Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শোকাবহ ১৫ আগস্টে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির বিনম্র শ্রদ্ধাঞ্জলি

আজ রক্তাক্ত ও অশ্রুঝরা শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে সেদিনের সেই কালরাতে জাতির পিতার পরিবারের সদস্যবৃন্দসহ যারা ঘাতকের নির্মম বুলেটে প্রাণ হারিয়েছিলেন তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
কলারোয়ার জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

কলারোয়ার জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যদায় ১৫ই আগষ্ট জাতির পিতার ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। (১৫ই আগষ্ট) সকালে সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবিন্দদের উপস্থিতিতে জাতীয় পতাকায় সম্মান প্রদর্শন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবিতে পুস্পমাল্য অর্পনের মধ্যো দিয়ে দিনটি পালিত হয়। সবশেষে ইউনিয়ন বাসির জন্য প্রিতি ভোজের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশাখা তপন সাহা,বিস্তারিত পড়ুন
মৃত্যুর আগে স্বীকৃতি চান বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী তিন বন্ধু

শোকাবহ ১৫ আগস্ট আজ। পচাত্তরের এই দিনে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করায় নাটোরের গুরুদাসপুরে তিন বন্ধুকে ২ বছর ডিটেনশন ও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের অপরাধ, মুজিব হত্যার বিচার চেয়ে স্লোগান দিয়েছিলেন। সেই থেকে তাদের ওপর নেমে আসে নির্মম নির্যাতন। উত্তরবঙ্গে তারাই প্রথম জীবন বাজী রেখে মুজিব হত্যার বিচার চেয়ে প্রতিবাদ করেছিলেন। বিনিময়ে জেলের ঘানি টেনেছেন। পরিবার পরিজনসহ পদে পদে হয়েছেন লাঞ্ছিত। কিন্তু মুজিব হত্যার ৪৭ বছর কেটে গেলেও তাদেরবিস্তারিত পড়ুন
ভারতীয় উপমহাদেশে বঙ্গবন্ধুই প্রথম মাঠের মাটির সন্তান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভারতীয় উপমহাদেশে বঙ্গবন্ধুই প্রথম বাংলা মায়ের মাঠের মাটির সন্তান ছিলেন। যাকে সবাই ধরতে পারতো, ছুঁতে পারতো। বঙ্গবন্ধু ধনী-গরিব সবাইকে বুকে জড়িয়ে নিতেন। অথচ এই উপমহাদেশে অন্যান্য নেতাদের দেখা মেলা ভার ছিল। সোমবার (১৫ আগস্ট) নগরীর এনইসি মিলনায়তনে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। এম এ মান্নান বলেন, সবাই বঙ্গবন্ধুর দর্শন পেতো। যে কারণে বঙ্গবন্ধু বাংলার খেতমজুর, কুলি,বিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিক্ষামন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানরা বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় তার সঙ্গে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. ওমর ফারুক চৌধুরী, ঢাকা মাধ্যমিক ওবিস্তারিত পড়ুন
আগামী মাস থেকে লোডশেডিং থাকবেনা: জ্বালানি প্রতিমন্ত্রী

আগামী মাস থেকে লোডশেডিং আর থাকবেনা বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সেই সাথে বিশ্ব বাজারে তেলের দাম কমলে দেশেও সেই দাম সমন্বয় করা হবে বলেও জানান তিনি। রোববার (১৪) আগস্ট বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত বঙ্গবন্ধুর জ্বালানি দর্শন ও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অস্থির বিশ্ব বাজার শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। নসরুল হামিদ বলেন, বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার সাধারণ মানুষকেবিস্তারিত পড়ুন
শার্শার বাগআঁড়ায় জাতীয় শোক দিবস পালনে বাঁধা দেওয়ায় সংবাদ সম্মেলন

শার্শার বাগআঁচড়ায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করতে না দেওয়ার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল খালেক ও তার সমর্থকেরা। বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল চেয়ারম্যান আব্দুল খালেককে দিবসটি পালনে বাঁধা সৃষ্টি করায় তিনি দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঝামেলা থেকে সরে এসেছেন বলে লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানানো হয়। এসময় যশোর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নবী নওয়াজ মোঃ মুজিবুদ্দৌলা সরদার কনক লিখিত বক্তব্যেবিস্তারিত পড়ুন
অপশক্তি সুকৌশলে রাষ্ট্রযন্ত্রের ভেতর ঢুকে পড়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধারা যে বাংলাদেশ চেয়েছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও সেই লক্ষ্যপূরণ করতে পারেনি। এক যুগ ধরে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও অপশক্তি সুকৌশলে রাষ্ট্রযন্ত্রের ভেতর ঢুকে পড়েছে। শনিবার (১৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন বক্তারা। বক্তারা জানান, কিছু দিন পরপর পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলা চালানো হচ্ছে। এটা বাংলাদেশের জন্য অশনিসংকেত। সেমিনারে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিবিস্তারিত পড়ুন
ধৈর্যের সীমা ছাড়ালে ছাত্রলীগ বসে থাকবে না: লেখক ভট্টাচার্য

ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, ‘বুয়েটের মাটি থেকে ছাত্ররাজনীতির ইতিহাসকে মুছে ফেলতে পারবেন না। ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে, বাঁধ ভেঙে গেলে ছাত্রলীগ কিন্তু বসে থাকবে না।’ রোববার (১৪ আগস্ট) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে আলোচনা সভা ও বঙ্গবন্ধু বইমেলায় তিনি এসব কথা বলেন। সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ এ সভা ও মেলার আয়োজন করে। লেখক ভট্টাচার্যবিস্তারিত পড়ুন
অভিযানের পর ডলারের দামে কিছুটা স্বস্তি

দেশে সাম্প্রতিক সময়ে ডলারের বাজার চরম অস্থিতিশীল। সংকট কাটিয়ে উঠতে রিজার্ভ থেকে ডলারের যোগান দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এমন সংকটের মধ্যেই ব্যাংকারসহ অনেকে জড়িয়ে পড়েছেন ডলার কারসাজিতে। অনেকে আবার প্রয়োজন ছাড়াই ডলার কিনে জমা করছেন, যাতে বাজারে কৃত্রিম সংকট আরও প্রকট হয়ে উঠছে। গত সপ্তাহের শুরু থেকে খোলাবাজারে তেজিভাব ছিল ডলারের। দাম বাড়তে বাড়তে ডলারের দাম ১১৮ টাকা পর্যন্ত ওঠে। এতে নড়েচড়ে বসে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার। অভিযানে নামে বাংলাদেশ ব্যাংক। তৎপরতাবিস্তারিত পড়ুন

