মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কেশবপুর প্রেসক্লাবে ক্যারাম টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

যশোরের কেশবপুর প্রেসক্লাবের আয়োজনে আন্ত:ক্যারাম বোর্ড টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহিন। আলোচনাবিস্তারিত পড়ুন

উচ্চমূল্য সবজি চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত

উচ্চমূল্য সবজি (বাধাকপি) চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাঠী গ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বাস্তবায়নে ও পিবিআরজি,এনএটিপি ফেজ-২, পিআইইউ, বিএআরসি’র অর্থায়ণে বিনা উপকেন্দ্র’র উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রোক্নূজ্জামানের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষিতত্ত্ব বিভাগীয় প্রধান ড.বিস্তারিত পড়ুন

দেবহাটায় ওয়ারেন্টভুক্ত এক আসামী গ্রেপ্তার

দেবহাটায় রিয়াজুল ইসলাম (৪৫) নামের ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে পারুলিয়া ইউনিয়নের পলগাদা গ্রামের মৃত আকবর সরদারের ছেলে এবং জিআর ৫৩/২০ (দেব:) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই আসিফ মাহমুদ সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পরবর্তী তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেবহাটায় অসহায়কে ঘর দিলেন আলফা

দেবহাটার সখিপুরে এক অসহায় পরিবারকে গৃহনির্মান করে দিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা। রবিবার বিকালে নারিকেলী গ্রামে সদ্য নির্মিত বাসগৃহটি অসহায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এসময় জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা, স্থানীয় ইউপি সদস্য জগন্নাথ মন্ডল উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে জেলা পরিষদ সদস্য আলফা তার নির্বাচনী এলাকা দেবহাটার পাঁচ ইউনিয়ন ও সদরের ভোমরা ইউনিয়নের বিভিন্ন এলকায় অসহায় গৃহহীন বহু পরিবারকে নিজস্ব অর্থায়নে গৃহনির্মান করে দিয়ে আসছেন।বিস্তারিত পড়ুন

দেবহাটায় স্বাধীনতা প্রজন্মলীগের প্রতিষ্ঠা বার্ষিকী

দেবহাটায় আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলার গাজীরহাট বাজারে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও কেঁক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন সাহেব আলী। নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সুধান চন্দ্র বরের সভাপতিত্বে এসময় জেলা আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগের সহ-সভাপতি আশিকুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য মুজিবরবিস্তারিত পড়ুন

লকডাউনে জন্মনিরোধক সামগ্রী বিক্রির হিড়িক

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বছরের অধিকাংশ সময় ঘরেই আটকে ছিলেন অনেকে। এ সময়ে ভারতের নাগরিকরা রাতের চেয়ে দিনের বেলায় কনডম কিনেছেন বেশি। দ্বিগুণ বেড়েছে রোলিং পেপার বিক্রির হার। ২০২০ সালে অর্ডার এবং বিক্রির তথ্য বিশ্লেষণ করে ডেলিভারি অ্যাপস ডঞ্জো এ তথ্য জানিয়েছে। ডঞ্জো অ্যাপের মাধ্যমে রাতের চেয়ে দিনের বেলায় গড়ে তিনগুণ বেশি কনডমের অর্ডার দিয়েছেন ভারতীয়রা। হায়দারাবাদে ৬ গুণ, চেন্নাইতে ৫ গুণ এবং জয়পুরে ৪ গুণ কনডমের অর্ডার বেড়েবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে ব্যস্ত সময় পার করছেন মৌ চাষিরা

শীত মৌসুমে কলারোয়ার মাঠ জুড়ে হলুদের সমারোহ। প্রকৃতিকে যেন মনে হচ্ছে, কি এক অপরূপ সৌন্দর্য বৃদ্ধি করার প্রতিযোগিতায় নেমেছে। ঠিক সেই সময় মৌমাছির বাক্স নিয়ে, জীবন জীবিকার তাগিদে ব্যস্ত সময় অতিবাহিত করছেন মৌ চাষিরা। কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের মাঠে শোভা পাচ্ছে মৌচাকের বাক্স। সরেজমিনে গিয়ে দেখা যায়, সরিষা ক্ষেতের আইল বা পাশের অনাবাদি জমিতে এ বাক্সভর্তি মৌমাছি নিয়ে, অস্থায়ী তাবু খাটিয়ে মধু সংগ্রহের জন্য সময় পার করছেনবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় ৩৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

যশোরের শার্শার বাগআঁচড়ায় রবিবার ভোর রাতে ৩৮০ বোতল ফেন্সিডিল সহ সোহাগ হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক সোহাগ শার্শা থানার ইছাপুর গ্রামের কিতাব আলী বিশ্বাসের ছেলে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমান ফেন্সিডিল এনে ইছাপুর বিলের মধ্যে অবস্থান করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৩৮০ বোতল ফেন্সিডিল সহ সোহাগকে আটক করা হয়। আটকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্বাস্থ্যখাতের অনিয়মের প্রতিবাদে পথসভা

‘স্বাস্থ্য বীমা চালু কর, অবৈধ ক্লিনিক বন্ধ কর’-এই শ্লোগানকে সামনে রেখে স্বাস্থ্যখাতের অনিয়মের প্রতিবাদে পথসভা সাতক্ষীরার খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু মুর‍্যাল চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক ডা. মো. মুনসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বাসদ জেলা শাখার সমন্বয়ক এড. খগেনন্দ্রনাথ ঘোষ, বাংলাদেশ জাসদ পৌরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব পরিদর্শন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য স্থাপিত পিসিআর ল্যাব পরিদর্শন করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্যবীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং সেখানে ডাক্তার ও টেকনিশিয়ানদের সাথে কথা বলেন। এসময় এমপি রবি বলেন, জননেত্রী শেখ হাসিনা এই শীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই শীতে করোনার প্রকোপবিস্তারিত পড়ুন