Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক বিশ্বনাথ অধিকারী ও সেলিনা সুলতানা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বনাথ অধিকারী শীলন এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন চকদাড়ি খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা সুলতানা। এছাড়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন বিশ্বাস ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আক্তার। উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান গত ১৪/০৯/২০২২ তারিখেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে ‘দৈনিক আজকের সাতক্ষীরা’ পত্রিকার নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম কবীর এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। অবিলম্বে ওই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সহ-সভাপতি হাফিজুর রহমান, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সহ সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, কোষাধ্যক্ষ আহাদুজ্জামান আহাদ, দপ্তর সম্পাদক শেখ মাহবুবুরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে বিট পুলিশিং সমাবেশ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। থানা পুলিশের উদ্যোগে এ সমাবেশে ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হালিমুর রহমান। এসময় তিনি বলেন, মানুষের সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার করতে হবে। বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশের সেবাকে পৌঁছে দিতে হবে। পুলিশ এখন মানবিক। দেশের সকলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৪৯তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা স্টেডিয়ামে জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ-আল- মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, ডিআইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর উপজেলা পিআইও অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের তৃতীয় দিনেও কর্মবিরতি পালন

দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের শূণ্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণসহ বিভিন্ন দাবীতে সাতক্ষীরায় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা কেন্দ্রীয় ঘোষিত এ কর্মবিরতি পালন করেছে। সারা দেশের ন্যায় বুধবার (১৪ সেপ্টেম্বর) সাতক্ষীরাতেও পিআইও’র কাযৃালয়েরবিস্তারিত পড়ুন
মণিরামপুরের মাঠ থেকে ২টি সেচ মোটর চুরি

মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের খালিয়া গ্রামের মাঠ থেকে জমিতে সেচ কাজে ব্যবহৃত ২টি সেচ মোটর চুরি হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর-২০২২) দিবাগত গভীর রাতের কোনো এক সময় চুরির এ ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার প্রায় অর্ধশতাধিক বিঘা জমির আমন ধান চাষ ব্যহত হওয়ার আশংকা করছে কৃষকরা। উপজেলার খালিয়া গ্রামের কৃষক মো. আমিনুর রহমানের একটি ৫ মোটর ও মো. আব্দুর রশীদের একটি ২ মোটর চুরি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকেরা জানিয়েছেন- আমাদের দুটি সেচ মোটরবিস্তারিত পড়ুন
নড়াইলের কালনা সেতুর টোল হার নির্ধারণ! প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দ্রুত দিনক্ষণ ঘোষণার প্রত্যাশা

নড়াইলের কালনা সেতুর টোল হার নির্ধারণ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দ্রুত দিনক্ষণ ঘোষণার প্রত্যাশায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসী। দেশের প্রথম ছয় লেনের কালনা সেতুর টোল হার নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে যানবাহন চলাচলের জন্য সেতু সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন কালনা সেতুর প্রকল্প ব্যবস্থাপক আশরাফুজ্জামান। তিনি বলেন, ৩০ আগস্টের মধ্যে সেতুর মূল কাজ শেষ হয়েছে। এখন শুধুমাত্র সেতুতে লাইটিংয়ের কাজ চলছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারিখ ঘোষণা হলেই চূড়ান্ত হবে উদ্বোধনের দিনক্ষণ। সেই অপেক্ষায় আছেন সেতুবিস্তারিত পড়ুন
কেউই টাকার বিনিময়ে পদায়ন পাননি, যার ভাগ্য সে নির্ধারণ করেছে

সাতক্ষীরায় সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যদের ব্যতিক্রমী পদায়ন করা হয়েছে। লটারির মাধ্যমে তাদের প্রত্যেকের কর্মস্থল নির্ধারণ করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে বিভিন্ন জেলা থেকে বদলি সূত্রে সাতক্ষীরা জেলায় যোগদানকৃত এসআই, এএসআই, নায়েক, কনস্টেবলদের কে বিভিন্ন থানা, ফাড়ি, ক্যাম্পে লটারির মাধ্যমে পদায়ন প্রদান করেন হয়েছে। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জনাব কনক কুমার দাস (ক্রাইম অ্যান্ড অপস্) সহ জেলাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় দুর্গা পুজাকে সামনে রেখে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা চরমে

কলারোয়ায় আসন্ন দুর্গা পুজাকে সামনে রেখে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা দ্বিগুন হারে বেড়েছে। তবে তাদের ব্যস্ত সময়ের স্বল্পতার কারণে, আর মাত্র কয়েকদিনের ব্যবধানে দুর্গাদেবী দেবলোক থেকে মানবলোকে আসবেন ভক্তদের দুঃখ দুর্দশা ঘোচাতে। আর তারই ধারাবাহিকতায় কলারোয়ায় প্রতিমা শিল্পীদের ব্যস্ততার সাথে সাথে সনাতন সম্প্রদায়ের মানুষের মাঝে উৎসব কে সামনে রেখে বিভিন্ন ধরণের প্রস্তুতি লক্ষ্য করা গেছে। কলারোয়ার কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, ইতিমধ্যে দেবীদুর্গাসহ অন্যান্য দেবদেবীর প্রতিমার কাজ তিনের দুই অংশ শেষ, কোথাওবিস্তারিত পড়ুন
শেখ রেহানার ৬৭ তম জন্মদিনে আওয়ামী লীগের শুভেচ্ছা

আজ ১৩ সেপ্টেম্বর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৭তম জন্মদিনে আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডে খুনি ঘাতক চক্রের হাতে পরিবারের সব সদস্যকে হারানোর পর বেদনার মহাসমুদ্র বুকে ধারণ করে শেখ হাসিনা ও শেখ রেহানা দুই বোন ছিলেন একেবিস্তারিত পড়ুন

