Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা রেঞ্জ থেকে ১২ বাংলাদেশীসহ দু’টি নৌকা ও চারটি ভারতীয় গরু আটক

রিভারাইন বিজিবি কৈখালী ক্যাম্পের বিশেষ অভিযানে দু’টি নৌকা, তিন হাজার ১৪০ প্যাকেট পাতার বিড়ি, চারটি ভারতীয় গরু ও এক পাচারকারিসহ ১২জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন কৈখালি বিজিবি ক্যাম্পের পার্শ্ববতী পাঁচ নদীর মোহনায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়। আটককৃতরা হলেন,শ্যামনগর উপজেলার সাপখালী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে তানভীর হোসেন(২৪), বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আজমত শেখের ছেলে আজিম শেখ (৩০), আজিমের স্ত্রীবিস্তারিত পড়ুন
চাদে সোনার খনিতে সংঘর্ষে ১০০ শ্রমিক নিহত

মধ্য আফিকার দেশ চাদে স্বর্ণখনিতে শ্রমিকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১০০ শ্রমিক নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। সোমবার (৩০ মে) এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিম। বার্তা সংস্থা এএফপি জানায়, ২৩ মে লিবিয়া সীমান্তের কাছে কৌরি বোগৌদিতে ঘটনার সূত্রপাত হয়। দুই শ্রমিকের তর্ক থেকে এই ভয়াবহ সংঘর্ষ শুরু হয় বলে জানান জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিম। তিনি জানান, ওই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১০০ জন শ্রমিক নিহতবিস্তারিত পড়ুন
ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে মাঝ আকাশে বিয়ে

কানাডাপ্রবাসী দুই ভ্রমণপিয়াসী ঠিক করেছেন দেশে ফিরে বিয়ে করবেন। তবে একটু ভিন্নভাবে করতে চান। উড়ন্ত বিমানে বিয়ে করবেন। সে পরিকল্পনা অনুযায়ী রবিবার ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে মাঝ আকাশে বিয়ে করলেন তারা। পাত্রের নাম খায়রুল হাসান ও পাত্রীর নাম সাউদা বিনতে সানজিদা। বিমানে বিয়ে পড়ানোর কাজিসহ দুই পরিবারের ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের পাবলিক রিলেশন অফিসার তাহেরা খন্দকার। তিনি বলেন, ‘হ্যাঁ, রবিবার ঢাকা থেকেবিস্তারিত পড়ুন
চালবোঝাই ট্রাকে মিললো দেড় কোটি টাকার হেরোইন

রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি চালবোঝাই ট্রাক থেকে দেড় কেজি হেরোইনসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। সোমবার (৩০ মে) দিবাগত রাতে নিউমার্কেট থানার নীলক্ষেত মোড় থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মাউল আলী (৩২) ও আব্দুল হাকিম (৪০)। র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে নীলক্ষেত মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। রাত ১১টার দিকে সন্দেহভাজন একটি চালবোঝাই ট্রাক তল্লাশি করে দুজনকে আটকবিস্তারিত পড়ুন
শিশু হত্যায় যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা এলাকায় শুভ নামে ছয় বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে মদন চন্দ্র ভৌমিক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (৩১ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মদন চন্দ্র জেলার সলঙ্গা থানার চৌধুরী ঘুঘাট গ্রামের কুঠিশ্বর ভৌমিকের ছেলে। আদালতের অতিরিক্তবিস্তারিত পড়ুন
দিনে পেশাজীবী, রাতে ডাকাতি
দিনের বেলায় তারা সিএনজিচালক, সবজি বিক্রেতা, রংমিস্ত্রি, মুদি দোকানি, অনলাইনে ফুড ডেলিভারিসহ নানা পেশায় জড়িত। পেশায় আয় কম হওয়ায় একত্রিত হয়ে বেছে নেন ডাকাতি। দিনে এসব নানা পেশার আড়ালে বিভিন্ন বাসা-বাড়ি রেকি করতেন সহজেই। আর রাত হলেই টার্গেট অনুযায়ী নেমে পড়তেন ডাকাতিতে। অস্ত্র হাতে লুট করে নিতেন বাসা-বাড়িতে থাকা মূল্যবান সামগ্রী। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর ও কেরানীগঞ্জসহ বেশ কয়েকটি ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে দুর্ধর্ষ এ ডাকাত চক্রের সন্ধান পায় মহানগর গোয়েন্দাবিস্তারিত পড়ুন
ফরিদপুরের ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

ফরিদপুরে ট্রাকচাপায় লিয়ন শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলা সদরের বাইপাস সড়কের একটি ফ্রিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিয়ন জেলা শহরের আলালপুর এলাকার ছুরাপ শেখের ছেলে। তিনি আব্দুল খালেক ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, লিয়ন মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার সময় ওই বাইপাস সড়কের একটি ফ্রিলিং স্টেশনের সামনে ট্রাকচাপায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটিবিস্তারিত পড়ুন
বিষের বোতল নিয়ে ইসির সামনে ইউপি প্রার্থীদের অবস্থান

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) সামনে বিষের বোতল ও কাফনের কাপড় নিয়ে অবস্থান নিয়েছেন হাতিয়া উপজেলার ১নং হরনী ও ২নং চানন্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থীরা। মঙ্গলবার (৩১ মে) বেলা ১১টার দিকে ইসির সামনে এই অবস্থান নেন। এর আগে তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে লিখিত অভিযোগ জমা দেন। এতে সই করেন হরণী ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. মুসফিকুর রহমান, চানন্দি ইউপির চেয়ারম্যান প্রার্থী আমিরুলবিস্তারিত পড়ুন
তালায় আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা তালা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে তালা উপজেলা পরিষদ হল রুমে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলার সাংগঠনিক কমিটির তালা উপজেলার দায়িত্বপ্রাপ্ত আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম। কমিটির সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ.হ.ম. তারেক উদ্দীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগনেতা মোঃ সাইদ উদ্দীন, কাজী আকতার হোসেন, জেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
নাটোরে টিকটক করার অভিযোগে ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করায়, স্কুলে ভাঙচুর

টিকটক করার অভিযোগে নাটোরে চন্দ্রকলা এসআই উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় রোববার (২৯ মে) স্কুলে ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা। নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন ও চন্দ্রকলা এসআই উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আনিছুর রহমান শাহ জানান, শনিবার (২৮ মে) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বুলবুল আহমেদ নবম শ্রেণির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে টিকটক করার অভিযোগ এনে তাদের স্কুল থেকে বহিষ্কারের আদেশ দেন। এরপর তাদের স্কুল থেকে বহিষ্কার করাবিস্তারিত পড়ুন

