
কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক বিশ্বনাথ অধিকারী ও সেলিনা সুলতানা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বনাথ অধিকারী শীলন এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন চকদাড়ি খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা সুলতানা। এছাড়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন বিশ্বাস ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আক্তার। উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান গত ১৪/০৯/২০২২ তারিখেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে ‘দৈনিক আজকের সাতক্ষীরা’ পত্রিকার নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম কবীর এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। অবিলম্বে ওই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সহ-সভাপতি হাফিজুর রহমান, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সহ সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, কোষাধ্যক্ষ আহাদুজ্জামান আহাদ, দপ্তর সম্পাদক শেখ মাহবুবুরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে বিট পুলিশিং সমাবেশ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। থানা পুলিশের উদ্যোগে এ সমাবেশে ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হালিমুর রহমান। এসময় তিনি বলেন, মানুষের সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার করতে হবে। বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশের সেবাকে পৌঁছে দিতে হবে। পুলিশ এখন মানবিক। দেশের সকলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৪৯তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা স্টেডিয়ামে জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ-আল- মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, ডিআইবিস্তারিত পড়ুন

