রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে কুরবানির ঈদকে সামনে রেখে খামারিরা দুশ্চিন্তায়

নড়াইলে কুরবানির ঈদকে সামনে রেখে প্রতিবছর বাণিজ্যিকভাবে দেশীয় পদ্ধতিতে গবাদি পশু মোটাতাজা করেন জেলার খামারি ও কৃষক। এসব গবাদি পশু স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করা হয়। গত বছর কুরবানির ঈদে জেলার চাহিদা মিটিয়ে অন্তত ১২ হাজার গরু ও ছাগল বিভিন্ন জেলায় রপ্তানি করেছে কৃষক। এ বছর কুরবানি ঈদে স্থানীয় চাহিদা মিটিয়ে ৩৮ হাজার পশুর জোগান দেবেন স্থানীয় কৃষক ও খামারিরা। গত বছর ভারত থেকে নড়াইলে কুরবানির হাটে পশুবিস্তারিত পড়ুন

লাঞ্ছিত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের পরিবার গৃহবন্দি!লেখাপড়া বন্ধ মেয়েদের

নড়াইলে ১৭ দিন আত্মগোপনে লাঞ্ছিত অধ্যক্ষ: গৃহবন্দি পরিবার লেখাপড়া বন্ধ মেয়েদের। টিনশেড বাড়ির চারদিক নিস্তব্ধ। বেশ কয়েকবার ‘কেউ আছেন, কেউ আছেন’ বলে উচ্চস্বরে ডাকলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এগিয়ে আসেননি কেউ। কিছুক্ষণ পর একজন বর্ষীয়ান নারী এলেন। আমাদের পরিচয় জানার পর বাড়ির উঠানে বসতে দেন। এটিই নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের বাড়ি। ৩০ বছর ধরে তিনি ওই কলেজে দর্শন বিষয়ে শিক্ষকতা করেন।বিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্ত থেকে অস্ত্র-গুলি ও ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিনসহ ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (৫ জুলাই) ভোরে অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ফেন্সিডিল উদ্ধার করে সীমান্তের কায়বা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মাদ তানভীর রহমান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কায়বাবিস্তারিত পড়ুন

যশোরের বেনাপোল ও শার্শায় ফেন্সিডিল ও ইয়াবা সহ ২জন আটক

যশোরের বেনাপোল ও শার্শায় ডিবি পুলিশের পৃথক দু’টি অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, শার্শার কামারপাড়া এলাকার সেলিম উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২২) ও পাকশিয়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে তাইজেল খাঁ (৩৩)। এবিষয়ে যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রূপন কুমার সরকার জানান, গোপনবিস্তারিত পড়ুন

নড়াইলে বাইরে যেতে পারছে না লাঞ্ছিত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের তিন কন্যা!

নড়াইলে বাইরে যেতে পারছে না লাঞ্ছিত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের তিন কন্যা। নড়াইলে নিরাপত্তার অভাবে বাইরে যেতে পারছে না লাঞ্ছিত অধ্যক্ষের তিন কন্যা। টিনশেড বাড়ি, চারদিক নীরব, নিস্তব্ধ। বেশ কয়েকবার ‘কেউ আছেন, কেউ আছেন’ বলে উচ্চস্বরে ডাকলেও বারবার বাড়ির ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। কেউ এগিয়ে আসেনি। কিছুক্ষণ পর একজন বৃদ্ধা মহিলা কাছে এসে পরিচয় জানার পর বাড়ির ওঠানে বসতে দেন। এ বাড়িটিই হচ্ছে স্বপন কুমার বিশ্বাসের। যার বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ আটক-৪

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারীকে আটক করেছে। (৪ জুলাই) সোমবার রাতে শরণখোলা রেঞ্জের চরখালী এলাকার পাঁজরা ফুটা খাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বনবিভাগ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে শরণখোলা রেঞ্জের চরখালী টহল ফাঁড়ির বনরক্ষীদের নিয়মিত টহলকালে পাঁজরা ফুটা খালে একটি ট্রলার দেখতে পায়। সময় বনরক্ষীরা তাদের চারিদিক ঘিরেবিস্তারিত পড়ুন

