Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘সর্বনাশা খেলা’ থেকে বিরত থাকুন, শিক্ষামন্ত্রীকে আইডিইবি নেতারা

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছর করার প্রস্তাব দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ‘অভিভাবকদের খরচ কমাতে’ এ কোর্সের মেয়াদ এক বছর কমিয়ে আনার কথা জানিয়েছেন মন্ত্রী। তবে শিক্ষামন্ত্রীর এমন প্রস্তাবে ক্ষোভ জানিয়েছেন প্রকৌশলীরা। তাদের দাবি, আর্থিক অসঙ্গতির অজুহাতে কোর্সের মেয়াদকাল কমানো হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন করা হবে। কোর্সের মেয়াদ কমাতে শিক্ষামন্ত্রী যে প্রস্তাব করেছেন, তা ‘সর্বনাশা খেলা’ উল্লেখ করে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন ইনস্টিটিউশনবিস্তারিত পড়ুন
বিশ্ববিদ্যালয়ে নিয়োগে আসছে নীতিমালা, জাতীয় পে-স্কেলে বেতন-ভাতা

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইচ্ছেমতো জনবল নিয়োগ দেওয়ার সুযোগ আর থাকছে না। কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নির্ধারণ করা হচ্ছে যোগ্যতা। জাতীয় পে-স্কেল অনুযায়ী গ্রেড ও সুবিধা পাবেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-পদোন্নতি অভিন্ন নীতিমালা-২০২২ প্রণয়ন করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। চলতি মাসেই সেটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ইউজিসি থেকে জানা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অভিন্ন পদ্ধতিতে জনবল নিয়োগ-পদোন্নতি কার্যক্রম বাস্তবায়নে একটি নীতিমালা তৈরি করা হচ্ছে। এতে ইউজিসি চেয়ারম্যানকে আহ্বায়ক ও অন্য সব সদস্য,বিস্তারিত পড়ুন
এবার চিনির দাম বাড়ানোর প্রস্তাব

এবার চিনির দাম বাড়ানোর প্রস্তাব ফাইল ছবি এবার দেশের বাজারে চিনির দাম বাড়ানোর প্রস্তাব করেছে রিফাইনারি মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে আমদানি শুল্ক মওকুফ এবং ব্যাংক রেটে ডলার চেয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে দিয়েছেন অ্যাসোসিয়েশনের মহাসচিব গোলাম রহমান। বুধবার (১০ আগস্ট) চিঠিটি দেওয়া হয়। তবে কেজিতে কত টাকা বাড়াতে চাওয়া হয়েছে তা চিঠিতে উল্লেখ করা হয়নি। এতে বলা হয়, চিনির রিফাইনারিগুলো বিলম্বে মূল্যবিস্তারিত পড়ুন
কেশবপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

কেশবপুরে বিদ্যুতায়িত হয়ে মঈন মোড়ল (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ই আগষ্ট) বিকেলে উপজেলার শিকারপুর গ্রামে। তিনি ওই গ্রামের আমজেদ মোড়লের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শিকারপুর গ্রামের আমজেদ মোড়লের ছেলে মঈন মোড়ল বৃহস্পতিবার বিকেলে নিজের ধানের বীজতলায় সেচ দেওয়ার জন্য সেচ মোটরের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। নিহতের ভাই মনিরুজ্জামান জানান, তাঁর মেঝ ভাই মঈন মোড়ল নিজের ধানের বীজতলায় বৃহস্পতিবার বিকেলেবিস্তারিত পড়ুন
জ্বালানি সহ সকল পন্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি, অসহনীয় বিদ্যুতের লোডশেডিং ও সকল প্রকার পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির দুটি গ্রুপ পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার(১২ই আগষ্ট) বিকাল ৫ টায় শহরের রাধানগর ও ইটাগাছা এলাকা থেকে বিক্ষোভ মিছিল দুটি বের হয়। মিছিল দুটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের রাধানগর ঢাকাগামী কে-লাইন পরিবহন কাউন্টারের সামনে ও হাটের মোড়ে যেয়ে পৃথক দুটি প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। রাধানগরের সমাবেশে বক্তব্য রাখেন,বিস্তারিত পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়তে পারে: শিক্ষামন্ত্রী

সরকার সাশ্রয়ের স্বার্থে শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে ভাবছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (১২ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান। দেশের চলমান অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সাপ্তাহিক ছুটি দুদিন করা যায় কি না সে বিষয়টা ভেবে দেখছি। আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন হবে। সেটাকে আমরা এ বছর থেকেই বাস্তবায়ন করবো কি না তাবিস্তারিত পড়ুন
হাওয়া’ সিনেমায় বন্য প্রাণী আইন লঙ্ঘিত হয়েছে: বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট

‘হাওয়া’ সিনেমায় একটি শালিক আটকে রাখার দৃশ্য নিয়ে পরিবেশবাদীদের উদ্বেগের মধ্যে সিনেমাটি দেখে বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট বলছে, এতে বন্য প্রাণী আইন লঙ্ঘন করা হয়েছে। বন্য প্রাণী অপরাধ দমনের চার সদস্যবিশিষ্ট একটি দল বৃহস্পতিবার (১২ই আগষ্ট) বিকেলে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় সিনেমাটি দেখেছে। পরে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস জানান, সিনেমায় একটি ভাতশালিক আটকে রাখায় বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর লঙ্ঘনবিস্তারিত পড়ুন
মণিরামপুরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মণিরামপুরে আম্বিয়া খাতুন (২০) নামের এক নববধূর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করা হয়েছে। ১৩ দিন আগে (২৯ জুলাই) বাড়ির পাশের গ্রামে তার বিয়ে হয়েছিল। বুধবার (১০ আগস্ট) দুপুরে বাবার বাড়িতে ফ্যানের সাথে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। আম্বিয়া খাতুন মণিরামপুরের কাশিপুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে। তিনি একই উপজেলার হালসা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। নববধূর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তবে স্বজনদের দাবি মানসিক ভারসাম্যহীনতা থেকে আম্বিয়া আত্মহত্যা করেছেন। খেদাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেকবিস্তারিত পড়ুন
কলারোয়ার হেলাতলায় পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছের ক্ষতিসাধন

কলারোয়ার হেলাতলায় শত্রুতামূলক ভাবে ৩টি পুকুরে বিষ প্রয়োগ করে কয়েক লক্ষাধিক টাকার মাছের ক্ষতিসাধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (১০ আগষ্ট) রাতের কোন এক সময়ে উপজেলার হেলাতলা গ্রামের মাছচাষী শফিকুল ইসলামে চারাপোনা উৎপাদনকারী ৩ টি জলাশয়ে(পুকুর)। ক্ষতিগ্রস্থ মাছচাষী হেলাতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম জানান, দীর্ঘবছর যাবৎ তিনি চারাপোনা মজুদ করে হেলাতলার ৩টি পুকুরে মাছ চাষ করে আসছেন। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে ওই সকল পুকুরে মাছের পরিচর্যা করতে যেয়ে দেখতে পাইবিস্তারিত পড়ুন
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালকে বিদায়ী সংবর্ধনা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলামের বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১০ আগস্ট) দুপুরে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের সভা কক্ষে মেসার্স ড্রপ কমিউনেকিশন’র পক্ষ থেকে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এসময় মেসার্স ড্রপ কমিউনেকিশন’র পক্ষ থেকে ভোমরাস্থ প্রতিনিধি সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু ক্রেস্ট দিয়ে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলামকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন।

