মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় ডিবি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০জুলাই) সদরের ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর পৃষ্ঠপোষকতায় ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর তৃতীয় দিনের খেলার উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) শহরের শহীদ নাজমুল সরণি খান মার্কেটস্থ ৩য় তলায় সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-২২৭৭) এ নির্বাচনে সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ৫৪৭ জন ভোটার এরমধ্যে ৫১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ ত্রি-বার্ষিক নির্বাচনে ৯ টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থীবিস্তারিত পড়ুন

শোকাবহ আগস্টে সাতক্ষীরায় শ্রমিক লীগের কর্মসূচি

জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার বিশেষ বর্ধিত সভায় আসন্ন শোকাবহ আগস্টের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ দলের অস্থায়ী কার্যালয়ে জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল্লাহ সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র সঞ্চালনায় সংগঠনের এক বিশেষ বর্ধিত সভায় শোকাবহ আগস্টের কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় মাহমুদুল আলম বিবিসি শোকাবহ আগস্টের কর্মসূচি উপস্থাপন করেন। সভায় জেলা শ্রমিক লীগের সদস্য শেখ রবিউল ইসলাম রবি, শেখবিস্তারিত পড়ুন

কলারোয়ার মফস্বলের বাজার গুলোতে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা মানতে অনীহা

সরকারি নির্দেশনা রাত ৮ টার মধ্যে দোকানপাট, শপিংমল, ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু কলারোয়ার মফস্বলের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, নির্ধারিত সময়ের চেয়ে ঘণ্টাখানেক পর দোকান বন্ধ করতে। কলারোয়ার জয়নগর, ধানদিয়া, সরসকাটি, বামনখালীসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে রাত ৮টার পরও বহাল তবিয়তে ব্যাবসা চালিয়ে যাচ্ছেন ব্যাবসায়ীরা। যেনো মনে হচ্ছে কোন নির্দেশনাই নেই? তবে এই সব এলাকার ব্যাবসায়ীদের সরকারী নির্দেশনা মানতে চরম অনীহা লক্ষ্য করাবিস্তারিত পড়ুন

তালায় সরকারি নির্দেশ অমান্য করায় ১৮টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সরকারি নির্দেশ না মেনে তালায় রাত ৮টার পর দোকান খোলা রাখায় ১৮টি ব্যাবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শুক্রবার রাতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ এর তালা সাব-জোনাল অফিসের আওতাধীন হাজরাকাটি বাজার, খেজুরবুনিয়া বাজার, শেখেরহাট বাজার, জাতপুর বাজার, শাহাপুর বাজার তালা বাজারে অভিযান চালিয়ে ১৮ টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন তালা সাব-জোনাল অফিসের এজিএম লিটন চন্দ্র দে জানান, জনসাধারণকে সরকারি আদেশ পালন ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ীবিস্তারিত পড়ুন

কলারোয়া নিউজে সংবাদ প্রকাশের পর রেউই বাজারের সেই কালভার্টটি সংস্কার

সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার সংলগ্ন সেই ভাঙা কালভার্ট টির সংস্কারকাজ শুরু করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। সম্প্রতি জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল কলারোয়া নিউজ পত্রিকায়”রেউই বাজার সংলগ্ন কালভার্টটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে “শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। তারপরই দ্রুত কালভার্টটি সংস্কারের কাজ শুরুহয়। এদিকে দ্রুত নজরে এনে,কালভার্টটি সংস্কার করায় সংশ্লিষ্ট কতৃপক্ষ ও গনমাধ‍্যমকে ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী।

নড়াইলে বিলুপ্তপ্রায় দেশি বিভিন্ন প্রজাতির মাছ

নড়াইলে একসময় দেশি বিভিন্ন প্রজাতির মাছে গ্রাম-গঞ্জের হাটবাজারগুলো সয়লাব হয়ে যেত। এখন আর সেসব মাছ খুব বেশি দেখা যায় না। বলা যায়, দেশে গত কয়েক দশকে বেশ কয়েক প্রজাতির পরিচিত দেশীয় মাছ বাজার থেকে ‘প্রায় নেই’ হয়ে গেছে। মৎস্য অধিদপ্তরের সূত্র বলছে, হারিয়ে যাওয়া দেশি প্রজাতির মাছের সংখ্যা আড়াইশ’র বেশি। হাটবাজার, পুকুর, খাল, বিল কোথায়ও এখন আর মিঠাপানির বহু সুস্বাদু মাছের দেখা মিলছে না। দেশি মাছের বদলে এখন বাজারে জায়গা দখলবিস্তারিত পড়ুন

নারায়নগঞ্জে পুলিশকে মাসোহারা না দেয়ায় মারধর, এএসআই প্রত্যাহার

নারায়নগঞ্জের রুপগঞ্জে মাসোহারার টাকা দিতে দেরি হওয়ায় একটি খাবারের হোটেলের কর্মচারীকে শারীরিক নির্যাতন করেছেন রূপগঞ্জ থানা পুলিশের এক এএসআই। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সেই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা গত শনিবার (২৮ জুলাই) দুপুরে রূপগঞ্জের ব্যস্ততম এলাকা গোলাকান্দাইল মহাসড়কের পাশে সুগন্ধা রেস্টুরেন্টে। এ রেস্টুরেন্টের কর্মচারী সাগরকে পুলিশের পোশাক পরা এক ব্যক্তির মারধর করছেন, ক্লোজসার্কিট ক্যামেরায় ধারা পড়ে এমন একটি ভিডিও যা সামাজিক যোগাযোগ মাধ্যমেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে প্রীতি ফুটবল টুর্নামেন্টে খুলনা বিভাগ চ্যাম্পিয়ন

কালিগঞ্জে প্রমীলা ফুটবল টুর্নামেন্টের শিরোপ জিতলো খুলনা বিভাগ প্রমিল ফুটবল একাদশ। শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৫ টায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের খুলনা বিভাগের সমন্বয়ে গঠিত খুলনা বিভাগের কিশোরীরা ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বরিশাল বিভাগ ফুটবল একাডেমিকে। উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন চেয়ারম্যান সাফিয়ার আয়োজনে কৃষাণ মজদুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এই প্রমীলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে ইউপি চেয়ারম্যান সাপিয়া পারভীনের সভাপতিত্বে ট্রফি ও পুরস্কার বিতরণ করেনবিস্তারিত পড়ুন

শার্শায় বিষাক্ত বিস্কুট খেয়ে ১ মাদ্রাসা ছাত্র নিহত ৬জন আহত

যশোরর শার্শার নারায়নপুর আশরাফুল মাদারীস কওমী মাদ্রাসায় বিষাক্ত বিস্কুট খেয়ে মাহিন (১৩) নামে এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় এ মাদ্রাসার আরো ৬জন ছাত্র আহত হয়েছে। তাদের মধ্যে মামুনুর রশিদ (১০) নামে এক ছাত্রকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) বিকালে শার্শার নারায়নপুর আশরাফুল মাদারীস কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নারায়নপুর আশরাফুল মাদারীস কওমী মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আনারুল ইসলাম জানান, ছাত্ররা দুপুরের খাবার খেয়েবিস্তারিত পড়ুন