শরণখোলা থেকে খুলনা-যশোর-বেনাপোলগামী পরিবহন আটকে দিল মালিক সমিতি

বাগেরহাটের শরণখোলা থেকে খুলনা-যশোর-বেনাপোলগামী দুরপাল্লার পরিবহন আটকে দিয়েছে শরণখোলা-মোড়েলগঞ্জ বাস মালিক সমিতির শ্রমিকরা। ৪ জুলাই বিকাল ৩টার পর রায়েন্দা রাজৈর বাসষ্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া নিউ হানিফ পরিবহন, ইমা পরিবহন ও পদ্মা এন্টারপ্রাইজের গাড়ী যাত্রীসহ কেয়ারবাজার এলাকায় আটকে রাখা হয়। এতে রোগীসহ যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়ে। নিউ হানিফ পরিবহনের রায়েন্দা কাউন্টারের পরিচালক মনিরুজ্জামান জোমাদ্দার জানান, শরণখোলা-মোড়েলগঞ্জ বাস মালিক সমিতির নামে শরনখোলা এ·প্রেস নামের একটি ব্যানার ব্যবহার করে রায়েন্দা-খুলনা রুটে গাড়ি চলাচলবিস্তারিত পড়ুন

মণিরামপুরে হজে নিয়ে যাওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা

যশোরের মণিরামপুরের আকবর হজ গ্রুপের প্রতারণার শিকার অর্ধশতাধিক হাজীর রোষানল থেকে রক্ষা পেতে আত্মগোপনে থাকা মোয়াল্লিম মাহাবুবুর রহমান বিদেশ পাড়ি দেয়ার চেষ্টা করছেন বলে বিভিন্ন সূত্র ও ভুক্তভোগীরা জানিয়েছেন। এ দিকে মাহাবুবুরের অপকর্মের সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হবার পর থেকে বিভিন্ন এলাকায় আরও প্রতারিত হওয়া ভূক্তভোগীদের সন্ধান পাওয়া যাচ্ছে। জানা গেছে- আকবর হজ গ্রুপের চেয়ারম্যান মুফতি লুৎফুর রহমান ফারুকীর ভাতিজা মোয়াল্লিম মাওলানা মাহাবুবুর রহমান হজে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০১৮বিস্তারিত পড়ুন

খুলনায় বর্জ্য থেকে তরল জ্বালানী উৎপাদন প্ল্যান্ট’র ভিত্তিপ্রস্তর স্থাপন

পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘থ্রি-আর পাইলট উদ্যোগ বাস্তবায়ন (ফেজ-১)’ শীর্ষক প্রকল্পের আওতায় খুলনায় কম্পোস্ট প্ল্যান্ট ও প্লাস্টিক বর্জ্য থেকে তরল জ্বালানী উৎপাদন প্ল্যান্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আজ রবিবার (০৩ জুলাই) দুপুরে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মাথাভাঙ্গায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনা নগর কর্তৃপক্ষের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় খুলনা সিটি কর্পোরেশনবিস্তারিত পড়ুন

যশোর-বেনাপোল মহাসড়কে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবিতে মানববন্ধন

যশোর-বেনাপোল মহাসড়কে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবিতে যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলের রাজ্য গদখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার সময় গদখালী ফুল মার্কেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে ঝিকরগাছার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা ও যশোরের নাগরিক অধিকার আন্দোলন কমিটির সহযোগিতায় তেরোটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং হাজারো মানুষ স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহন করেন। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, মানুষের জন্য গাছ, গাছের জন্য মানুষ নয়। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থেকে থাকা ঝুঁকিপূর্ণ মরা গাছগুলো মানুষের জীবনেরবিস্তারিত পড়ুন