রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন মাছ, ধান ও পাট চাষীরা

কলারোয়ায় অনাবৃষ্টির কবলে চাষীরা, বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন মাছ, ধান ও পাট চাষীরা। আবহওয়ার বিরুপ প্রতিক্রিয়ায় বেশি ক্ষতি হবে কৃষকরা। আবহওয়ার উপর নির্ভর করে কৃষক তাদের কৃষি কার্যসম্পাদন করেন। ফলে বৃষ্টিই হতে পারে কৃষকের সকল সমস্যার সমাধান। গেলো বছরে এই সময়ে খালে, বিলে, পুকুর, ডোবা, কৃষি জমি পানিতে থৈ থৈ করে চারিদিকে ব্যাঙের ঘ্যাঙরঘ্যাঙ, কৃষক ব্যাস্ত ধানের জমি তৈরী ও পাট কাটা ও পঁচানি দেওয়া নিয়ে। মাছ চাষীরা মাছ চাষেবিস্তারিত পড়ুন

নাটোরের গুরুদাসপুরে কলেজ শিক্ষিকাকে বিয়ে করলেন ডিগ্রি পড়ুয়া ছাত্র

কথায় বলে, ভালোবাসা মানে না কখনো জাত,ধর্ম কিংবা সংস্কৃতি। ভালোবাসার শক্তি হার মানায় সকল প্রতিকূলতাকেই । ভালোবাসা যে মানে না কোন বাধা, তার বাস্তব উদাহরণ মামুন (২২) ও খাইরুন নাহার (৪০) দম্পতি। দীর্ঘ ছয় মাস ফেসবুক প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। নাটোরের গুরুদাসপুরে তাদের বাড়ি হলেও বর্তমানে তারা নাটোর শহরের একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন। খাইরুন নাহার গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। খাইরুন নাহারের প্রথম বিয়েবিস্তারিত পড়ুন

তালার একলিমার খোঁজ মিলল পাকিস্তানে

১৯৮২ সালের কোনো এক দিন হারিয়ে যান একলিমা বেগম। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে সন্ধান মিলছে তার। বর্তমানে তিনি পাকিস্তানে অবস্থান করছেন। একলিমা বেগম (৬৫) সাতক্ষীরার তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামের মৃত ইসমাইল শেখের মেয়ে ও তিন সন্তানের জননী। স্বামীর মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তিনি। দীর্ঘ ৪০ বছর পর পাকিস্তানের শিয়ালকোটের দিলওয়ালীতে খোঁজ মিলেছে তার। কিভাবে তিনি সেখানে পৌঁছালেন সেটি বলতে পারছেন না তিনিসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডিবি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০জুলাই) সদরের ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর পৃষ্ঠপোষকতায় ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর তৃতীয় দিনের খেলার উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) শহরের শহীদ নাজমুল সরণি খান মার্কেটস্থ ৩য় তলায় সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-২২৭৭) এ নির্বাচনে সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ৫৪৭ জন ভোটার এরমধ্যে ৫১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ ত্রি-বার্ষিক নির্বাচনে ৯ টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থীবিস্তারিত পড়ুন

শোকাবহ আগস্টে সাতক্ষীরায় শ্রমিক লীগের কর্মসূচি

জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার বিশেষ বর্ধিত সভায় আসন্ন শোকাবহ আগস্টের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ দলের অস্থায়ী কার্যালয়ে জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল্লাহ সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র সঞ্চালনায় সংগঠনের এক বিশেষ বর্ধিত সভায় শোকাবহ আগস্টের কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় মাহমুদুল আলম বিবিসি শোকাবহ আগস্টের কর্মসূচি উপস্থাপন করেন। সভায় জেলা শ্রমিক লীগের সদস্য শেখ রবিউল ইসলাম রবি, শেখবিস্তারিত পড়ুন

কলারোয়ার মফস্বলের বাজার গুলোতে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা মানতে অনীহা

সরকারি নির্দেশনা রাত ৮ টার মধ্যে দোকানপাট, শপিংমল, ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু কলারোয়ার মফস্বলের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, নির্ধারিত সময়ের চেয়ে ঘণ্টাখানেক পর দোকান বন্ধ করতে। কলারোয়ার জয়নগর, ধানদিয়া, সরসকাটি, বামনখালীসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে রাত ৮টার পরও বহাল তবিয়তে ব্যাবসা চালিয়ে যাচ্ছেন ব্যাবসায়ীরা। যেনো মনে হচ্ছে কোন নির্দেশনাই নেই? তবে এই সব এলাকার ব্যাবসায়ীদের সরকারী নির্দেশনা মানতে চরম অনীহা লক্ষ্য করাবিস্তারিত পড়ুন

তালায় সরকারি নির্দেশ অমান্য করায় ১৮টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সরকারি নির্দেশ না মেনে তালায় রাত ৮টার পর দোকান খোলা রাখায় ১৮টি ব্যাবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শুক্রবার রাতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ এর তালা সাব-জোনাল অফিসের আওতাধীন হাজরাকাটি বাজার, খেজুরবুনিয়া বাজার, শেখেরহাট বাজার, জাতপুর বাজার, শাহাপুর বাজার তালা বাজারে অভিযান চালিয়ে ১৮ টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন তালা সাব-জোনাল অফিসের এজিএম লিটন চন্দ্র দে জানান, জনসাধারণকে সরকারি আদেশ পালন ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ীবিস্তারিত পড়ুন

কলারোয়া নিউজে সংবাদ প্রকাশের পর রেউই বাজারের সেই কালভার্টটি সংস্কার

সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার সংলগ্ন সেই ভাঙা কালভার্ট টির সংস্কারকাজ শুরু করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। সম্প্রতি জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল কলারোয়া নিউজ পত্রিকায়”রেউই বাজার সংলগ্ন কালভার্টটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে “শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। তারপরই দ্রুত কালভার্টটি সংস্কারের কাজ শুরুহয়। এদিকে দ্রুত নজরে এনে,কালভার্টটি সংস্কার করায় সংশ্লিষ্ট কতৃপক্ষ ও গনমাধ‍্যমকে ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী।

নড়াইলে বিলুপ্তপ্রায় দেশি বিভিন্ন প্রজাতির মাছ

নড়াইলে একসময় দেশি বিভিন্ন প্রজাতির মাছে গ্রাম-গঞ্জের হাটবাজারগুলো সয়লাব হয়ে যেত। এখন আর সেসব মাছ খুব বেশি দেখা যায় না। বলা যায়, দেশে গত কয়েক দশকে বেশ কয়েক প্রজাতির পরিচিত দেশীয় মাছ বাজার থেকে ‘প্রায় নেই’ হয়ে গেছে। মৎস্য অধিদপ্তরের সূত্র বলছে, হারিয়ে যাওয়া দেশি প্রজাতির মাছের সংখ্যা আড়াইশ’র বেশি। হাটবাজার, পুকুর, খাল, বিল কোথায়ও এখন আর মিঠাপানির বহু সুস্বাদু মাছের দেখা মিলছে না। দেশি মাছের বদলে এখন বাজারে জায়গা দখলবিস্তারিত পড়ুন