মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা সমিতির ঢাকা’র নির্বাহী সদস্য ও নতুন সদস্যদের পরিচিত ও ঈদ পুনর্মিলনী উদযাপন

এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলা সমিতি ঢাকা এর নির্বাহী সদস্য ও নতুন সদস্যদের পরিচিতি এবং ঈদ পুনর্মিলনী উদযাপন করা হয়েছে। গত (২২শে আগষ্ট) সন্ধ্যা ৬ টায় সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা’র কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা সমিতি ঢাকা এর আহবায়ক আনোয়ার হোসেন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আফসার আলী। তিনি বলেন, এই সংগঠনের ভবিষ্যৎ আগামীতে আরো উন্নততর হবে তা আজকের অনুষ্ঠানে এসে জানতে পারলাম।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ট্রাফিক পুলিশই মানছেনা ট্রাফিক আইন

দেশের যানজট এবং সড়কের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ট্রাফিক আইন প্রণয়ন করলেও সেই আইন বাস্তবায়নের দায়িত্বে থাকা খোদ ট্রাফিক পুলিশের অনেক সদস্যই মানছেনা ট্রাফিক আইন। কেবলমাত্র ট্রাফিক পুলিশই নয় পুলিশের অন্যান্য বিভাগের সদস্যরাও ট্রাফিক আইন ভঙ্গ করে চলছেন দেদারছে অথচ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিন্দুমাত্র নজির দেখা যায় না। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্ত জেলা সাতক্ষীরায়ও এর ব্যতিক্রম নয়। সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে-মোড়ে পুলিশের অভিযান চললেও সেসব অভিযানে ট্রাফিক আইন ভঙ্গ করার পরওবিস্তারিত পড়ুন

নড়াইলে বিদ্যালয়ের মাঠে সড়ক নির্মানের সমগ্রী, ঝুকিতে স্কুল শিক্ষার্থীরা

নড়াইলে বিদ্যালয়ের মাঠে সড়ক নির্মানের সমগ্রী, ঝুকিতে স্কুল শিক্ষার্থীরা। নড়াইলের কালিয়ায় উপজেলার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সড়ক নির্মানের সমগ্রী রেখে স্কুলের পরিবেশ নষ্টের অভিযোগ উঠেছে পিজুস এন্টার প্রাইজের ঠিকাদার স্বপন দাশের বিরুদ্ধে। নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, রবিবার (২১ আগস্ট) সরোজমিনে গেলে দেখা যায় সরকারি সড়কসহ স্কুলের মাঠে সুড়কী, পাথরকুচি ও বালুসহ নানা উপকরণ রেখেছেন। রাস্তা দখল করে এসব সামগ্রী রাখায় হয়ে পড়েছে সংকির্ণ। যে কোন সময় ঘটতে পারে বড়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় করোনা প্রতিরোধে দি হাঙ্গার প্রজেক্টের টাউন হল মিটিং

সাতক্ষীরায় কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২শে আগষ্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ইউনিসেফের অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্টের বাস্তবায়নে কোভিড-১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরুপণ, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচির আওতায় মিটিংয়ে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অবঃ) সুভাষ সরকার। দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী কাকলী সরকারের সার্বিক ব্যবস্থাপনায় ও সিনিয়র প্রোগ্রামবিস্তারিত পড়ুন

জেলা মহিলা আঃ লীগের উদ্যোগে গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরতœ শেখ হাসিনা’কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সকল শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে এবং জেলা মহিলাবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের স্ত্রীর ইন্তেকাল

কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক পত্রদূতের জয়নগর প্রতিনিধি, মানিক নগর গ্রামের স্বনামধন্য চিকিৎসক আঃ রহমানের স্ত্রী মিসেস রহমান, সোমবার রাত ৪ টার দিকে ইন্তেকাল করেন ইন্না রাজেউন।মৃত‍্যূকালে তার বয়স হয়েছিল( ৪৫)বছর। রবিবার হঠাৎ তিনি অসুস্থবোধ করলে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নেওয়ার পথিমধ‍্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যু কালে তিনি স্বামী, এক পুত্রসহ অসংখ্য গূণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ জোহর জানাজা নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা নামাজেবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

কলারোয়ার ১ নং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহার বিরুদ্ধে হয়রানি অভিযোগ করেছেন রেকছোনা খাতুন। গত (১৭ ই আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসারের কাছে ক্ষেত্রপাড়া গ্রামের বাসিন্দা রেকছোনা খাতুন, স্বামী- মৃত এরশাদ আলী কে চেয়ারম্যান বিশাখা তপন সাহা ওয়ারেশ কায়েম সার্টিফিকেট না দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেছে। অভিযোগ পত্র থেকে জানাগেছে, রোকছোনা খাতুনের স্বামী গত ০৩/০৮/২০২০ তাং স্ট্রোক জনিত কারণে মৃত্যু বরণ করেন এবং তার একটি ১৫ বছরের পুত্র সন্তানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গরুর লাঙ্গল

একটা সময় ছিলো লাঙ্গল গরু ছাড়া কৃষকের জমিচাষ অসম্ভব ছিলো। আজ সেই লাঙ্গল গরুর দেখা পাওয়া বড়ই মুশকিল। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যেবাহী লাঙ্গল। চাষের জন্য আধুনিক কলের লাঙ্গল ব্যবহারে হারিয়ে গেছে গরুর লাঙ্গল। বছরের দুইটা সময় চাষের পর জমিতে মই দেওয়ার জন্য শুধুমাত্র গরু ও মই ব্যবহার করা হয়। বাকি কাজ কলের লাঙ্গল দিয়ে সেরে ফেলা হচ্ছে। এদিকে ইরি, বোরো ধানের আবাদের সময় কলের লাঙ্গল দিয়ে চাষেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার মুণ্ডাপল্লিতে সন্ত্রাসী হামলায় আহত নরেন্দ্রনাথ মারা গেছেন

সাতক্ষীরার শ্যামনগরের মুণ্ডাপল্লিতে সন্ত্রাসী হামলায় আহত নরেন্দ্রনাথ মুণ্ডা মারা গেছেন। শনিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নরেন্দ্রনাথ মুণ্ডা উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট অন্তিখালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন জানান, মুণ্ডাপল্লিতে হামলার ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে। মামলায় শ্রীফলকাটি গ্রামের আলমগীর গাজীর ছেলে নূর হোসেন ও নূর মোহাম্মদ নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে।বিস্তারিত পড়ুন

চা-শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে ২৫ টাকা, ধর্মঘট প্রত্যাহার

চা-শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে ২৫ টাকা, মোট দৈনিক মজুরি ১৪৫ টাকা নির্ধারণের পর আন্দোলন প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা। শনিবার (২০ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল। তিনি জানান, বিকেলে শ্রীমঙ্গলে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, বাগান মালিক ও চা শ্রমিক নেতাদের বৈঠক হয়। বৈঠকে শ্রমিকদের দৈনিক মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুরোধে আন্দোলন প্রত্যাহার করেছেন শ্রমিকরা। এর আগে দৈনিকবিস্তারিত পড়ুন